001719115 আকীকা হযরত আমর ইব্ন শুআয়ব (র) হইতে পর্যায়ক্রমে তাহার পিতা ও তাহার দাদা হইতে বর্ণিত। রাসূলুল্লাহ (স) নিদের্শ প্রদান করিয়াছেন সন্তান জন্মের সপ্তম দিবসে তাহার. নাম রাখিতে, কষ্টদায়ক বস্তু ছেল) পরিষ্কার করিতে ও আকীকা করিতে (তিরমিযী, নং ২৯৮৯)। হযরত বুরায়দা আসলামী (রা) বলেন, জাহিলী যুগে আমাদের কাহারও সন্তান জনিলে বকরী যবেহ করিয়া সন্তানের মাথায় উহার রক্ত লেপন করা হইত। অতঃপর আল্লাহ তাআলা আমাদিগকে দীন ইসলাম দান করিলে আমরা বকরী যবেহ করি, সন্তানের মাথা মুগ্তন করি ও তাহাতে জাফরান লেপন করি (আবু দাউদ, নং ২৮৪০)। ইমাম মালিক (র) স্বীয় মুওয়াত্তা থন্থে মুহাম্মাদ ইবৃন আলী ইবৃন হুসায়ন (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ফাতিমা (রা) হযরত হাসান ও - হযরত হুসায়ন (রা)-এর জন্মের পর তাহাদের চুল মুণ্ডতন করিয়া চুলের ওজনের সমপরিমাণ রৌপ্য সদাকা করিয়াছিলেন (আওজাযুল মাসালিক, ৯খ., পৃ. ২১৪)। “শরত্যেক নবজাতক স্বীয় আকীকার সহিত বন্ধক থাকে”-এর ব্যাখ্যায় ইমাম আহমাদ রে) বলেন, বিভিন্ন হাদীছ দ্বারা প্রমাণিত হয় যে, সন্তান . পিতা-মাতার জন্য সুপারিশ করিবে । কিন্তু যে পিতা-মাতা সামর্থ্য থাকা সত্তেও আকীকা করিবে না এমতাবস্থায় সন্তান বাল্যকালে মারা গেলে মাতা-পিতার জন্য সুপারিশ করিবে না। যেইভাবে বন্ধকী জিনিস খণ পরিশোধের পূর্বে কোন উপকারে আসে না তদ্রপ সন্তানও আকীকার পূর্বে মারা গেলে কোন উপকারে আসিবে না। কেহ কেহ বলেন, আকীকা করার পূর্ব পর্যন্ত ভূমিষ্ঠ শিশু নিরাপত্তাহীন থাকে অর্থাৎ বালা-মুসীবত ও হেফাযত লাভ হইতে বঞ্চিত থাকে (তুহফাতুল মাওদুদ, পৃ. ৫৬-৬১)। শরীআতের বিধানমতে আকীকা করা ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব নাকি মুবাহ এই সম্পর্কে ইমামগণের মতভেদ আছে। চার মাযহাবের ইমামগণ ব্যতীত কেহ কেহ ইহাকে ওয়াজিব মনে করেন । যেমন ইমাম লায়ছ, দাউদ 'যাহিরী, আবূয যিনাদ ও ইব্ন হাযৃম । কেহ কেহ উহাকে সুন্নাতে মুআক্কাদা মনে করেন! তবে চার মাযহাবের সকল ইমাম এই বিষয়ে একমত যে, আকীকা করা মুস্তাহাব । যদিও চার মাযহাবের ভিন্ন ভিন্ন আলোচনা করিলে দেখা যায়, কেহ শুধু সুন্নাত বলেন, আবার কেহ মুস্তাহাব বলেন । তবে সকলের মতে আকীকা করা উত্তম, না করিলে গুনাহ হইবে না। আকীকা সম্পর্কে ইমাম আযম আবূ হানীফা €র) সম্পর্কে কেহ . লিখিয়াছেন যে, তিনি ইহাকে শুধু মুবাহ মনে করিতেন । আল্লামা “আয়নী (র) বলেন, ইমাম আজম (র) এইরূপ বলিয়াছেন যে, ইহা সুন্নাত নহে। তাহার এই কথার অর্থ হইল সুন্নাতে মুআকাদা নহে, বরং সুন্নাতে যাইদা বা মুস্তাহাব | ইহাই তাহার সম্পর্কে বর্ণিত সবচেয়ে নির্ভরযোগ্য মত (আওজায়ুল মাসালিক, ৯খ., পৃ. ২০৪)। * সাধারনত ভেরি বিষয়ে একমত্য রহিয়াছে যে, আকীকা যেইভাবে পুত্র সন্তানের পক্ষ হইতে করা সুন্নাত তদ্ধপ কন্যা সন্তানের পক্ষ হইতেও করা সমপর্যায়ের সুন্নাত (তুহফাতুল মাওদুদ, পৃ. ৬৫)। হযরত আমর ইব্ন শুআয়ব তাঁহার পিতা _ হইতে, তিনি তাহার দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, নবী করীম সে) ১৬৭ মি বলেনঃ যদি কেহ স্বীয় সন্তানের পক্ষ হইতে আকীকা করিতে চাহে তাহা হইলে যেন পুত্রের পক্ষ হইতে দুইটি ও কন্যার পক্ষ হইতে একটি বকরী যবেহ করে (আবূ দাউদ, নং ২৮৩৯) । শরীআতে যে সমস্ত বিষয়ে পুত্রকে কন্যার তুলনায় দ্বিগুণ প্রদান করা হইয়াছে তন্মধ্যে আকীকা একটি । যেমন ত্যাজ্য সম্পতির অধিকারী হওয়া, সাক্ষ্য প্রদান করা ইত্যাদি (তুহফাতুল মাওদুদ, পৃ. ৬৫-৭)। আল-মায়সূনী বলেন, আমি ইমাম আহমাদ ইব্ন হান্বল (র)-কে (রা) বলিয়াছেন, সন্তান জন্মের ৭ম, ১৪তম অথবা ২১তম দিবস। উক্ত হাদীছের ভিত্তিতে ইমামগণের মতে, সপ্তম তারিখের প্রতি খেয়াল রাখিয়া আকীকা করা মুস্তাহাব । তবে ২১ দিনের পর আকীকা করিলে সপ্তমের প্রতি লক্ষ্য না রাখিলে মুস্তাহাবের খেলাফ হইবে না। যদি কেহ সপ্তম দিবসের প্রতি খেয়াল না রাখিয়া যে কোন দিন আকীকা করে তাহাতেও কোন অসুবিধা নাই (তুহফাতুল মাওদুদ, পৃ. ৬২; আপকে মাসাইল আওর উনকা হল, ৪খ. পৃ. ২৩৫)। আকীকার পশু ও উহার বয়স সম্পর্কে সকল ইমাম একমত যে, আকীকার পশুর বয়স ও শরীরিক সুস্থতা ইত্যাদি শর্তাবলী কুরবানীর পশুর অনুরূপ । সুতরাং ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ ও উট, ইহার নর বা মাদী হইতে যে কোনটি দ্বারা আকীকা করা যায় । ছাগল-ভেড়া-দুন্বার বয়স পূর্ণ এক বৎসর, গরু-মহিষের দুই বৎসর ও উটের পাঁচ বৎসর পূর্ণ হইতে হইবে । তব ইমাম মালিক রে) বলেন, আমার নিকট আকীকার জন্য সবেত্তিম হইল বকরী, অতঃপর গরু, অতঃপর উট । তবে কুরবানীর জন্য .সর্বোন্তম হইলে উট, অতঃপর গরু, অতঃপর বকরী প্রাগুক্ত, পৃ. ৭৫-৮১)। ইমাম আহমাদ €র) ব্যতীত চার মাযহাবের ইমামগণ একমত যে, যে সকল-পশুতে শরীকানা কুরবানী করা জাইয, সেই সকল পশু অংশীদারিত্বের ভিত্তিতে আকীকা করাও জাইয। যেমন একটি গরু, মহিষ বা উটে তিনটি ছেলের ৩৮২-৬ অংশ ও একটি মেয়ের এক অংশ করিয়া আকীকা করা জাইয (আপকে' মাসাইল আওর উনকা হল, &খ., পৃ. ২২৭)। ইমাম আহমাদ রে)-এর. মতে, যে কোন প্রকার পশুতে একাধিক আকীকা বৈধ হইবে না (তুহফাতুল মাওদুদ, পৃ. ৭৬)। যেই ব্যক্তির কুরবানীর অংশ কোন গরু, মহিষ কিংবা উটে থাকিবে তাহার কোন আকীকার অংশ-উহাতে রাখা যাইবে না। যদি রাখে তাহা হইলে তাহার সব অংশ মিলিয়া শুধু কুরবানীই হইবে , আকীকা হইবে না, .তবে কুরবানীর পশুতে তাহার শুধু “আকীকার অংশ থাকিতে পারে (রদ্দুল মুহতার, ৬খ., পৃ. ৩৩৬; আহসানুল ফাতাওয়া, ৭খ., পৃ. ৫৩৫)। ইমাম মালিক (€র) ব্যতীত অন্যান্য ইমামগণের মতে “আকীকার পশুর হাড়সমূহ ভাঙ্গিয়া টুকরা টুকরা না করিয়া জোড়ায় জোড়ায় কাটা উত্তম। সূত্রে বর্ণিত হইয়াছে যে, হযরত ফাতিমা (রা) কর্তৃক হযরত হাসান ও হুসায়নের “আকীকা সম্পর্কে রাসূলুল্লাহ (স) এই মর্মে সংবাদ প্রেরণ করেন যে, ধাত্রীর নিকট বকরীর একটি পাও পাঠাইয়া দাও, উহার গোশত নিজেরা ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।