001718115 আকীদা আকাইদিন নাসাফী, পৃ. ২৫)। এই সংজ্ঞার মাধ্যমে বুঝা যাইতেছে যে, ধর্মীয় আকীদায়. একটি পবিভ্রতা ও বাধ্যবাধকতা বিদ্যমান । সায়্যিদ সুলায়মান নাদবীর মতে মানুষের সমল্দ কাজকর্ম ও চলাফেরা তাহার চিন্তা ও কল্পনার ফল। আর যে কল্পনা পরিপক্ক, অনঢু ও সন্দেহমুক্ত তাহাই আকীদা (সীরাতুন নবী, ৩খ, পৃ. ২০৯৯)। মোটকথা আকীদা এমন এক ধারণা যাহাতে কোন সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই। আকীদার সম্পর্ক অদৃশ্য বিষয়ের সাথে। যাহা দৃশ্যমান তাহাতে বিশ্বাসের প্রয়োজন নাই। ইসলামী পরিভাষায় আকীদার অপর নাম নি ইরিনা রি এই বিশ্বাসে কোন সন্দেহ: নাই। . আকীদার পারিভাষিক ব্যাপকতা ঃ পারিভাষিক অর্থে আকীদা শব্দটির ধারণা ব্যাপক। কেননা এই দুনিয়ায় প্রতিটি ধর্মে কোন না কোনভাবে নিজস্ব ধমীয়ি বিশ্বাস বিদ্যমান । দুনিয়ায় যেই সমস্ত ধর্ম প্রচলিত আছে সেইগুলির বিভিন্ন রকম আকীদা-বিশ্বাস রহিয়াছে । আকীদার তাৎপর্য ও গুরত্ত্ব $ ইসলামের দৃষ্টিতে আকীদার তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম । প্রথমত, আকীদা হইল ইসলামের ভিত্তি ও মূল। আকীদা ব্যতীত ইসলামের কথা চিত্তা'করা যায় না। কারণ ইসলাম আল্লাহ প্রদত্ত মানুষের জন্য জীবনবিধান। তাই তাহার জীবনবিধান মানিতে হইলে সর্বাথে তাহার প্রতি বিশ্বাস স্থাপন করিতে হইবে । দ্বিতীয়ত, আকীদা হইল 'আমল কবুল হইবার পূর্বশর্ত। কেননা যদি আকীদা বিশুদ্ধ না হয়, তাহা হইলে যাবতীয় কথা ও কাজ আল্লাহ্র নিকট বাতিল বলিয়া গণ্য হয়। আল্লাহ তায়ালা বলেন, ১৮৯। ০৯ ৩৯১ ৭০০ ০৯ ১১৯০৩ 2৪ ৯১ র ১২৯০১) ৩৫ “কেহ ঈমান গর্যাখ্যান করিলে তাহার কর্ম নিক্ষল হইবে এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে” । তৃতীয়ত, আখিরাতে নাজাত লাভের জন্য “আকীদা বিশুদ্ধ হওয়া অত্যাবশ্যক উপরোল্লিখিত আয়াত দ্বারা আমরা তাহাই বুঝিতে পারি। চতুর্থত, যুগে যুগে নবী-রাসূলগণের দাওয়াতের মূল বিষয়বস্তু ছিল “আকীদা । প্রত্যেক নবী প্রথমে আকীদার দাওয়াত দিতেন। মহানবী (স) এইজন্যই মক্কায় সর্বপ্রথম আকীদা সংশোধনের জন্য প্রচেষ্টা চালাইয়াছেন। মুসলমান মাত্রই ইসলামী আকীদায় বিশ্বাসী হইতে হইবে । যে ব্যক্তি অন্তরে আল্লাহ ও তীহার প্রেরিত রাসূলে বিশ্বাস স্থাপন করে এবং তাহার বিধিনিষেধ মানিয়া চলে সে মুসলমান এবং যে ইহার ব্যতিক্রম'করে সে ইসলামের দৃষ্টিতে কাফির বা অবিশ্বাসী । আর মুখে যে ব্যক্তি ইসলামের কথা ঘোষণা করে কিন্তু অন্তরে বিশ্বাস করে না এই রকম লোক হইল মুনাফিক। মুনাফিক কাফির অপেক্ষা মারাত্মক ও নিকৃষ্টতর। এইজন্য আল্লাহ তায়ালা বলেন £ | ] | ১৮৭1 ০০ এন! এ১এ। ৪৪ 52৪৮০০। 9] “মুনাফিকরা তো জাহান্নামের নিশ্নতম স্তরে থাকিবে” €৪ ৫ ১৪৫)। মানব জীবনে আকীদার প্রভাব £ আকীদা মানব জীবনের অবিচ্ছেদ্য অংশ । আকীদা ছাড়া মানব জীবন কল্পনা করা যায় না। মানুষ আমৃত্য কোন ১৭০ আকীদা না কোনাাবে কোন নির্দিষ্ট আকীদা বা বিশ্বাস লালন করিয়া থাকে। তাহা ছাড়া আকীদা ব্যতীত ধর্মের অস্তিত্ কল্পনা করা যায় না। ইসলামের আলোকে আল্লাহ, তাহার রাসূলে ও আখিরাতে বিশ্বাস মানব জীবনে সুগভীর প্রভাব বিস্তার করিয়া থাকে । ইহা মানুষের জীবনে অন্তরের পবিভ্রতা ও চিন্তাধারার স্বচ্ছতা বিধান করে । সে সব সময় মনে করে যে, এই দুনিয়াই তাহার জীবনের শেষ নহে। সামনে স্থায়ী জীবন তাহার জন্য অপেক্ষা করিতেছে । ফলে জীবন চলার পথে সে আল্লাহ্কে ছাড়া আর কাহাকেও ভয় করে না। আকীদা জীবনের দৃষ্টিভঙ্গী, লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করে এবং জীবনযুদ্ধে তাহাকে আশাবাদী করিয়া তোলে । ইহা চারিত্রিক দৃঢ়তা, সৎসাহস, ধৈর্য ইত্যাদি মৌলিক গুণাবলী সৃষ্টিতে অগ্রণী ভূমিকা পালন করে। ইহা ছাড়া, ইহা সৎকাজে ব্রতী হইতে মানুষকে উৎসাহিত করে। কেননা মানুষের নিকট সে কোন প্রতিদান আশা করে না। তাই কোন কল্যাণকর কাজে সে পিছপা হয় না। ইসলামী আকীদা মানুষকে ইসলামের ব্যাপারে আপোষহীন করিয়া তোলে । ইসলামী আকীদার ভিত্তিতে মানবজাতির এঁক্য ও স্ংহতি প্রতিষ্ঠা সম্ভব । ইসলামী আকীদার উৎস £ ইসলামী আকীদার একমাত্র উৎস হইল আল-কুরআনুল করীম ও সহীহ হাদীছসমূহ। পরবর্তী যুগে আকীদা বিষয়ে বিভিন্ন ধরনের গ্রন্থ রচিত হইয়াছে। তন্মধ্যে কতকগুলি পদ্যে, যেমন মানকৃমাতুল জাওহারা এবং মান্জ্মাতুল খারিদা ইত্যাদি। আবার কতকগুলি সংক্ষিপ্ত ভাষ্য। যেমন ইমাম আবু হানীফা (র)-এর সংক্ষিপ্ত গ্রন্থ “আল-ফিক্'হুল আক্বার”। ইমাম তাহাবী ও আল্লামা নাসাফীর আকীদা বিষয়ক রচনা এবং কতকগুলি বিভিন্ন ব্যাখ্যা-বিশ্লেষণ ও টীকামূলক গ্রন্থ, আবার কতকগুলি বিস্তারিত ব্যাখ্যামূলক গ্রন্থ, যেমন মাকণসি-দ ও উহার শরাহ ব্যোখ্যা) এবং মাওয়াকি “ফ ও উহার শরাহ। মোটকথা এই সমস্ত গ্রন্থ ইসলামী আকীদা সম্পর্কে জ্ঞান অর্জনের সহায়ক উপকরণ মাত্র। মূলত এইগুলি যুগে যুগে ইসলামী আকীদা সম্পর্কে বিভ্রান্তির অপনোদন এবং বিরুদ্ধবাদীদের উত্থাপিত সন্দেহ, আপত্তি ও যুক্তির উঃ ব্যাখ্যা-বিশ্রেষণ সমৃদ্ধ গ্রন্থ। উল্লেখ্য যে, টকা রানি সেইহেতু সেগুলি সম্পর্কে অবগত হওয়ার মাধ্যম হইল ওহী । এই সমস্ত . বিষয় মানুষের পঞ্চ ইন্দ্রিয় বা আকলের মাধ্যমে উদ্ভাবন করা ঠিক নহে। সুতরাং পঞ্চ ইন্দ্রিয় বা আকল আকীদা প্রতিষ্ঠার পথে সহায়ক মাত্র। তাই উল্লেখিত গ্রস্থাবলী সম্পর্কে বলা যায়, তাহারা কুরআন-সুন্নাহ ও মানব অভিজ্ঞতা পর্যালোচনা করিয়া যতটুকু বুঝিয়াছেন ততটুকু ব্যক্ত করিয়াছেন। সুতরাং তাহাদের মতামত তীহাদের নিজস্ব । এইগুলি যে ইসলামী আকীদার অকাট্য মতামত তাহা বলা নিরাপদ নয় । কোন গ্রন্থে কুরআন-হাদীছের বিরুদ্ধে কোন বিষয় দৃষ্টিগোচর হইলে তাহা অবশ্যই পরিত্যাজ্য । ও আকীদার মূলনীতিসমূহ £ কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী আকীদার মুল বিষয় ছয়টি। ১. আন্াহ তা'আলার প্রতি ঈমান, ২. ফেরেশতাগণে ঈমান, ৩. আসমানী কিতাবসমূহে ঈমান, ৪. নবী-রাসূলগণের উপর ঈমান, ৫. আখিরাতে ঈমান, ৬. তাকদীরের ভাল-মন্দে ঈমান । ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।