Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

10017191715 (১) মাখযান-ই ইসলামঃ ইহা পশ্তু ভাষার ছন্দোবদ্ধ গদ্যে রচিত, ইহাতে “আরবী ও ফার্সী রচনারও সংমিশ্রণ রহিয়াছে। এই পুস্তকে আহলুস-সুন্নাত ওয়াল-জামা'আত-এর মৌলিক “আকণদার ব্যাখ্যার সহিত বিভিন্ন মুসলিম দলের অবস্থাও বর্ণিত হইয়াছে। তাসাওউফ- এর সমস্যাদি ও পঞ্চ আর্কানের হুকুমসমূহ বর্ণনার পাশাপাশি পীর রাওশান বায়াধীদের অনুসারীদের বিরোধিতা করা হইয়াছে। প্রসংগক্রমে এই গ্রন্থে আফগানদের সম্পর্কিত কিছু কিছু এরতিহাসিক ঘটনা স্থান পাইয়াছে। এই গ্রন্থ আফ্গানদের ইতিহাস, বায়ামীদ উ-তীহার সন্তানদের সম্পর্কে তথ্যাদির একটি গুরুত্বপূর্ণ | সূত্র হিসাবে বিবেচিত হইয়া থাকে । এতদ্যতীত ইহা ১০০০/১৫৯০ সনের দিকে প্রচলিত পশৃতু গদ্য রীতিরও উৎকৃষ্ট নমুনা । এই পুস্তকের শেষাংশে দার্বীষাহ্‌ পরিবারের বিজ্ঞ ব্যক্তিগণ কর্তৃক কিছু পরিশিষ্ট সংযোজিত হইয়াছে। যথাঃ কারীমদাদ (অথবা “আবৃদুল কারীম) ইব্‌ন দার্বীযাহ্‌ মে. ১০৭২/১৬৬১) যিনি নিজেও কতিপয় গ্রন্থের রচয়িতা; মুহ শম্মাদ হণালীম ইব্‌ন “আবদিল্লাহ ইবুন দার্বীযাহ্‌, তাহার সহোদর মুল্লা আস্গার; “আবদিল্লাহ ইব্ন দার্বীযাহ্‌; নূর মুহাম্মাদ-ইবৃন কারীমদাদ; মুস্তাফা মুহাম্মাদ ইব্‌ন নুর মুহাম্মাদ; আবদুস সালাম, শের মুহাম্মাদ _ও-জান মুহাম্মাদ । ইহাদের প্রত্যেকেই নিজের পক্ষ হইতে মাখ্যান-এর শেষে এমন কিছু বক্তব্য যুক্ত করিয়াছেন যাহার মধ্যে দার্রীযাহ্‌র রচনারীতির অনুকরণের প্রয়াস লক্ষ্য করা যায়। যেহেতু মাখ্যান নারী-পুরুষ নির্বিশেষে সকল আফগানের জন্য রচিত হইয়াছে, সেইহেতু দুই-তিন শতাব্দী কাল অতিবাহিত হইবার পরও উহার, হাযার হাযার কপি লিপিবদ্ধ হইতে থাকে৷ এইগুলি আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত প্রদেশে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। মুদ্রিত কপি ব্যতীত হস্তলিখিত কপিও বিপুল সংখ্যায় দৃষ্টিগোচর হয়। (২) তায্‌-কিরাতুল আব্রার ওয়াল-আশ্রার, ২৩৬ পৃষ্ঠা সম্বলিত এই পুস্তক ফার্সী-ভাষায় রচিত, ১০২১/১৬১২ সালে ইহার রচনা সমাপ্ত হয়। ১৩০৯/১৮৯১ সালে মুফ্তী মাহ্‌"মূদের নির্দেশক্রমে পেশাওয়ারের হিন্দু প্রেস হইতে ইহা পুনর্মুদ্রিত হয়। পুস্তকের শিরোনাম হইতেই সুস্পষ্টভাবে বুঝা : যায়, লেখক তাহার বিরোধিগণকে 'অসৎ' আশ্রার) আখ্যা দিয়া . ধর্মচ্যুতরূপে চিহ্নিত করার প্রয়াস পাইয়াছেন। অপরদিকে তাহার পক্ষের দলকে পুণ্যবান (আব্রার) আখ্যা দান করিয়া ধর্মপ্রাণ আল্লাহ্ভক্তরূপে চিত্রিত করার চেষ্টা করিয়াছেন। পীর রাওশান বায়াধীদের শিষ্যমণ্ডলী ও পদাংক অনুসরণকারীরাই প্রথম দল বলিয়া মনে হইতেছে। আখুন্দ দার্বীযাহ ও দিল্সীর মুগল সরকার উভয়েই ত তাহাদের পরম শত্রু মনে করিতেন। পক্ষান্তরে যাহাদের “আবরার” নামে চিহ্নিত করা হইয়াছে তাহারা সম্ভবত" সায়্দ 'আলী তির্মিযশীর শিষ্য ওঅনুসারী দ্বিতীয় দলের অন্তর্ভূক্ত । এই পুস্তকের সম্পূর্ণটাই আশ্রার-এর বিশ্বাস ও উক্তিসমূহের নিন্দাবাদ ও আব্রার-এর প্রশংসায় ও গুণ-কীর্তনে পরিপূর্ণ । ইহাতে প্রসংগক্রমে আফ্গান জাতি সম্পর্কে কিছু কিছু - এতিহাসিক ঘটনার সহিত রাওশান বায়াধীদ ও স্বয়ং দার্বীযাহ্‌-র পারিবারিক অবস্থার বেশ মুল্যবান বিবরণও লিপিবদ্ধ. হইয়াছে। এই গ্রন্থে আখুন্দ দারবীযাহ্‌ ফিক্‌"হ, তাফ্সীর, “আকণাইদ ও তাসাওউফ-এর প্রাথমিক এরন্থসমূহের বরাত দিয়াছেন । ই.বি._-১/২৭ ২০৯ আখুন্দ দারবীযাহ ৩). ইর্শাদুত্‌-ত"ালিবীন ঃ ফার্সী ভাষায় রচিত এই বিরাট গ্রন্থ বৃহৎ সাইজের ৫৫২ পৃষ্ঠাসম্বলিত, '১২৭৮/১৮৬১ সালে মাত্বা পেশাওয়ার হইতে মুদ্রিত এবং আহ"মাদ বাখ্‌শ তাজির কর্তৃক প্রকাশিত ইহা চারিটি অধ্যায়ে বিভক্ত। প্রথম অধ্যায়ে তাওহীদ, ঈমান, সালাত ও উধূর বর্ণনা, দ্বিতীয় অধ্যায়ে তওবা, কামিল পীরের লক্ষণসমূহ, জ্ঞান (ইল্ম) ও যি“ক্র সম্পকীয় আলোচনা, তৃতীয় অধ্যায়ে আধ্যাত্মিক পথ (.১1..), প্রশংসনীয় চরিত্র, সবর ও শোকর-এর “বিবরণ এবং চতুর্থ অধ্যায়ে নিন্দনীয় স্বভাব, কিয়ামতের লক্ষণসমূহ, কতিপয় (ফিকৃ"হী) মাস্আলা ও তি“ব্ব হিউনানী চিকিৎসা)-এর উপকারিতা স্থান পাইয়াছে। এই কিতাব উপরিউক্ত বিষয়সমূহের এক বিরাট সংকলন । ইহাতে পুরাতন যুগের ফিক্‌-হবিদ, তাফ্সীরকার, সুফী, ধর্ম প্রচারক, নীতিশীস্ত্রবিদ ও ফাত্ওয়াদাতাদের রচিত প্রায় এক শত গ্রন্থের বরাত দেওয়া হইয়াছে। (8) শার্হ-ই কাসীদা-ই আমালী £ ফার্সী ভাষায় রচিত এই পুস্তকের . পার্ুলিপি সায়্যিদ ফাদৃ'ল সামাদানীর গ্রন্থাগারে ক্রেমিক নং ৮৫৭) ইসলামিয়া কলেজ পেশাওয়ারে সংরক্ষিত আছে। আখুন্দ দার্বীযাহ্র গ্রন্থসমূহে সুক্ষ বিচার ও গভীর বরাতে পরিচয় নাই। প্রস্থপজী $ (১) আখুন্দ দার্বীযাহ্‌, তাষ্‌-কিরাতুল আব্রার ওয়াল-আশ্রার, পেশাওয়ার ১৩০৯ হি.; (২) এ লেখক, মাখ্যান-ই ইসলাম, পশৃতু পার্ুলিপি; তে) এ লেখক, ইরশাদুত-তালিবীন, পেশাওয়ার ১৩৭৮ হি.; (৪) আরয়ানা দাইরাতুল মা'আরিফ, ১খ., প্রকাশনা আনজুমান-ই দাইরাতুল-মা “আরিফ, আফগানিস্তান, কাবুল ৬৫ খৃ.ঃ (৫) কিযামুদ্দীন খাদিম, তাত ণওয়ারাত-ই নাছ'র-ই পাশ্তু শিরোনামে সালনামাহ-ই কাবুল-এ মুদ্রিত প্রবন্ধ, ১৯৪৩-৪৪ খু.; (৬) মুফ্তী গুলাম সারওয়ার লাহুরী, খাষীনাতুল আসৃফিয়া, ১খ., নাওল কিশোর, ১৯১৪ খু; (৭) আবদুল হণায়্য হাবীবী, মুওয়ার্রিখীন-ই গুম্নাম-ই আফ্গান, কাবুল ১৯৪৬ খু. (৮) রাহ্‌মান আলী, তাষ্কিরা-ই উলামা-ই হিন্দ, লাখনৌ ১২৯২ হি; (৯) আবদুল হায়্যি হাবীবী, আফ্গানিস্তান দার 'আস্“রই-তায়মূরিয়ান-ই হিন্দ, পাণ্ুলিপি; (১০) সি "দ্দীকু ্লাহ, মুখ্তাসা 'র তারীখ-ই আদাব-ই পশতু, কারুল ১৯৪৬ খু.; (১১)-এঁ লেখক, তারীখ-ই আদাব-ই পশ্তু, ২খ., কাবুল ১৯৫০ খৃ.; (১২) মীর আহ্মাদ শাহ রিদ্‌ওয়ানী, তুহ “ফাতুল আওলিয়া, লাহোর ১৩২১ হি.; (১৩) আবদুল হায়িয হাবাবী, পুশ্তানা শু“আরা, ১খ., কাবুল ১৯৪০ খৃ.; (১৪) সিন্দীকুল্লাহ, সিহ খানদান-ই উদাবা-ই পশ্তু, কাবুল ১৯৪৬ খৃ.; (১৫) আবদুল হাকীম রুস্তাকী, সাকীনাতুল ফুদালা, হিন্দ ১৩৫০ খু.; (১৬) নাস্রুল্লাহ নাসর, আখুন্দ দার্বীযাহ্‌, পেশাওয়ার ১৯৫০ খৃ.; (১৭) গোপাল দাস, তারীখ-ই পেশাওয়ার, লাহোর ১৮৭০ খু; (১৮) আবদুল হায় হাবীবী, তারীখচাহ-ই শি'র-ই পশৃতু, কান্দাহার ১৯৩৫" খৃ.) (১৯) মাওলাবী আবদুর-রাহীম পেশাওয়ারী, লুবাবুল মা'আরিফ, আগ্রা ১৯১৮ খৃ.; (২০) মাক্তৃব আবদুল কারীম ইয়া কারীমদাদ ইব্‌ন দার্বীযাহ্‌ তাংগার্হারী, পা্ুলিপি ক্রমিক নং: ১০০৬, ইসলামিয়া কলেজ, পেশাওয়ার; (২১) ফাকীর মুহাম্মাদ জীলামী, . হাদাইকুল-হানাফিয্য, নাওল কিশোর, লাখনৌ ১৩২৪,হি., পৃ. ৪১৭। হাবীবী আফ্গানী (দা. মা. ই.) / সুহাম্মাদ সাদুল্লাহ ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ২১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।