001718115 “আকি'ল ইব্ন আবি'ল বুকায়র (রা) 47191016858] 00010006175 01 02০ 0601097. ডিল [51020 ১৯৭৬ খু. । চ50০0 ও ০6 (6.2 50100]. / হুমায়ুন খান . “আক ণরিব দ্রে. 'আক্রাবী) “আকিফ পাশা দ্র. মুহাম্মাদ আকিফ পাশা) “আকিল ইব্ন আবিল বুকায়র (:5:)1 | ১.)5৮০) $ রো) একজন মুহাজির সাহাবী । মক্কার কিনানা গোত্রে আনু. ৫৯০ খৃ. তিনি জন্মথহণ করেন। আবূ মা"শার ও মুহাম্মাদ ইব্ন “উমার-এর বর্ণনামতে তাহার পিতার নাম আবুল বুকায়র ইবৃন “আবদ ইয়ালীল। মূসা ইব্ন “উক "বা, মুহাম্মাদ ইব্ন ইসহাক, হিশাম ইব্ন মুহাম্মাদ প্রমুখের বর্ণনামতে তীহার পিতার নাম বুকায়র ইব্ন 'আবদ ইয়ালীল। তাহার বংশলতিকা হইলঃ 'আকি-ল ইব্ন আবিল বৃকায়র ইবৃন “আবৃদ ইয়ালীল ইব্ন নাশিব ইব্ন গিয়ারা ইব্ন সা'দ ইব্ন লায়ছ ইব্ন বাক্র ইব্ন “আবদ মানা ইবৃন কিনানা। তাহার পিতা আবুল বুকায়র ইব্ন 'আবদ ইয়ালীল জাহিলী যুগে “উমার ইব্নুল খাত্তাব-এর দাদা নুফায়ল ইব্ন 'আবদিল উয্যা-এর সহিত মৈত্রী সম্পর্ক স্থাপন করেন। সেইখান হইতে তিনি ও তাহার পুত্রগণ বান্ নুফায়ল-এর মিত্ররূপে পরিগণিত হন। ইসলামের সূচনালগ্নে রাসূলুল্লাহ্ (স) যখন আরকাম গৃহকে ইসলামী দা'ওয়াত ও তাবলীগের কেন্দ্রূপে নির্ধারণ করেন তখন সর্বপ্রথম সেই গৃহে রাসূলুল্লাহ স)-এর হাতে বায়'আত হন “আকি"ল ইব্ন আবিল বুকায়র ও তাহার অপর তিন ভ্রাতা “আমের, ইয়াস ও খালিদ । ইসলাম গ্রহণের পূর্বে 'আকি'ল (রা)-এর নাম ছিল গাফিল (অলস) । রাসূলুল্লাহ (স) উহা পরিবর্তন করিয়া তাহার নাম রাখেন “আকি'ল (বুদ্ধিমান) । অতঃপর ইসলাম গ্রহণের . কারণে কাফিরদের পক্ষ হইতে তাহার উপর নির্যাতন চরমে পৌছিলে 'আকি'ল রো) ও তাহার অপর তিন ভ্রাতা ও তাহাদের পরিবারের সকলে এক সঙ্গে মদীনায় হিজরত করেন। মক্কায় তাহাদের বাসগৃহে আর কেহ অবশিষ্ট না থাকায় বাড়িতে তালা ঝুলাইয়া দেওয়া হয়। হিজরতের পর তাহারা রিফাআ ইবৃন 'আবদিল মুনযি "র (রা)-এর গৃহে আতিথেয়তা গ্রহণ করেন। রাসূলুল্লাহ (স) তাহাকে মুবাশৃশির ইব্ন 'আবদিল মুনযি'র (্র.)-এর সহিত ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেন। 'আকিল (রো) ও তাহার এই দীনী ভ্রাতা বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং উভয়ে উক্ত যুদ্ধে শহীদ হন। তখন 'আকি'ল রো)-এর বয়স ৩৪ বৎসর । মালিক ইবৃন যুহায়র আল-জুশামীর হাতে তিনি শহীদ হন। গ্রন্থপঞ্জী £ (১) ইব্ন সাদ, আত-তাবাকাতুল কুবরা, বৈরূত তা.বি., ৩খ., ৩৮৮). (২) ইবৃন হাজার আল-“আসকালানী, আল- ইসাবা, মিসর ১৩২৮ হি., ২খ., ২৪৭, সংখ্যা ৪৩৬১; (৩) ইবনুল আহীর, উসদুল-গাবা, তেহরান ১৩৭৭ হি., ৩খ., ৭৬-৭৭; (৪) শাহ মু'ঈনুদ-দীন নাদাবী, : সিয়ারুস-সাহাবা, লাহোর তা.বি., ২/২ খ., ৩২৬-৩২৭; (৫) আয-যাহাবী, সিয়ারু আ'লামিন-নুবালা, ১০ম সং., বৈরূত ১৪১৪/১৯৯৪ সন, ১খ., ১৮৫-১৮৬, সংখ্যা ১৬; (৬) ইব্ন 'আবদিল বাহুর, আল- ইসভী*আব, মিসর তা.বি:, ৩খ., ১২৩৫, সংখ্যা ২০১৮; €৭) ইব্ন হিশাম, ১৬২ আকিলা আস-সীরাতুন-নাবাবিয়্যা, দারুর-রায়্যান, ১ম সং. কায়রো, ১৪০৮/১৯৮৭ সন, ২খ.১ ৩২৭; (৮) ইব্ন কাছীর, আল-বিদায়া ওয়া'ন-নিহায়া, দারুল ফিকর আল-“আরাবী, ১ম সং, ১৩৫১/১৯৩২ সন, ৩খ., ৩২০; (৯) এ লেখক, আস-সীরাতুন নাবাবিয়্যা, দার ইহয়াইত-তুরাছ আল-“আরাবী, বৈরূত তা-বি., ২খ., ৪৯৯; (১০) আল-ওয়াকিদী, কিতাবুল মাগাযী, “আলামুল কুতুব, ৩য় সং. “বৈরূত ১8০88৮8, ১খ., ১৫৬। _ ডঃ আবদুল জলীল “আকি'ল দ্র. বালিগ) “আকি'ল খান রাযী (|) ১৮৩, 3 ০) £ মীর মুহাম্মাদ “'আসকারী, মুগল কর্মকর্তা ও সেনাপতি । তিনি খুরাসানের খওআফ-এর সায়্যিদ পরিবারের সন্তান ছিলেন। তীহার জন্ম হয় ভারতবর্ষে । প্রথম হইতেই তিনি শাহ্যাদাহ আওরংগযেবের অধীনে চাকুরীতে নিযুক্ত ছিলেন। ১০৬৮/১৬৫৮ সালে সম্রাট শাহ্জাহান মারাত্মকভাবে অসুস্থ হইয়া পড়িলে তাহার চার পুত্রের মধ্যে যখন সিংহাসন লইয়া সংঘর্ষ শুরু হয়, তখন দাক্ষিণাত্যের সুবাদার আওরংগযেব “আকি-ল খানকে সেই প্রদেশের রাজধানী দাওলাতাবাদের দায়িত্বে রাখিয়া দিল্লী অভিমুখে রওয়ানা হন। পরে বাদশাহ সম্রাট তাহাকে ১,৫০০/১,০০০ সৈন্যের মান্সাব্দার পদে উন্নীত করিয়া দোয়াবের ফাওজদার দ্র.) নিযুক্ত করেন। ১০৯২/১৬৮১ সনে তিনি দিল্লীর সুবাদার নিযুক্ত হন। সেই পদে থাকাকালে তিনি ৪,০০০/১,০০০ সৈন্যের মান্সাব্দার পদে উন্নীত হন এবং ১১০৮/১৬৯৬-৭ সালে ইনতিকাল করেন। 'আকি'ল খানকে ওয়াকি" “আত-ই আলামগীরী বা জাফার নামাহ-ই আলামগীরী নামক গ্রন্থখানির রচয়িতা বলিয়া মনে করা হয়। ইহাতে ভ্রাতৃঘাতী সংঘর্ষের ও আওরগযেবের শাসনামলের প্রথম অংশের অতি চিত্তাকর্ষক (অবশ্য স্থানে স্থানে খুবই অতিরঞ্জিত) বর্ণনা রহিয়াছে। ইহাতে সব সময়ই যে আওরংগযেবের অতি প্রশংসাসূচক বর্ণনা করা হইয়াছে তাহা নহে, সরকারী ইতিহাস গ্রন্থ আলমগীরনামাহতে নাই এইরূপ বহু তথ্যও ইহাতে রহিয়াছে। 'আকি'ল সাহিত্যানুরাগী ছিলেন, কবিতার প্রতি তাহার বিশেষ অনুরাগ ছিল; তাহার একখানি দীওয়ান ও কিছু সংখ্যক মাছ "নাবী কবিতা রহিয়াছে। গ্রন্থপঞ্জী £ (১) 'আকি 'ল খান রাধী, ওয়াকি “আত-ই আলমগীরী, সম্পা. জাফার হাসান, আলিগড় ১৯৪৫ খু., দ্র. 5601৮, ১খ., ৫৮৪-৫); (২) মুহাম্মাদ কাজিম, আলামগীরনামাহ্, 1310]. 17)0., কলিকাতা ১৮৬৫-৭৩; (৩) সাকী" মুস্তা“ঈদ খান, মাআছির-ই আলামৃগীরী, 7191. 1770., কলিকাতা ১৮৭১ খৃ.; (৪) শাহ নাওয়ায খান, মাআছিরুল উমারা, ২খ., 18101. [170., কলিকাতা ১৮৮৮ খৃ.; ৫৫) এম. আত্হার আলী, 16 111721791 100101]1 01006 1019178200, বোম্বাই ১৯৬৬ খু. । এম. আত্হার আলী ছ.].থ 50112191.) / হুমায়ুন খান “আকিলা (২13) ৪ ইসলামী দণ্ডবিধির বিশেষ গুরুত্পূর্ণ বিধানসমূহের অন্যতম । আইনের উৎস ও সমাজতাত্তিক বিবর্তন উভয় দিক দিয়া ইহা তাৎপর্যপূর্ণ । শব্দতাত্তিক বিশ্লেষণে “আকিলা (ব.ব. আওয়াকিল) ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।