001718115 আকীদা হইতে, যাহা পরবর্তীতে মুহইদ্দীন ইব্নুল 'আরাবী আনদালুসীর (মূ. ৬৩৮ হি.) হাতে দার্শনিক রূপ লাভ করে। সাথে সাথে চরমপতথী সূফীদের মাঝে সৃষ্টিগত নিয়ন্ত্রণে ওয়ালীগণের . বিশেষ প্রভাব সম্পর্কে এবং মহানবী (স)- এর নূর সম্পর্কে কিছু আকীদার উত্তব হয়। তবে ইসলামী “আকীদা-বিশ্বাসে সৃফীতত্তে মধ্যম পন্থা অবলম্বনকারীদের বর্ণিত বিভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণের প্রভাবও পরিলক্ষিত হইয়াছে। তাহাদের মধ্যে হারিছ আল-মুহাসিবী (মূ. ২৪৩ হি.), জুনায়দ . আল-বাগদাদী (মৃ. ২৯৭ হি.), ইমাম কুশায়রী (মূ. ৪৬৫ হি.) এবং ইমাম গাযালী (মূ. ৫০৫ হি.) প্রমুখের নাম উল্লেখযোগ্য । তাঁহারা আল্লাহ ও তাহার রাসূলের মর্যাদা, ভালবাসা, মু'জিযা এবং ওয়ালীগণের. কারামাত ইত্যাদি বিষয়ে কুরআন-হাদীছের আলোকে সীমা নির্ধারণ করিয়া তাঁহাদের আলোচনার অবতারণা করিয়াছেন, যাহা বিভিন্ন আকীদার কিতাবেও স্থান পাইয়াছে। এই ধরনের তাসাওউফপন্থীদিগকে আহনুস্-সুন্নাহরই অন্তর্ভূক্ত হিসাবে ধরিয়া নেওয়া হয়। আহলুস-সুন্নাহ ওয়াল-জামা'আতে আশ'আরী ও মাতুরিদী এই দুই ধারা আব্বাসী পরবর্তী যুগেও বিরাজমান থাকে । মাতুরিদী ও আশ'আরী আলিমগণ পূর্ববর্তী আলিমগণের গ্রস্থাদি সংক্ষেপণ, ব্যাখ্যা লিখন কিংবা পরিমার্জন, টীকা লিখন ইত্যাদি কাজ আঞ্জাম দেন। সেই হইতে আকাইদ বা কালাম শাস্ত্রে, এক স্থবিরতা: দেখা দেয় । তবে গ্রীক দর্শনের আল্লাহ সম্পর্কিত ধারণাগুলি মুসলিম সমাজে প্রবেশের প্রেক্ষাপটে আলিম সমাজ সেইগুলির অসারতা প্রমাণে নিয়োজিত হুন। এই ক্ষেত্রে ইমাম গাযালীর . চিন্তাধারা বিশেষ গুরুত্ব লাভ করিয়াছে । তখন হইতে গ্রীক দর্শন “ইলমুল _ কালামে প্রবেশ করে। মাতুরিদী ও আশ“আরীর পরবর্তী অনুসারী লেখকগণ দর্শন দ্বারা প্রভাবিত হন এবং বুদ্ধিভিত্তিক আলোচনায় মনোনিবেশ করেন। হিজরী সপ্তম শতাব্দীর শেষদিকে “আল্লামা ইব্ন তায়মিয়া মে. ৭২৮ হি.) পূর্বতন হাম্বালী চেতনার উন্মেষ ঘটান এবং কুরআন-হাদীছ নির্ভর আকীদার ' প্রবর্তন করেন। তিনি দার্শনিক তাসাওউফপন্থী . এবং . কালামশান্ত্রবিদদের সমালোচনা করেন। তীহার ছাত্র ইবনুল কশয়্িম আল-জাওষিয়্যা (মৃ. ৭৫১ হি.)-ও একই পন্থায় উপরিউক্ত বিষয়গুলির সমালোচনা করেন।. ঃ | নিক দে ভাটির রিনি করেছি ভার বিষয়েও কিছ নৃতন ধারণার উন্মেষ ঘটে | পৃথিবীর বিভিন্ন এলাকায় বিশিষ্ট . আলিমগণের নেতৃত্বে বিভিন্ন সংস্কারধর্মী চেতনার প্রকাশ ঘটে । এই প্রসঙ্গে ভারতীয় উপমহাদেশে প্রখ্যাত “আলিম শাহ ওয়ালীউল্লাহ্ (মূ. ১১৭৬/১৭৬২)-এর সংস্কার কর্মতৎপরতা বিশেষভাবে উল্লেখযোগ্য । তাহার বিখ্যাত গ্রন্থ “হু'জ্জাতুন্লাহিল্ বালিগ ণ” ইহার উজ্জল দৃষ্টান্ত । তিনি ইহাতে আকীদা ও তাসাওউফ সংক্রান্ত বিষয়ে কুরআন, হাদীছ ও বুদ্ধিভিত্তিক যুক্তিবাদের সমন্বয় ঘটাইয়াছেন। আকীদার ক্ষেত্রে আরও একটি সংস্কার আন্দোলনের উৎপত্তি ঘটে আরব উপদ্ধীপে মুহাম্মাদ ইব্ন আবদুল ওয়াহহাবের (মৃ. ১৭৮৭ খৃ.) নেতৃত্বে তাঁহার কিছু কিছু বিষয় সমালোচিত হইলেও তাওহীদের আলোকে ইসলামী আকীদার যে স্বরূপ তাহা সালাফে সশলিহশীনের পদ্ধতি তথা কুরআন-হাদীছ ১৮৪ আকীদা অনুসারে প্রবর্তিত বর্তমান সময পর্যন্ত উহার প্রভাব যথেষ্ট জোরালো । মুহাম্মাদ ইবৃন “আবদুল ওয়াহহাবের 'কিতাবুত তাওহীদ, উসু'লুল ঈমান" ইত্যাদি গ্রন্থাবলী এই প্রসঙ্গে উল্লেখ করা যায়। এইগুলির বিভিন্ন ব্যাখ্যা লিখিয়াছেন তাহার অনুসারীরা । অপরদিকে সায়িযদ আহমাদ খান এবং : আমীর আলীর পাশ্চাত্য দর্শনগ্রীতি ও মুক্তবুদ্ধি চেতনাকে 'আব্বাসী যুগের মু'তাযিলীদের চিন্তা-চেতনা সাথে তুলনা করা হইয়া থাকে (ড. আইয়ুব “আলী, “আকীদাতু'ল-ইসলাম, পৃ. ৪৯৩)। অতঃপর ধর্ম ও.দর্শন এবং তাসাওউফের মাঝে সমন্বয় সাধনে কবি "আল্লামা ইকবাল (মৃ. ১৯৩৮ খৃ.)-ও যথেষ্ট অবদান রাখিয়াছেন। ইহা ছাড়া আধুনিক জঞান-বিজ্ঞানে উ্থাপিত বিভিন্ন সমস্যার আলোকে কালাম শান্্কে নবতর রূপ দিতে কিছু কিছু-ইসলামী চিন্তাবিদ চেষ্টা করিয়াছেন। তীহাদের মধ্যে জামালুদ্দীন আফ্গানী (মূ. ১৮১৭ খু.) ও মুফতী মুহাম্মাদ 'আবৃদুহু মূ. ১৯০৫ খু.), মাওলানা শিবলী নু'মানী মে. ১৯১৫ খৃ.), মাওলানা সুলায়মান নদবী (মৃ. ১৯৫৩ খু.) ও প্রফেসর ওয়াহীদুদীনের নাম উল্লেখযোগ্য । জামালুদ্দীন আফগানীর আর-রাদ্দ . তাওহীদ, :শিব্লী নু'মানীর আল-কালাম ও “ইলমুল কালাম এবং _ওয়াহীদুদ্দীনের “ইলমে জাদীদ কি চযাচেঞ্ উদ) নামক গ্হথুলি গুরুত্বের | অধিকারী । টি রানি রি জারা তর যে দলটি সংখ্যাগরিষ্ঠ তাহার নাম ইমামিয়া ইছনা “আশারিয়া। তাহারা . বারজন ইমামে বিশ্বাসী। তাহাদের মতে ইমাম নিষ্পাপ। তাহারা “আলী রো)-সহ তীহার বংশধরকে ইমামতের একমাত্র হকদার:রলিয়া বিশ্বাস " করে। ইমামের ওসিয়াতে ইমাম হইবে দ্র. সায়্িদ আবুল হাসান নদবী, ূ সূরাতান মুতাযাদ্দাতান, পৃ. ৫৪; ইমাম খোমেনীর লিখিত গ্র্থ কাশফুল আসরার হইতে উদ্ধৃতির ভিত্তিতে, দ্র. কাশফুল আসরার, পৃ. ১১৪)। “আকীদা-বিশ্বাস গ্রহণের মূলনীতি. £ যেই সমস্ত 'মূলনীতির আলোকে 'আকীদা-বিশ্বাস গ্রহণ করা যাইতে পারে তাহা হইল ঃ | ক) মুতাওয়াতির বা নিরবচ্ছিন্ন ধারাবাহিক অকাট্য বর্ণনায় (হাদীছে) দৃঢ় আস্থা বা ইয়াকীন থাকিতে হইবে। খ) “আকীদার ক্ষেত্রে বাড়াবাড়ি বা রাত্তিকতা পরিত্যাজ্য গট কুরআন ও সুন্নাহর যেই সকল বাণীতে. 'আকীদার বিষয়গুলি বর্নিত সেইগুলির সাধারণ অর্থ যাহা সহজে বোধগম্য তাহাই উহাদের. সঠিক অর্থ । অযথা ব্যাখ্যা করা চলিবে না। এই সমস্ত মূলনীতির উপর ইসলামী আকীদাগুলি নির্ভরশীল । | ঘ) “আকীদা অন্বেষণকারীকে সত্য ও সঠিক “আকীদা অন্বেষণে সাধনা করিতে হইবে এবং সঠিক আকীদা প্রান্তির পর কোন ব্যক্তিবিশেষের কথায় প্রভাবিত হইবে না। ্ ও) ভ্রান্ত “আকীদা বা ধ্যানধারণা অন্তর হইতে বিদুরিত করিতে হইবে! চ) সকল ধরনের প্রভাবযুক্ত হইয়া আকীদা সংক্রান্ত মতামত বিচার করিতে হইবে ।
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।