Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আকরম খা ক হইয়াছিলেন, তেমনি আক্রম খা 'মোহাম্মদী*র পাতায় পাতায় মুসলিম বাংলার সামাজিক গলদ শোধরাইবার চেষ্টা করেন। এই ক্ষেত্রে তিনি ছিলেন হাজী শরীয়ত উল্লাহ্‌ ও মাওলানা কারামাত আলীর যোগ্য উত্তরসূরি । কেবল পত্র-পত্রিকাই নহে, বৃহদাকার গ্রন্থ রচনা করিয়াও তিনি সংষ্কার অভিযান অব্যাহত রাখেন । “সমস্যা ও সমাধান' নামক পুস্তকে তিনি মুসলিম সমাজের সমস্যাবলী বিশ্লেষণ করিয়া ইসলামের নিরিখে সেই সমস্তের সমাধান খুঁজিয়া বাহির করার প্রয়াস পান। “তফসীরুল কুরআন" শীর্ষক গ্রন্থেও তাহার এই সংস্কারমূলক মনোভাব ফুটিয়া উঠে। জীবন সায়াহ্ছে তিনি. ' “মোছলেম বাংলার সামাজিক ইতিহাস" লিখিয়া বিজাতীয়দের সংস্পর্শে মুসলিম সমাজে অনুপ্রবিষ্ট দোষক্রটি জাতির সামনে তুলিয়া ধরেন। ইসলামী তাহযীব-তমদ্দুন প্রসার লাভ করুক ইহাই ছিল আক্রম খার কাম্য । তিনি বিদেশী তাহযীব-তমদ্দুনের অন্ধ অনুকরণকে ঘৃণার চক্ষে দেখিতেন । তাহার মতে, সামাজিক জীবন ধর্মীয় জীবন হইতে আলাদা নহে, ধর্মীয় জীবনও জাতীয় ও রাষ্ট্রীয় জীবন হইতে আলাদা নহে । তীহার ধর্মীয় ভাবধারা ছিল অনেকটা স্যার সাধ্যিদ, মুফতী “'আবদুহ্‌ ও রাশীদ রিদার চিন্তাধারার সদৃশ । ইহাদের ন্যায় তিনিও যুক্তিবাদ, মুক্তবুদ্ধি ও ইজ্তিহাদের, প্রবক্তা ছিলেন। এইজন্যই কুরআন-হাঁদীছের ব্যাখ্যায় তিনি কিছুটা মুজ্তাহিদের ভূমিকায় অবতীর্ণ হন। ধমীয় ও সামাজিক ভাবধারার দিক হইতে আক্রম খাকে বাংলার স্যার সায়্যিদ বলা যায় । ইসলাম নিশ্চল নহে, বরং গতিশীল- তিনি ছিলেন এই সত্যের বলিষ্ঠ প্রবক্তা । তাহার মতে যুগ, দেশ, স্তর ও অবস্থা নির্বিশেষে সমগ্র মানব সমাজের জন্য এই স্থায়ী, শাশ্বত ও আদর্শ ভিত্তিক ব্যবস্থাই হইল ইসলাম । স্যার সায়্যিদের ন্যায় আক্রম খাও ইসলাম ও প্রকৃতিকে অভিন্ন বলিয়া বর্ণনা করিয়াছেন। ইসলাম স্বাভাবিক ধর্ম বলিয়াই তিনি প্রাকৃতিক বিধি-বিধানের আলোকে কুরআন-এর মর্ম অনুধাবনের প্রয়াস পান। আক্রম খা ছিলেন অন্ধ অনুকরণের দুশমন | তিনি কুরআন-হাদীছের উদ্ধৃতি দিয়া ইজতিহাদের প্রয়োজনীয়তা প্রমাণ করেন। তিনি বলিতেন, পারিপার্থিকতার প্রভাব, পূর্বসূরীদের অন্ধ অনুকরণের ফলে মানুষের জ্ঞান, বিবেক ও স্বাধীন চিন্তাধারা বিকৃত ও বিপথগামী হইয়া পড়ে স্যার সায়্যদের সংগে আক্রম খার মতের কত ঘনিষ্ঠ মিল রহিয়াছে তাহা উভয়ের রচিত তাফসীর পাঠ করিলেই সহজে উপলব্ধি করা যাইবে । অশুভ পরিণাম সম্পর্কে তিনি অবহিত করেন । আধুনিক শিক্ষিত লোকদের কাছে কুরআনকে তুলিয়া ধরিবার প্রয়োজন আক্রম খা প্রবলভাবে অনুভব করেন। তিনি তাহার জোরদার লেখনীর মাধ্যমে খৃষ্টান মিশনারীদের অনেক ইসলাম বিরোধী হামলা প্রতিরোধ করেন । “বাইবেলের নির্দেশ ও প্রচলিত খৃ্ট ধর্ম' নামক পুস্তক লিখিয়া তিনি খৃষ্টানদের অপপ্রচারণা প্রতিহত করেন এবং তাহাদের ভ্রান্ত বিশ্বাসের অসারতা প্রমাণ করেন । আক্রম খা কেবল সাংবাদিক, রাজনীতিক, ধর্মপ্রচারক ও সংস্কারকই ছিলেন না, একজন প্রতিভাবান সাহিত্যিকও ছিলেন । তিনি অবিরাম ষাটটি _ বৎসর পশ্চাৎপদ মুসলিম জাতির চৈতন্যোদয়ের জন্য সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। তাহার সাহিত্য ছিল ইসলাম কেন্দ্রিক। ইসলামী চিন্তাবিদ, নিতীকি সাংবাদিক ও সুসাহিত্যিকরূপে আক্রম খী সাহেব ছিলেন ১৪২ উপমহাদেশে প্রখ্যাত ও বিশেষ শদ্দার পাত্র! উল্লেখ্য, আক্রম খা আহলে হাদীছ মতবাদের অন্যতম পথিকৃৎছিলেন। গ্রস্থপঞ্জী $ (১) মুহাম্মদ আবদুল্লাহ, মুসলিম জাগরণে কয়েকজন কবি-সাহিত্যিক, ইসলামিক ফাউণ্ডেশন, ঢাকা ১৯৮০, পৃ. ৩৮৫-৪২৩; (২) নূর মোহাম্মদ আজমী, হাদীছের তত্ব ও ইতিহাস, এমদাদিয়া লাইব্রেরী, ঢাকা ১৯৬৬, পৃ. ২৬৮; (৩) সওগাত, ৫৮ বর্ষ, ১১শ সংখ্যা, আশ্বিন-কার্তিক, ঢাকা ১৩৮৩, পৃ ৪৮৭-৮৮। | ড. মুহাম্মদ আবদুল্লাহ আক্রাম খান বাহাদুর, মুহাম্মদ € ১১৮৫০ ০৮৯ 1১1) ৪ আইনজীবী, রাজনীতিবিদ, বিদ্যোৎসাহী ও পটুয়াখালীর মুসলিম জাগরণের নেতা । জ. ১৮৯৩ খু. মূ. ১৯৭৯ খু. । গ্রাম রামনগর, উপজেলা বাউফল, জেলা পটুয়াখালী । পিতা আফছার উদ্দীন। ১৯১৩ খৃ. বরিশাল বি. এম. স্কুল হইতে মেট্রিক, কলিকাতা সিটি কলেজ হইতে আই. এ. এবং ১৯২১ খু. রিপন কলেজ হইতে ল' পাস করিয়া পটুয়াখালীতে আইন ব্যবসা শুরু করেন। ১৯২১ খৃ. তিনি খিলাফাত ও অসহযোগ আন্দোলনে যোগ দেন। তাহার নেতৃত্ে পটুয়াখালীর গ্রামে গ্রামে খিলাফাত আন্দোলন ছড়াইয়া পড়ে। ১৯২৩ খু. কংগ্রেস নেতা শ্রী সতীন সেনের আহ্বানে পটুয়াখালীতে . সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়। পটুয়াখালী জামে মস্জিদের সম্মুখ দিয়া হিন্দুদের বাদ্যবাজনা ও লতীফ স্কুলে কুরবানী লইয়া পটুয়াখালী হিন্দু-মুসলমানের সম্পর্কের অবনতি ঘটিয়াছিল। মুসলমানগণ মুহাম্মদ আক্রামের'নেতৃত্বে সত্যাগ্রহ আন্দোলনের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। হিন্দু-মুসলমানের মধ্যে প্রায়ই সংঘর্ষ বাধিত। বরিশালের কয়েক ্থানেও হিন্দু-মুসলমানদের সংঘর্ষ হয়। ১৯২৭ খু. ২ মার্চ জেলা ম্যাজিস্ট্রেট ব্রাত্তির আদেশে কুলকাটি মসজিদের সামনে গুলী করিয়া ১৭ জন মুসলমানকে হত্যা করা হয় । ইহার প্রতিবাদে ১৯২৭ খু. ৮ হইতে ১২ মে পর্যন্ত বরিশাল মুসলিম কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মুসলিম নেতা স্যার আবদুর রহীম সভাপতিত্ব করেন। মুহাম্মদ আক্রাম বেশ কিছু সংখ্যক স্বেচ্ছাসেবক লইয়া কনফারেলে যোগ দেন এবং কুলকাটি হত্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সরকার ও হিন্দু-মুসলমান নেতাদের চেষ্টায় ১৯২৮ খু. ২৪ জুলাই বরিশালে একটি শান্তিচুক্তি সম্পাদিত হয়। খান বাহাদুর আক্রাম এই শাস্তি স্থাপনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করিয়াছেন । সতীন সেন ইউনিয়ন বোর্ড প্রতিষ্ঠায় বাধা দিলে মুহাম্মদ আক্রাম ইহার বিরোধিতা করিয়াছিলেন এবং তাহার চেষ্টায় স্থানীয় সংস্থাগুলিতে মুসলমানগণ অংশগ্রহণ করার সুযোগ পায়। তিনি ১৯৩৩ খু. পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হইয়াছিলেন। ইংরেজ আমলে পটুয়াখালী পৌরসভার তিনিই প্রথম ও একমাত্র মুসলিম চেয়ারম্যান ছিলেন। তিনি ছিলেন লোকাল বোর্ড ও জেলা বোর্ডের প্রভাবশালী সদস্য । পটুয়াখালীর শতকরা ৮৫ জন বাসিন্দা ছিল মুসলমান। কিন্তু শিক্ষাক্ষেত্রে তাহারা অনুন্নত ছিল । তিনি শিক্ষার সুযোগ করিয়া দেন। তিনি পটুয়াখালী মহকুমা মুসলিম লীগের . সভাপতি ছিলেন এবং পাকিস্তান আন্দোলনে বিশেষ অবদান রাখিয়াছেন। ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।