Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 'আকীদা পাইয়াছিল। মু'তাযিলাগণ সেই সমস্ত ইসলাম বিরোধী তৎপরতার মুকাবিলায় যথেষ্ট অবদান রাখিয়াছিল। উল্লেখ্য যে, খলীফা আল-সাসুন সু'তবিলাদের মতাবলীহন। ফণে মু'তাযিলীদের প্রভাব-প্রতিপত্তি অধিক বৃদ্ধি পায়। তিনি তাহার রাজত্বকালে (৮১৩-৮৩৩ খু.) মু'তাষিলা মতবাদকে প্রতিষ্ঠিত করিতে চেষ্টার ক্রটি করেন নাই। তীহার চেষ্টায় মু'তাষিলা সম্প্রদায় শক্তিশালী হইয়া উঠে। খলীফা আল-মা'মূনের পর তাঁহার দুইজন উত্তরাধিকারী খলীফা-মু'তাসি“ম ৮৮৩৩-৮৪২ খু.) ও খলীফা ওয়াছি-ক' (৮৪২-৮৪৭ খু.)-ও এই মতবাদের পৃষ্ঠপোষকতা করেন। মু'তাযিলাদের মতবাদ পীাচটি মূলনীতির উপর প্রতিষ্ঠিতঃ ১. তাওহশীদ ,২. আল-“আদল, ৩. আল-মানযিলাতু বায়ন গল মানযিলাতায়ন, ৪. আল-ওয়া'দ ওয়াল-ওয়া“ঈদও ৫. আল-আমরু _বিল-মা“রূফ ওয়ান-নাহী 'আনিল-মুনকার (বিস্তারিত বিবরণের জন্য দ্র. শিরো. মুতাযিলা)। মু'তাযিলাগণ তৎকালীন বুদ্ধিবাদী চিন্তাধারার দাবিদার ছিল। মু'তািলাগণ ইসলামের প্রতি নিষ্ঠাবান ছিল! তবুও তাহাদের পদ্ধতিগত ভুলের কারণে তীহারা বিভ্রান্ত ও বিপথগামী হয় (দ্র. ড. “ইরফান, দিরাসাত ফিল্-ফিরাক ওয়াল-“আকাইদ, পৃ. ১৪৫)। ফিক্‌*হী মাযহাব চতুষ্টয়ের ইমামগণ সকলেই ইসলামী আকীদা রক্ষায় কার্যত তৎপর ছিলেন । তাহাদের অনুসারী অন্যান্য ফাকপিহগণও সেই কাজে অংশগ্রহণ করিয়াছিলেন। তীহারা এই বিষয়ে অনেক গ্রন্থও রচনা করিয়াছেন । মু'তাধিলাদের বিরুদ্ধে দুইটি দলের উদ্ভব ঘটে । কায়ামিয়াহ, মুহাম্মাদ ইব্‌ন কাব্বাম আস্-সিজিস্তানী (মৃ. ২৫৫ হি.)-এর অনুসারীবৃন্দ (শোহরাস্তানী, ১খ.. পৃ. ১৮০) এবং জাহিরিয়া বিশিষ্ট ফাকশীহ দাউদ ইব্‌ন আলী আজ--জাহিরী আল-ইসফাহানীর (মৃ. ২৭০ হি.) অনুসারীবৃন্দ (ওয়াফায়াতু'ল-আ'য়ান, ২খ., ২৬)। সময়ের বিবর্তনে আকীদা বিষয়ে মূল: চিন্তাধারার বিভিন্নতা আরও সুস্পষ্ট হইয়া উঠে। 'আকীদা বিষয়ে স্বাহারা কুরআন-সুন্লাহতে যাহা আসিয়াছে তাহাকেই যথেষ্ট মনে করেন এবং বুদ্ধির ভূমিকাকে গৌণ মনে করেন তাহারা হইলেন _ অধিকাংশ মুহণদ্দিছ' ও ফাকশিহ। ইহা মধ্যপন্থী একটি ধারা ছিল যাহা কুরআন-হাদীছকে প্রাধান্য দেওয়ার সাথে সাথে আকীদাগুলির ব্যাখ্যা ও প্রমাণে বুদ্ধিগত যুক্তিও পেশ করিতেন এবং অন্যান্য দলের বিভ্রান্তি ও সন্দেহের অপনোদন করিতেন। তাহাদের মধ্যে আবদুল্লাহ ইব্ন সাঈদ ইব্‌ন কিলাব (মৃ.. ২৪০ হি.), ইমাম আবূ বাক্র মুহাম্মাদ ইব্‌ন ইয়ামান আস-সামারকান্দী আল-হানাফী (মূ. ২৬১ হি.), হারিছ ইব্ন আসাদ আল- মুহাসিবী, আবুল “আব্বাস আল-কালানিসী প্রমুখের নাম উল্লেখযোগ্য । শাহরাস্তানী তাহাদের ব্যাপারে মন্তব্য করেন যে, তাহারা সালাফে সালিহীন কর্তৃক স্বীকৃত বিভিন্ন বিষয়াদি এবং কালাম শাস্ত্রের বিভিন্ন মূলনীতি যুক্তির মাধ্যমে প্রমাণ করিবার য়াস পাইয়াছেন দ্র. আল-মিলাল ওয়ান-নিহল, পৃ. 7১১৮)। - ইমাম আৰু ইয়ুসুফ রে) ও ইমাম আহ:মাদ ইব্‌ন হণক্বন রে)-এর ভূমিকাকে কেন্দ্র কিরয়া মুহণদ্দিছ দের যে দলটির উৎপত্তি তাহারা উপরিউক্ত মধ্যপন্থীদিগরে পছন্দ করিতেন না। মুহদ্দিছ'গণের অনেকে তাহাদের ১৮২ “আকীদা বিভিন্ন মতবাদ খণ্ডন করিয়াছেন দ্রে- মুফতী আবদুহ, রিসালাতুত তাওহীদ, পৃ, ৩০)। আকীদার মতামতের নানা আলোচনা চলাকালে এক পর্যায়ে আবুল হাসান আল-আশ“আরী (্র.; মৃ. ৩২৪ হি.)-এর আবির্ভাব ঘটে । তিনি মনে করিলেন, যথার্থ সত্য রাসূলুল্লাহ সে) ও সাহাবায়ে কিরামের বিশ্বাস ও বক্তব্যের মধ্যে নিহিত রহিয়াছে। মানবিক বুদ্ধি ও জ্ঞান অবশেষে তাহাদের বাণীর মধ্যেই সত্যের সন্ধান পায়। তহার পদ্ধতি ব্যাখ্যায় তিনি বলেন, আমরা যাহা বলিতে চাই এবং যে পথ অবলম্বন করিতে চাই তাহা হইল, আল্লাহ্‌র কিতাব ও নবী মুহাম্মাদ (স)-এর সুন্নাহ এবং নেতৃস্থানীয় সাহাবী, তাবিঈ ও সুহাদ্দিছগণের নিকট হইতে যাহা বর্ণিত হইয়াছে সেইগুলিকে আকড়াইয়া ধরা । আমরা এই পথ দৃঢ়ভাবে ধরিব এবং আবূ আবদুল্লাহ. আহ্মাদ ইব্‌ন হাম্বল যাহা বলিতেন তাহাই বলিব (আবুল হাসান আল-আশ'আরী, আল-ইবানা “আন উসলিদ-দিয়ানা, পৃ. ২০)। আল-আশ'আরী মু“তাধিলা বিরোধী পূর্বোল্লেখিত মধ্যপন্থীদের পথই গ্রহণ করিয়াছিলেন। কুরআন-সুন্নাহতে যাহা আসিয়াছে তাহার ব্যাখ্যার পাশাপাশি মু'তাষিলাদের যুক্তিগুলি বুদ্ধিভিত্তিক যুক্তি দ্বারা, খণ্ডন করিতে সচেষ্ট ছিলেন। তবে পূর্ববর্তীদের তুলনায় তিনি মুহাদ্দিছগণের সঙ্গে. সম্পর্কিত হইয়া আরও স্পষ্ট করিয়া মতামত তুলিয়া ধরিবার কারণে তাহার সুখ্যাতি ছড়াইয়া যায়। তিনি আকীদা বিষয়ে অনেক গ্রন্থ রচনা করিয়াছেন। _ তন্মধ্যে আল-স্‌বানা 'আন উসূ-লিদ দিয়ানা ও কিতাবুল লামআ বিশেষ খ্যাতি অর্জন করে । অতঃপর তাহার অনেক ছাত্র ও অনুসারী তাহার মাধহাবকে আরও পরিমার্জিত করেন এবং নিজেদেরকে আহলে সুন্নাহ ওয়াল-জামা“আ হিসাবে পরিচিত করেন শোয়খ মুহাম্মাদ “আবদুহ, পৃ. ৩০ ও তাফতাযানী, শারহ 'ল, “'আকণাইদিন নাসাফিয়া, নিবরাসসহ, পৃ. ২২)। ,আহলে সুন্নাহ অর্থ সুন্নাতে রাসূলের (স) অনুসারী, আর জামা'আ' বলিতে সালাফ স"লিহশন বা সাহাবায়ে কিরামকে বুঝানো হইয়াছে দ্র. নিবরাস, পৃ. ২২)। মহানবী (স)-এর একটি হাদীছে তিনি বলিয়াছিলেন, “অবশ্যই তোমাদের পূর্বে যাহারা ছিল (ইয়াহুদী-নাসারা) তাহারা ৭২ দলে বিভক্ত হইয়াছে এবং অবশ্যই অবশ্যই আমার উম্মত ৭ দলে বিভক্ত হইবে। একমাত্র আমি এবং আমার সাহাবীদের যাহারা অনুসরণ করে : তাহারা ছাড়া অন্যরা জাহান্নামী” (জামি'উত তিরমিযী, কিতাবুল ঈমান, বাৰ মা জাআ ফী ইফ্তিরাকি হাযিহিল উন্মাহ, ৫খ., পৃ. ২৬)। ৃ আবুল হাসান আশ'আরীর ছাত্র ও অনুসারীদের মধ্যে আবূ বাক্র : আল-বাকি-ল্লানী মূ. ৪০৩ হি.), আবু বাক্র ইবৃন ফাওরাক (মৃ. ৪০৬ হি.), আবুল মুজাফ্ফার ইসফারাইনী (মূ. ৪১৮ হি.), আবু মানসূ*র আরদুল কাহির আল-বাগদাদী (মূ. ৪২৯ হি.), ইমামুল হারামায়ন আবদুল মালিক ইব্ন আবী আবদিল্লাহ আল-জুওয়ায়নী (মূ. ৪৭৮ হি.), আবু হামিদ আল-গাযালী (মৃ. ৫০৫ হি.), আবুল্‌ ফাত্হ মুহাম্মাদ ইবন আবদুল কারীম আশ-শাহ্রাস্তানী (মৃ. ৫৪৮ হি.), ফাখরসন্দীন আর-রাধী (মূ. ৬০৬) প্রমুখের নাম উল্লেখযোগ্য । তাহারা আশ'আরীর চিন্তাধারা ও শিক্ষার বিকাশ ও প্রসার ও ঘটান। আর তীহাদের প্রচেষ্টায় আকীদা বিষয়ে আশাইরা নামে একটি ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।