001718115 রর আল-আক্রা ইবন হাবিস রো) তাহারা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হইয়া পশ্চাদপসরণ করিতে বাধ্য হয়! রূশদের হাতে আক মাস্জিদের বিজয় ছিল মধ্য এশিয়ার ইতিহাসে এক চূড়ান্ত ঘটনা । কারণ সীর দরিয়ার নিঙ্নাঞ্চলের পর ইহা ছিল তাহাদের বিজিত প্রথম স্থান। সামরিক ইতিহাসে ইহার উন্লেখ সমর-কৌশলের এমন একটি উদাহরণ 'ইসাব পেশ করা হয় যাহা মধ্যএশিয়ায় একেবারে সংগতিহীন বলিয়া প্রতিপন্ন হয়। ১৯২৪ খৃষ্টাব্দ হইতে আক মাস্জিদ-এর নাম কিষিল আওয়ারদা (১১১1 ০১৪) হইয়া যায়: ইহা ১৯২৮ খু. পর্যন্ত কাযাকিস্তান প্রজাতন্ত্রের রাজধানী থাকে । আজকাল ইহা একটি প্রদেশের রাজধানী । ড/. 28107010 দো.মা ই.) / ডঃ আবদুল জলীল আল-আক্রা ইব্ন হাবিস (১.১. ৬ € ১৪41) £ (রা) ইবৃন ইকাল ইব্ন মুহাম্মাদ ইব্ন সুফ্য়ান আল-মুজাশিঈ আদৃ-দারিমী (মূ. ৩১/৬৫১) একজন সাহাবী । তিনি জাহিলী ও ইসলামী যুগে তাহার গোত্রের একজন বিশিষ্ট সম্মানিত ব্যক্তি ছিলেন। তাহার প্রকৃত নাম ছিল ফিরাস। মাথায় টাক থাকায় তিনি আল-আকৃ- রা" নামে পরিচিত ছিলেন (ইবৃন দুরায়দ) এবং খঞ্জ হওয়ার জন্য তাহাকে আল-আ'রাজ (0 ১০31) বলা হইত (আল-মা“আরিফ; আল-আ'লাকুন নাফীসা)। তীহার ভ্রাতার নাম ছিল মুর্শিদ ইব্ন হাবিস এবং খ্যাতনামা কবি ফারাযৃদাকের মাতা লায়লা বিন্ত হাবিস ছিলেন তাহার ভগ্নি । আল-আকরা'-এর চাচাত ভাই ইয়াদ ইব্ন হিমার জাহিলী যুগ হইতে নবী করীম (স)-এর একজন বন্ধু ছিলেন। আল-আক্রা'-এর বংশ অত্যন্ত সন্ত্ান্ত ও মর্যাদাসম্পন্ন ছিল। তিনি জাহিলী যুগের অন্যতম বিচারক ছিলেন (ইসাবা, ১খ., ৫৮, নং ২৩১)। তথকালে উকাজের মেলায় বিচার ও সালিসের দায়িত্ বান তামীম গোত্রের উপর ন্যস্ত. ছিল। বংশানুক্রমে ইসলামের আবির্ভাবের সময় বিচার কার্ষের এই দায়িত্ব আল-আক্রার উপর অর্পিত ছিল (আসওয়াকুল আরাব, ২৯১)। ইব্ন কুতায়বা (আল-মাআরিফ, ১৯৪) ও ইব্ন কালবীর মতে তিনি ইসলাম গ্রহণের পূর্বে মাজুসী ছিলেন। তিনি মক্কা বিজয়ের পূর্বে মেতান্তরে পরে), ইসলাম গ্রহণ করেন এবং মক্কা বিজয়, হুনায়ন ও তাইফ-এর যুদ্ধে অংশগ্রহণ করেন। নবী আক্রাম (স) হাওয়ািনের গনীমত হইতে আল-আকরাকে এক শত উট প্রদান করিয়াছিলেন (জাওয়ামিউস সীরা, আল-মুহাববার)। তাহার এই উপহার পাইবার ঘটনাকে কেন্দ্র করিয়া _ (কিতাবুশ-শি'র)। একবার ইয়ামান হইতে কিছু স্বর্ণ উপটোকনস্বরূপ আসিয়াছিল। নবী আকরাম (স) চারজন সাহাবীর মধ্যে সেইগুলি বিতরণ করিয়া দেন; তীহাদের মধ্যে আল-আক-রা'ও ছিলেন (আল-ইসাবা)। রাসূলুল্লাহ্ (স) আল-আক'রা'কে বান্ দারিম ইবৃন মালিক ইব্ন হানজালা গোত্রের রাজস্ব আদায়কারী (আমিল) নিযুক্ত করিয়াছিলেন (আনসাবুল আশ্রাফ)। নবম হিজরীর মুহার্রাম মাসে মহানবী সে) উয়ায়না ইব্ন হিস্ন আল-ফাযারীর নেতৃত্বে পঞ্চাশজন অস্বারোহীর একটি ক্ষুদ্র বাহিনীকে তামীম গোত্রের একটি শাখা বানু আনবার-এর বিরুদ্ধে প্রেরণ করেন। এ গোত্রের লোকেরা অশ্বারোহী বাহিনী দেখিয়া ভীত হইয়া অন্যত্র পলায়ন করে। ফলে মুসলমানদের হাতে ১১ জন পুরুষ, ২১ জন মহিলা ও ৩০টি শিশু বন্দী হয় ১৪৪ আল-আক্রা ইব্ন হাবিস (রা) এবং তাহাদের মদীনায় লইয়া যাওয়া হয়। পরে তামীম গোত্রের কয়েকজন উপস্থিত হয়। এই প্রতিনিধি দলে আল-আক্রাও অন্ত্ুক্ত ছিলেন (বুখারী; যাদুল মাআদ)। প্রতিনিধিদলের সদস্যরা বন্দীদের মধ্যে তাহাদের নিজেদের পরিবার-পরিজনকে দেখিয়া অত্যন্ত বিচলিত হইয়া পড়ে । তাহারা ভীত-সন্ত্স্ত অবস্থায় উচ্চ স্বরে মহানবী (স)-কে ডাকিতে শুরু করে (যাদুল মা'আদ)। এই অবস্থার পরিপ্রেক্ষিতে সূরাতুল হুজুরাতের প্রথম চারিটি আয়াত নাযিল হয় (যামাখৃশারী; খাধিন; মাওয়াহিবুর রাহমান) । এক বর্ণনা অনুযায়ী আল-আক্রা' নিজেই নবী (স)-কে চীৎকার করিয়া ডাকিতেছিলেন (মুস্নাদ ইবৃন হান্বাল;.লুবাবুব্-নুকুল)। আল-আক্রা' নিজেই বলিয়াছেন, এ সময় আমার মধ্যে জাহিলী ও বেদুঈনী স্বভাব বিদ্যমান ছিল এবং আমি অভ্দ্রভাবে চীৎকার করিতে শুরু করিলাম $.হে মুহাম্মাদ! হুজুরা হইতে বাহির হইয়া আমাদের নিকট আসুন (মাওয়াহিবুর রাহমান)। সম্ভবত আল-আক্রার এই. একটি_.রিওয়ায়াতই হাদীছ খন্থে সংরক্ষিত আছে। এই তামীম প্রতিনিধি দলের প্রসংগ ছাবিত (রা) ইব্ন কায়স ও হাস্সান (রা) ইব্ন ছাবিত-এর বিভিন্ন কবিতায় উল্লেখ রহিয়াছে (যাদুল মা'আদ; দীওয়ান হাস্সান)। আল-আক্রা' বলেন, “নবী (স)-এর বক্তাগণ আমাদের গোত্রের বক্তাগণ হইতে উত্তম এবং তাহার. কবিগণ আমাদের কবিগণ হইতে শ্রেষ্ঠ ।” আল-আক্রা' নবী (স)-এর নিকট বন্দীদের মুক্তির আবেদন করেন। বন্ধীদের মুক্তির পর তামীম গোত্র ইসলাম গ্রহণ করে। আল-আক্রা' অবশ্য পূর্বেই ইসলাম গ্রহণ করিয়াছিলেন (জাওয়ামিউস্ সীরা)। আবু বাক্র (রা)-এর সুপারিশক্রমে আল-আক্রাকে তামীম গোত্রের নেতা নিযুক্ত করা হয়। নাজরানের প্রতিনিধি দলের সহিত নবী করীম (স) যে চুক্তি সম্পাদন করেন উহাতে আল-আক্রা' অন্যতম সাক্ষী ছিলেন। আল-আক্রা ইব্ন হাবিস খালিদ ইব্ন ওয়ালীদ (রা)-র সহিত * ইয়ামামাসহ বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেন । তিনি শুরাহ্বীল ইব্ন হাসানা (রা)-র সহিত দৃমাতুল জান্দালের যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি খালিদ ইব্ন ওয়ালীদের নেতৃত্বে ইরাকের যুদ্ধে শরীক হন এবং অগ্রগামী বাহিনীর নেতৃত্ব দেন। তিনি আন্বার বিজয়ে অংশগ্রহণ করেন (তাজ্রীদ আস্মাইস্ সাহাবা, ১খ. » ২৬)। ইয়ারমূকের যুদ্ধে আল-আক্রা' তঁ তাহার দশ পুত্রসহ শাহাদাত লাত করেন, কিন্তু হাফিজ যাহাবী ও বালাযুরীর মতে “উছমান (রা)-এর খিলাফাত আমলে আবদুল্লাহ্ ইব্ন আমের আল-আক্রা“কে সেনাপতি করিয়া খুরাসান উতর হলি ইযানোহিনি ওহ নিনাবাহীরাসার বিপর্যয়ের সম্ুবীন হন। গ্রন্থপঞ্জী £ (১) ইবনুল আহীর, উসদুল গাবা, তেহরান ১২৮৬ হি., ১খ., ১০৭ প.; €২) ইব্ন হাজার, আল-ইসাবা, মিসর, ১খ., ১৩২৮ হি. (৩) ইব্ন হাযম, জাওয়ামিউস্ সীরা, দারুল মা'আরিফ, মিসর তা. বি., ২৬, ২৪০, ২৪৬, ২৫৯; €৪) ইব্ন সা'দ, আত্-তাবাকাত, বৈরূত ১৩৮৮/১৯৬৮, ১খ., ২৮৮, ২৯৪, ৩৫৮, ৪৪৭,১৫৩, ১৬১; ৪খ.. ২৪৬, ২৭৩,২৮২ (৫) ইবুন আবদিল বার্র, আল-ইস্তীআব, হায়দরাবাদ ১৩১৮ হি, ১খ., ৪৫) (৬) ইব্ন কুতায়বা, কিতাবুশ শি“র ওয়াশ-শুআরা সেম্পা,
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।