Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আকীকা খাও, অন্যদেরকে খাওয়াও, তবে উহার হাড় ভাঙ্গিয়া টুকরা টুকরা করিও না (সুনানুল বায়হাকী, ৯খ.১ ৩০২; তুহফাতুল মাওদূদ, পৃ. ৭৩)। হযরত আবূ. কুরয ও উম্মু কুরয উভয়ে বর্ণনা করিয়াছেন যে, আবদুর রহমান ইব্‌ন আবী বাক্র (রা)-এর পরিবারস্থ এক মহিলা বলেন, “আবদুর রহমানের স্ত্রী সন্তান হযরত আইশা রে) বলিলেন, ইহা উত্তম হয় নাই; উত্তম হইল £ দুইটি সমপর্যায়ের বকরী পুত্র সন্তানের পক্ষ হইতে ও একটি বকরী কন্যার পক্ষ হইতে “আকীকা করা, “আকীকার পশুর হাড় না ভাঙ্গা, উহার গোশ্ত নিজেরা ভক্ষণ করা, অপরকে দাওয়াত করিয়া খাওয়ানো ও সদাকা করা এই সবকিছু সন্তান জন্মের সপ্তম দিবসে করা। তাহা সন্ভব'না হইলে ১৪শ দিবেস, তাহাও সম্ভব না হইলে ২১তম দিবসে করা (তুহফাতুল মাওদুদ, পৃ. ৭৩-৪)। . | ইব্‌ন সীরীন এক প্রশ্নের জবাবে বলেন, 'আকীকার গোশৃতের ব্যাপারে তুমি স্বাধীন। তবে সব গোশ্ত নিজে না খাইয়া অন্যকেও খাওয়ানো উত্তম। ইমাম আহমাদ (র) বলেন, আকীকার গোশ্ত.যেমন খুশী ভাগ করিতে পার। কুরবানীর গোশ্তের মত তিন ভাগে বন্টন করা যায়। তবে ধাত্রীর নিকট কিছু গোশত পাঠানো সুন্নাত । তিনি আরও বলেন, 'আকীকার গোশ্ত কাচা না পাঠাইয়া রান্না করিয়া পাঠানো উচিৎ। আকীকার গোশ্ত দ্বারা ওয়ালীমার মত দাওয়াত খাওয়ানো কেহ জাইয মনে করেন এবং কেহ মাকরূহ মনে করেন। আকীকার চামড়ার হুকুম কুরবানীর পশুর চামড়ার অনুরূপ । ইচ্ছা করিলে নিজে ব্যবহার করা যাইবে অথবা কাহাকেও হাদিয়া দেওয়া যাইবে । তবে কুরবানী বা আকীকার গোশ্ত বা চামড়া বিক্রয় করিলে বিক্রয়লন্ধ অর্থ সদাকা করা ওয়াজিব (তুহফাতুল মাওদুদ, পৃ. ৭২, ৭৮, ৮০, ৮২; ইমদাদুল ফাতাওয়া, ৩খ., পৃ. ৬১৯)। ইমাম আহমাদ (র) বলিয়াছেন, যদি অসচ্ছলতা বা অন্য কোন কারণে কেহ নিজ সন্তানের 'আকীকা না করিয়া থাকে এমতাবস্থায় স্তন বড় হইয়া নিজের পক্ষ হইতে আকীকা করিলে উহা মাকরূহ.হইবে না, বরং উত্তমই হইবে (তুহফাতুল মাওদৃদ, পৃ. ৮১)। নবজাতকের মাথা .মুগ্ডন করিয়া তাহাতে আকীকার পশুর রক্ত লেপন - করা একটি জাহিলী প্রথা, তবে জাফরান মাখা উত্তম (আওজায, ৯খ., ২২২-৪)। ইমাম আবূ হানীফা (র)-এর মতে ইয়াতীমের সম্পদ দ্বারা তাহার আকীকা করা জাইয নয়। অবশ্য ইমাম মালিক রে) উহার অনুমতি প্রদান করেন। সাত দিনের পূর্বে শিশু মারা গেলে হানাফী মাযহাব অনুযায়ী আকীকা করা মুস্তাহাব, কিন্তু ইমাম মালিক (র)-এর মতে মুস্তাহাব নহে (ই'লাউস সুনান, ১৭খ., পৃ. ১২৬)। নবজাতকের মাথা মুণ্ডন ও,আকীকার পশু যবেহ করার মধ্যে কোনটি আগে ও কোনটি পরে করিতে হইবে এই বিষয়ে ধারারাহিকতা নাই প্রাগুক্ত, ১৭খ, পৃ. ১২৬)। একটি নারীর গর্ভ হইতে একসাথে একাধিক সন্তান ভূমিষ্ঠ হইলে প্রত্যেকের পক্ষ হইতে ভিন্ন ভিন্ন “আকীকা করা মুস্তাহাব (ফাতহুল বারী, ৯খ., পৃ. ৫০৬)। যাহার উপর সন্তানের ভরণ-পোষণের দায়িত্ব তাহার উপরই আকীকা আদায়ের দায়িত্ব । তাহার অনুমতিতে অন্য কেহ আকীকা করিলেও যথার্থ হইবে (আপকে মাসাইল আওর উনকা হল, ৪খ-, পৃ. ২২৫)। .. ১৬৮ আকীকা ইমাম মালিক রর) স্বীয় মুয়াস্তায় জাফর ইবৃন মুহাম্মাদের পিতার সূত্রে বর্ণনা করিয়াছেন যে, হযরত ফাতিমা রো) হযরত হাসান, হুসায়ন , যয়নব ও উম্মু কুলছুমের মাথা মুগ্ডন করিয়া তাহাদের চুলের ওজন পরিমাণ রৌপ্য সদাকা করিয়াছেন (আওজাযুল মাসালিক, ৯খ.. পৃ. ২১২-৪)। অপর বর্ণনায় আছে যে, তিনি হাসান ও হুসায়ন (রা)-এর চুলের ওজন পরিমাণ রৌপ্য দান করিয়াছেন (প্রাপ্ত) । অতএব নবজাতকের চুলের ওজন পরিমাণ রৌপ্য সদাকা করা মুস্তাহাব (তুহফাতুল মাওদুদ, পৃ. .৮৯-৯১)। হানাফী আলিমগণের মতে রৌপ্যের পরিবর্তে স্বর্ণও সদাকা করা যায় (আওজাযুল মাসালিক, ৯খ., পৃ. ২১৪)। ্রস্থপঞ্জী $ (১) মুহাম্মাদ ইব্ন ইসমাঈল বুখারী, আস্‌-সাহীহ, কায়রো ১৯৭৮ খৃ., ৯খ., পৃ. ৫৯১, হাদীছ নম্বর ৫৪৬৭-৫৪৭০; (২) আবদুর রহমান মুবারকপুরী, তুহফাতুল আহওয়াষী, মাকতাবা মাজ্জানিয়া, পেশাওয়ার, তা. বি., ৫খ., পৃ. ৮৬-৮৯, হাদীছ নম্বর ১৫৪৯-৫২; (৩) শামসুল হক আযীমআবাদী, আওনুল মা'বুদ, দারুল কুতুব আল-ইলামিয়্যা, বৈরূত, তা.বি., ৮খ., পৃ. ২৫-৩০, হাদীছ নং ২৮৩১-৪০; (৪) ইব্‌ন আহমাদ এন্ড কোং, ১৯৭৪ খু., প্রকাশকের নামবিহীন, ৪খ., পৃ. ৩০৪-২১ (6) এ লেখক, আল-ইস্তী“আব, তাহকীক ঃ ড. আবদুল মুতী-আমীন কালআজী, দারু কুতায়বা, বৈরূত, তা. বি., ১৫ খ., পৃ. ৩৬৫ -৮৫) ৫৫) . ইমাম আহমাদ, মুসনাদ, দারু ইহ্য়াইত তুরাছ আল-আরাবী, বৈরূত ১৯৯৩ খৃ., ৪খ.. হাদীছ নং ১৫৭৯৩, ১৫৭৯৬; (৭) ইব্‌ন হিব্বান, আস্‌-সাহীহ বিতারতীব ইব্‌ন বালবান, তাহকীক $ শুআয়ব আল-আরনাউত, মুয়াস্সাসাতুর রিসালা, বৈরূত ১৯৯৭ খৃ., ১২খ., পৃ. ১২৪-৩৩; ৮৮) আল-মা'আরিফ, রিয়াদ ১৯৮৬ খু., পৃ. ৪১০; (৯) ইমাম তাবারানী, ইহ্য়াইত তুরাছ আল-আরাবী, বৈরূত, তা.বি., ১১খ., পৃ. ২৪৭, হাদীছ নং ১১৮৩৮ (১০) শায়খুল ইসলাম আবু ইয়ালা আল-মাওসিলী, মুসনাদ, বৈরূত ১৯৮৮ খৃ., ৪খ., পৃ. ৩০১-৪৪, হাদীছ নং ৪৫০৪, ৪৬২৯; (১১) আল-হায়ছামী, কাশফুল আসতার আন যাওয়াইদিল বাযযার আলাল-কুতুবিস্-সিত্তা, তাহকীক ঃ হাবীবুর রহমান আ-'জামী, মুয়াসসাসাতুর রিসালা, বৈরূত ১৯৭৯ খৃ., ২খ., পৃ. ৭২-৫, হাদীছ নং ১২৩৩-৯; (১২) এ লেখক, মাজমাউল্‌ বাহরায়ন ফী ফাওয়াইদিল মু'জামায়ন, তাহকীক ৫ আবদুল কুদ্দুস ইব্‌ন মুহাম্মাদ নাধীর, মাকতাবাতুর রাশীদ, রিয়াদ ১৯৯৫ খৃ., ৩খ., পৃ. ৩৩৬, হাদীছ নং ১৯১৭-৮; (১৩) মাওলানা জাফার আহমাদ উছমানী, ই'লাউস্‌ সুনান, ইদারাতুল কুরআন ওয়াল-উলৃম আল-ইসলামিয়্যা, করাটী ১৪১৫ হি., ১৭খ., পৃ. ১০১-২৬; ১৪) আবূ জাফর আহমাদ তাহাবী, মুখতাসারু ইখতিলাফিল উলামা, তাহকীক $ ড. আবদুল্লাহ নধীর আহমাদ, দারুল বাসাইর আল-ইসলামিয়্যা, বৈরূত ১৯৯৫ খৃ., ৩খ., পৃ. ২৩২-৪; (১৫) মাওলানা যাকারিয়া কান্ধলবী, আওজাযুল মাসালিক, ইদারায়ে তালীফাতে আশরাফিয়া, মুলতান তা.বি., ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।