001718115 'আকীদা নবী-রাসূল পাঠাইবার তাৎপর্য, কিরাত দিবসে সমস্ত কর্মের হিসাব, ফেরেশতা ও অন্য যে কোন মাধ্যমে আল্লাহ্র ওহী প্রেরণের সত্যতা, নবীগণের মধ্যে পরষ্পর মরযাদাগত প্রাধান্য থাকা ইত্যাদি আকীদাগুলি এই শ্রেণীভুক্ত । দুইঃ শ্রুত (৯০৮০, 'আকীদার দতয় গরকার হইতেছে & সকল 'আকণীদা যাহা “আক্-ল বা বুদ্ধি সম্পর্কিত হইলেও সেইগুলি প্রমাণিত হইয়াছে ওহীর মাধ্যমে । অর্থাৎ সেইগুলি আক্ল-এর পরিবর্তে কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত বা সালাফে সালিহীনের নিকট হইতে কোন প্রকার মতানৈক্য ছাড়া বর্ণিত । দ্বিতীয় প্রকার আকীদা আবার দুই শ্রেণীতে বিভক্ত। (ক) এ সকল “আকীদা যেইগুলির উপর ঈমান না থাকিলে পরকালে মুক্তি পাওয়া যাইবে না। খে) উহা পূর্ণাঙ্গ ঈমানের এক বিশেষ রূপ, যাহার উপর সালাফে সালিহীনের আমল ছিল। এই ধরনের আকীদার মধ্যে আছে আব্বিয়া কিরামের নিষ্পাপ হওয়া, খোলাফায়ে রাশিদীনের মধ্যে কোন একজনকে ্াধান্য দেওয়ার বিষয় ইত্যাদি উল্লেখ্য যে, এই প্রথম প্রকারের আকীদা আবার তিন ভাগে বিভক্ত ঃ 0) যেইগুলি আল্লাহর সা ও তীহার গুণাবলী বিষয়ক। যেমন আল্লাহ: পাকের ওয়াজিবুল-ওয়াজ্দ হওয়া অের্থাৎ তিনি অত্যাবশ্যকীয় সভা, সদা অস্তিতৃশীল এবং সকল অস্তিত্বের উৎস), কোন সৃষ্টতে তাহার প্রবিষ্ট হওয়া অসম্ভব । আল্লাহ্র কোন তুলনা বা সাদৃশ্য নাই ইত্যাদি। (২) পরকাল বিষয়ক । যেমন পুনরুথান, হাশর, জান্নাত, জাহান্নাম ইত্যাদি সংক্রান্ত আকীদা । . (৩) নবুওয়াত ও রিসালাত বিষয়ক 'আকীদা। ইহার কিছু কিছু “আক'লী (বুদ্ধিভিত্তিক) হইলেও কিছু কিছু সিমা“ঈ (শ্রুত)। যথা কুফর, শিরক, ফেরেশতাদের মাধ্যমে ওহী আসা। ফেরেশতাদের পরিচয় সংক্রান্ত আকীদাঃ যেমন তাহারা শুধু নেক কাজ করে এবং সদা আল্লাহর অনুগত, আসমানী গ্রন্থ আল্লাহ কর্তৃক নাধিলকৃত। নবীগণের কথা মান্য করা। তীহাদের মু'জিযা সত্য ! ফেরেশতাগণ একজন আরেকজনের উপর মরাঁদাবান হইতে পারেন ইত্যাদি । এ সকল বিষয় সরাসরি কুরআান ও হাদীছে মৃতাওয়াতির ছারা সাবাস যাহার অন্ীকৃতি দীনের অত্যাবশ্যকীয় অংশের অস্বীকারের শামিল । যুগে যুগে ইসলামী আকীদা $ আল্লাহ তা'আলার মনোনীত একমাত্র দীন হইল ইসলাম । হযরত আদম (আ) হইতে হযরত মুহাম্মাদ (স) পর্যন্ত যত নবী-রাসূল আসিয়াছিলেন সকলেরই ধর্ম ছিল ইসলাম। (ব্যোপকার্থে) ইসলামী “আকীদা হযরত আদম (আ) হইতেই শুরু হয়। সর্বশক্তিমান আল্লাহ সম্পর্কিত বিভিন্ন আকীদাসহ এই জগত ও জীবন সম্পর্কে ধ্যানধারণা তখন হইতেই শুরু হইয়াছিল । তাওহীদ, রিসালাত ও আখিরাত সম্পর্কিত আকীদাগুলি এই পৃথিবীতে মানবজাতির সৃষ্টির মতই প্রাচীন। যদিও যুগে যুগে নবী-রাসূল আসিবার কারণে রিসালাতের বাহকের দিক দিয়া একটি ক্রমবর্ধমান ধারা বর্তমান, যুগে যুগে সকল নবীর দাওয়াতে এ সমস্ত “আকীদা অন্তভুক্ত ছিল যাহা স্থান-কাল-পাত্রভেদে অপরিবর্তনশীল। ১৭৯ “আকীদা হযরত, মুহাম্মাদ (স) আরবে আগমনকালে সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী বিদ্যমান ছিল। তাহাদের মধ্যে আহলে কিতাব হইয়াহুদী, নাসারা), মুশরিক, মাজুসী ও সাবিয়্টারা ছিল। আল-কুরআনে তাহাদের বিভিন্ন “আকীদা উল্লেখ করিয়া তাহাদের ভ্রান্ত “আকীদাগুলিকে অত্যন্ত যুক্তিসংগত প্রমাণ ও - পদ্ধতিতে খগ্ডন করা হইয়াছে । সাথে সাথে সঠিক. ও বিশুদ্ধ “আকীদাগুলিকে সাবলীলভাবে তুলিয়া ধরা হইয়াছে। মহানবী (স)-এর যুগে যাহারা শেরেকী “আকীদা ত্যাগ করিয়া ইসলাম গ্রহণ করিয়ছিল তাহারা ইসলামী আকীদাসমূহ স্বীকার করিয়া লইয়াছিল এবং তাহারা জানিত যে, পূর্ববর্তী জাতিগুলির গোমরাহীর মূলে ছিল “আকীদা সংক্রান্ত ভ্রান্তি ও ত্রষ্টতা। ইহার পরও আল-কুরআন ও বিভিন্ন হাদীছের দিকে লক্ষ্য করিলে আমরা দেখিতে পাই যে, কতিপয় সাহাবী আকীদা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মহানবী (স)-এর নিকট জিজ্ঞাসা করিয়াছেন। এই ধরনের বিষয়গুলির মধ্যে ছয়টি বিশেষভাবে উল্লেখ্যযোগ্য | ১. আল্লাহ্র সভা, ২. আল্লাহ্র গুণাবলী, ৩. আল্লাহ্র দর্শন, ৪. আল্লাহ্র ফয়সালা ও তাক'দীর, ৫. ঈমান ও আমল, ৬. ঈমান ও ইসলাম। হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত একটি হাদীছ হইতে জানা যায়, মহানবী (স) বলিয়াছেন, মানুষ প্রশ্ন করিতে করিতে এমন অবস্থায় দীড়ায় যে, তাহারা জিজ্ঞাসা করিয়া বসে, আল্লাহ এই সৃষ্টিজগতকে সৃষ্টি করিয়াছেন, কিনতু আল্লাহকে কে সৃষ্ট করিয়াছে? কাহারও এই ধরনের অবস্থার সৃষ্টি হইলে সে যেন বলে, 151 আমি আল্লাহর উপর ঈমান আনিলাম (সহীহ মুসলিম, নববীর শরাহসহ, ২খ., পৃ. ১৫৩)। এই মর্মে হযরত ইব্ন উমার (রা) হইতে একটি বর্ণনা পাওয়া যায় যে, একদল লোক আল্লাহ সম্পর্কে চিন্তা-ভাবনা করিতেছিল। তখন মহানবী (স) বলিলেন, তোমরা আল্লাহ সম্পর্কে চিন্তা করিও না। আল্লাহ্র সৃষ্টি সম্পর্কে চিন্তা কর (বায়হাকী, শু'আবুল ঈমান)।. উপরিউক্ত আলোচনায় দেখা যাইতেছে যে, চিন্তার স্বাধীনতাকে মহানবী (স) একেবারে বাতিল করেন নাই, বরং মানুষের চিন্তা পদ্ধতিকে কল্যাণকর কাজে নিয়োজিত করিবার আদেশ দিয়াছেন । আর আল্লাহ্র সত্তা এমনই যাহা মানুষের চিন্তা গবেষণার উর্ধে । | ্ আর এই ব্যাপারে এঁতিহাসিকগণ একমত হইয়াছেন যে, সাহাবায়ে কিরাম (রো) মহানবী (স)-এর যুগে আল্লাহ্র গুণাবলী সম্পর্কে কোন রকম বাক-বিতপ্তা করিতেন না, বরং কুরআনুল কারীমে ও সুন্নাহে যেইভাবে আল্লাহ্র গুণাবলী সম্পর্কে ব্যাখ্যা আসিয়াছে ঠিক সেইভীবে তাহারা বিশ্বাস করিতেন (ইব্নুল কণায়্যিম, আ'লামুল-মু'কি'ঈন, ১খ., পৃ. ৫৫)। এমনিইভাবে আখিরাতে মু'মিনগণের আল্লাহর দর্শন সম্পর্কে সাহাবায়ে কিরাম (রা) কোন রকম মতানৈক্য করেন নাই। তবে রাসূলুল্লাহ (স) দুনিয়াতে আল্লাহ্কে দেখিয়'ছেন কিনা এই ব্যাপারে তাহারা মতানৈক্য : করিয়াছেন। একদল সাহাবী বলিয়াছেন, রাসূলুল্লাহ (স) আল্লাহকে স্বচক্ষে দেখিয়াছেন। ইব্ন আব্বাস ও আনাস (রা) তাহাদের অন্যতম । তাহারা বলিয়াছেন, রাসূলুল্লাহ (সে) মিরাজের রাত্রে আল্লাহকে দেখিয়াছেন। আর ' একদল সাহাবী বলিতেন, মহানবী (স্) স্বচক্ষে আল্লাহ্কে দেখেন নাই, তবে অন্তরদৃষ্টিতে হয়তবা আল্লাহ্কে দেখিয়াছিলেন। 'আইশা (রা) বলেন, যে. ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।