- 0০017181715 আখুনদ রান রা হিরন [ও সংখ্যক রিধী ইসলাম শরণ করে বনিও জনপভাবেনিনি বাা্ী- ছিলেন না, তাহাকে বাংগালী বা পাতুয়াৰী বলা হয়। শ্রই দেশে তাহার আগমনের কারণস্বরূপ একটি কৌতৃহলজনক কাহিনী পেশ করিয়াছেন ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তাহার ইসলাম প্রসংগ গ্রন্থে ঢোকা ১৩৭৭ বাং, পৃ..১৬১).। গ্রন্থপজী ৪ 4010 411 20790, 275 8161070179 01 002] 2100 1210009, 0810165. 1924; (২) 000779] ০01 076 51800 ১০০1৮ 01 86165], 08710105. 1873; (৩) ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ, ইসলাম প্রসংগ, ঢাকা ১৩৭৭ বাং/১৯৭০ খৃ.; €৪) সুফী আহমাদুল্লাহ, আয়ন জারিয়া ডে), ঢাকা তা. বি.; (৫) মুহম্মদ আবৃ্ তালিব, উত্তর বংগে সাহিত্য সাধনা, রাজশাহী ১৯৭৫; (৬) গোলাম সাকলায়েন, বাংলাদেশের সূফী সাধক, ঢাকা ১৯৮২; (৭) আবদুল মান্নান তালিব, বাংলাদেশে ইসলাম, ঢাকা ১৯৭৯। মুহম্মদ আবু তালিব আখুন্দ (১১1) 8 (আখুন, আখওয়ান্দ), একটি উপাধি। সাধারণত পন্তিত ব্যক্তিদের এই উপাধিতে ভূষিত করা হইয়া থাকে। পূর্ব তুর্কিস্তানে ইহা নামের পরে ইংরেজী “11957” শব্দের অনুরূপ ব্যবহৃত হয়। পশ্চিম তুর্কিস্তানে এই উপাধিটি উচ্চ মর্যাদাসম্পন্ন উলামা বা বিদ্বান ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহৃত হয় । কাযান জেলায় ইহা দ্বারা প্রধান ইমাম বুঝায়। ফার্সী ভাষায় তীমুরীদের সময় হইতে শব্দটির দ্বারা স্কুল মাস্টার ও গৃহ শিক্ষককে . বুঝান হইয়া থাকে । সন্তবত শব্দটি ফার্সী খাওয়ান্দ (খাওয়ান্দ, খুন্দ) খুদাওয়ান্দ (১১৬1) [দ্র] শব্দ হইতে গৃহীত । (ছু 1.2 / মুহা্দ আবদুস সার -: আখুন্দ দারবীযাহ্ (১১৪১১ ১১৬৯1) ৪ তাংগারহারী, পেশাওয়ারী; পেশাওয়ারের প্রসিদ্ধ ওয়ালী ও “আলিম, দারবীযাহ্ ইব্ন গাদাঈ ইব্ন সা'দী জীওয়ান ইব্ন জান্নাতীর বংশধর। আখুন্দ দারবীযাহ্.নিজেই বর্ণনা, করিয়াছেন, জীওয়ান ইব্ন জান্নাতী কাবুলের পূর্বদিকে অবস্থিত আফগানিস্তানের মুহ্মানূদ উপত্যকায় বসতি স্থাপন করেন। প্রকৃতপক্ষে তিনি কুন্দুস (কুনদূষ)-বাসী তুকীঁ ও বালখের শাসকদের আত্মীয় ছিলেন। মুহ্মান্দ-এর শাসন-কর্তৃপক্ষের সহিত তাহার বিরোধ বাধিলে বাল্খের শাসকগণ তাঁহাকে সাহায্য করেন। ফলে তিনি তাংগ'রহার-এর জনগণের নেতৃত্ব লাভ করেন। তাহার সাত পুত্রের একজনের নাম ছিল মাত্তাহ্ আহ“মাদ (২-৯। ৭:-০)। মাত্তাহ্ আহ্'মাদের পুত্র দারগান (১৮২ ১২) কোহ্ সাফেদ (১০. ১9৩)-এর পাদদেশে অবস্থিত পাপীন অঞ্চলে আবাস গ্রহণ করেন। দার্গারেন পুত্র সা'দী ছিলেন শায়খ মাওল৷ ইউসুফ যাঈ (দ্র.)-র সমসাময়িক। তিনি ৮২০ হিজরীর কাছাকাছি সময়ে ইয়ুসুফ যাঈ গোত্রসমূহের সংগে সুওয়াতে আগমন করেন। এইখানে তিনি শায়খ মাওলার ভূমি বণ্টন ব্যবস্থা অনুযায়ী জমিদারী লাভ করেন। তাহার অং মাওলাযাঈ-মানদুযাঈ অঞ্চলের মধ্যে পড়িয়াছিল। কিন্তু তাহার মৃত্যুর পর তদীয় পুত্র গাদাঈ উক্ত অঞ্চল হইতে ইস্মা-ঈল খায়ল শাসিত বানীর ২০৮ হু. (১:২১) অঞ্চলে গমন করেন এবং তথায় চাগ্রযাঈ নামক স্থানে বসতি স্থাপন করেন। গাদাঈ পাপীন রাজপরিবারের কারারী বিন্ত নাযূখান ইব্ন মালিক দাওয়ার পায় নামক একজন মহিলাকে বিবাহ করেন যিনি সুলতান তুনসা ও সুলতান বাহ্রামের (দ্র. তারীখ আফগানিস্তান, নিবন্ধ শিরোনাম কুন্নার ও ইউসুফ যাঈ গোত্রসমূহের শাসকগণ) বংশধর ছিলেন। তারীখ-ই : পেশাওয়ারের বর্ণনা অনুসারে শায়খ দার্বীযাহ্ উক্ত কারারীর গর্ভে ৯৪০/১৫৩৩. সালের কাছাকাছি সময়ে ইউসুফ যাঈ অঞ্চলের (উত্তর পেশাওয়ার) তাংগারযাঈ থামে জন্মগ্রহণ করেন। তিনি নিজ জন্মভূমিতেই বিদ্যা অর্জন করেন এবং একজন অত্যন্ত আল্লাহতীর ব্যক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ. করেন। যৌবনে তাহার শিক্ষকদিগের মধ্যে মুল্লা সান্জার পাপীনী, মুলা মিসর আহ্ মাদ, মুললা মুহাম্মাদ যান্গী ও মুল্লা জামালুদৃ-দীন হিন্দীর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি সায়্যিদ “আলী তির্মিষী (দ্র.)-এর নিকট আধ্যাত্মিক দীক্ষা গ্রহণ করিয়া কুবরুবীয়া চিশৃতিয়া তারীকায় শামিল হন। তিনি সুওয়াত হইতে আফ্গান রাজ্য তীরাহ পর্যন্ত ধর্ম প্রচার ও জনসাধারণকে সৎপথে আহ্বানের কাজে জীবনের উল্লেখযোগ্য অংশ অতিবাহিত করেন। এই বিষয়ে তিনি অসামান্য কৃতিত্ব অর্জন করেন। শায়খ দার্বীযাহ্ নিজেই লিখিয়াছেন, তিনি জনপ্রিয়তার শীর্ষে আরোহণ- করিয়া সর্বসাধারণের মিলন-কেন্দ্রে পরিণত হইয়াছিলেন। ফলে যুসুফ যাঈ গোত্রের জনৈক সম্মানিত ব্যক্তি মালিক দাওলাত মূলীযাঈ দু'আ ও কল্যাণ লাভের প্রত্যাশায় আপন সহোদরা মার্য়ামকে তীহার সহিত বিবাহ দেন। এ. সময়ে দার্বশীযাহ্র মাতা কুন্দুস কেনদূয)-এ ছিলেন তাহার পিতা পূর্বেই তথায় মৃত্যুবরণ । এইজন্যই তাহাকে কুন্দূসে যাইতে হইয়াছিল । তথা হইতে প্রত্যাবর্তন করিয়া তিনি পুনর্বার ইউসুফ যাঈ অঞ্চলে আগমন করেন। এইখানে তিনি বায়াধীদ পীর রাওশান দ্র.) মুকাবিলায় বিরোধী প্রচারণার পতাকা উত্তোলন করেন, বরং তিনি পীর রাওশান বায়াধীদের আনুগত্য হইতে জনসাধারণকে বিরত রাখার প্রচেষ্টায় তাহার বাকী জীবন অতিবাহিত করেন। শায়খ দার্বীযাহ্ প্রায়ই বায়াধীদ কিংবা তাহার শিষ্যদের সহিত বিতর্কে লিপ্ত থাকিতেন। তিনি মিম্বারের উপর হইতে অথবা লোক সমাগমে প্রকাশ্যভাবে তাহাদেরকে কাফির, নাস্তিক ও বিধর্মী বলিয়া আখ্যায়িত করিতেন।-তিনি একজন অনলবর্ষা বক্তা, হৃদয়স্পর্শী বাগী, গ্রন্থকার ও কঠোর চরিত্র সমালোচক ছিলেন। তিনি পশৃতু, ফার্সী ও আফগানগণ ভক্তিভরে তীহ'কে 'বাবা” বলিয়া সম্বোধন করিত। শায়খ দার্বীযাহ এক শত বৎসরের অধিক কাল জীবিত থাকিয়া ১০৪৮/১৬৩৮ সালে ইন্তিকাল .করেন। পেশাওয়ারের দক্ষিণে “হাযার খানাহ' গ্রামে অদ্যাবধি তাহার মাযার সর্বসাধারণের প্রসিদ্ধ যিয়ারতগাহ। আখুন্দ দার্বীযাহ*পশৃতু ভাষায় ছন্দোবদ্ধ গদ্যশৈলী উন্নয়নের অন্যতম পথিকৃৎ। তিনি এক বিশেষ ধারার প্রবর্তক ছিলেন যাহা বায়াধীদের অনুসারীদের মধ্যেও জনপ্রিয় হয় । এই প্রেক্ষাপটে স্বয়ং দার্বীযাহ্, তাহার শিষ্যবৃন্দ ও তাহার বংশধরগণ পশৃতু সাহিত্যের ইতিহাসে অতি গুরুতৃপূর্ণ স্থান অধিকার করিয়া রহিয়াছেন। তাহার রচিত গ্রন্থাবলীর বর্ণনা নিম্নে প্রদত্ত হইলঃ | ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ২১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।