001719115 ১৯১০ হইতে ১৯১৮ এই আট বৎসরে এই উপমহাদেশের রাজনৈতিক অংগনে কয়েকটি গুরুত্পুর্ণ ঘটনা ঘটে । ১৯০৫-১১ সালের বঙ্গভঙ্গ-রদ আন্দোলন, ১৯০৬.সালে ঢাকায় অনুষ্ঠিত মুসলিম লীগের প্রতিষ্ঠা সম্মেলন, ১৯১৪ সালে অনুষ্ঠিত প্রাদেশিক কংগ্রেস (ইপ্ডিয়ান ন্যাশনাল কংখ্েস)-এর কনফারেন্স, ১৯১৬ সালে লক্ষৌতে . অনুষ্ঠিত লীগ-কংথেসের যুক্ত অধিবেশন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের স্বরাজ আন্দোলন: উপরিউক্ত প্রতিটি অধিবেশন ও আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করিয়া আক্রম খা রাজনীতিকরূপে খ্যাতি অর্জন করেন। প্রথম মহাযুদ্ধের পর আরম হয় খিলাফাত ও অসহযোগ আন্দোলন। এই আন্দোলনে (১৯১৯-২১) আক্রম খী সক্রিয় ও সংগ্রামী ভূমিকা পালন করেন। এই আন্দোলন উপলক্ষে তিনি আলী ভ্রাতুদ্বয়ের মুহাম্মাদ আলী ও শাওকাত আলী) সহকর্মীরূপে সারা ভারত সফর করেন। তিনি বাংলাদেশ খিলাফাত কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। এই সময় তিনি বংগীয় কংগ্রস কমিটি, নিখিল ভারত খিলাফাত কমিটি, নিখিল ভারত মুসলিম লীগ প্রভৃতি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মীরূপে খ্যাতি অর্জন করেন। খিলাফাত আন্দোলনকে জোরদার করার উদ্দেশে ১৯২০ সালের ২১ মে তিনি উর্দৃ দৈনিক যামানা প্রকাশ করত ইহার সম্পাদনার দায়িত্ গ্রহণ করেন। এই পত্রিকাটির প্রকাশনা প্রায় চারি বৎসর অব্যাহত থাকে। বিশ্ব-সুসলিম সম্পর্ক স্থাপনে ইহা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক মতবাদ প্রচারের জন্য আক্রম খা ১৯২১ সালে সেবক নামক একটি বাংলা দৈনিক পত্রিকাও প্রকাশ করেন। একই সময়ে তিনি কিছুদিন সাপ্তাহিক মোহাম্মদী, দৈনিক যামানা (উর্দূ) ও দৈনিক সেবক-_- মোট তিনটি পত্রিকার সম্পাদক ছিলেন এবং সাংবাদিকতার মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে ও তদানীন্তন ভারতের মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক মতবাদ প্রচারে আত্মনিয়োগ করেন । স্বাধীন ও নিভীঁক মতামত প্রকাশের দরুন “সেবক' সরকারের কোপদৃষ্টিতে পতিত হয় এবং রাজদ্রোহের অভিযোগে আকরম খাঁকে এক বৎসরের কারাদণ্ডে দণ্তিত করা হয়। তখন হইতে “সেবক' কিছুদিন বন্ধ থাকে । জেলখানায় থাকা অবস্থায় তিনি কুরআনের ব্রিশতম পারা (+০)-এর বঙ্গানুবাদ করেন। ১৯২২ সালে মুক্তি লাভ করিয়া.তিনি সেবকের পুনঃপ্রকাশ শুরু করেন। কিছুদিন পর পত্রিকাটির. অপমৃত্যু ঘটে । তাই তিনি সাপ্তাহিক ১৯২৩ সালে. আক্রম খা-সহ অন্যান্য মুসলিম নেতা কংগ্রেসের অন্যতম প্রধান নেতা চিত্তরঞ্জন দাসের সংগে একটি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি “বেঙ্গল প্যাক্ট' নামে অভিহিত হয় । যথাযথভাবে কার্যকরী করা হইলে ইহাতে বাঙ্গালী মুসলমানগণ বিশেষভাবে উপকৃত হইত। এই প্রেক্ষিতে 'বেঙ্গল প্যাক্ট' গঠনে আক্রম খর সক্রিয় ভূমিকা ছিল প্রশংসনীয় কিন্তু দেশবন্ধুর মৃত্যুতে (১৯২৫) ও কংঘেসের অনমনীয় মনোভাবের ফলে এই প্যাক্ট কার্যকরী হইতে পারে নাই। ূ . ১৯২৭ সালে আক্রম খাঁর সম্পাদনায় কলিকাতায় মাসিক মোহাম্মদী প্রকাশিত হয়। উন্নত মানের ও প্রথম শ্রেণীর একখানা সাহিত্য পত্রিকা ও ইসলামী সাময়িকীরূপে ইহা স্বীকৃতি লাভ করে এবং ইহাকে কেন্দ্র করিয়া ১৪১ আকরম খা মুসলিম সমাজের সাংস্কৃতিক আন্দোলন অগ্রসর হইতে থাকে । বাংলাদেশের সাংক্কৃতিক ইতিহাসে পত্রিকাটি চিরম্মরণীয় হইয়া থাকিবে ১৯২৯ সালে তদানীন্তন বৃটিশ-ভারতের শাসন ব্যবস্থা সম্পকীয় সুপারিশ সম্বলিত নেহেরু রিপোর্ট প্রকাশিত হওয়ার পর -অনেক মুসলিম নেতা কংগ্রেসী হিন্দু নেতাদের প্রতি অসন্তুষ্ট হন এবং কংগ্রেস হইতে সরিয়া আসিতে শুরু করেন। সি. আর. দাসের মৃত্যুর পর হইতে বেঙ্গল প্যাক্টের প্রতি কংগ্রেস নেতাদের বিরূপ মনোভাব দেখিয়া তিনি মুসলমানদের _ ভবিষ্যত সম্পর্কে চিন্তিত হইয়া পড়েন এবং কংগেসের সংগে সম্পর্ক ছিনন করেন । ১৯২৯ সালে নিখিল বঙ্গ প্রজা সমিতি গঠিত হয়। স্যার. আবদুর রহীম ও মাওলানা আক্রম খা যথাক্রমে সমিতির সভাপতি ও সম্পাদক . মনোনীত হন। এই সমিতি ১৯৩৬ সালে কৃষক প্রজা পার্টি নাম ধারণ করে । ১৯৩৭ সালের সাধারণ নির্বাচন উপলক্ষে বাংলার মুসলিম রাজনীতিকগণ বেঙ্গল ইউনাইটেড পার্টি গঠন করেন। সেই সময় আক্রম খা কৃষক প্রজা পার্টি ত্যাগ করিয়া এই পার্টিতে শামিল হন। ১৯৩৬ সালে মুসলিম লীগের সভাপতি মুহাম্মাদ আলী জিন্নাহ কলিকাতায় আগমন করেন। তাহার অনুরোধে পরবর্তী কালে “বেঙ্গল ইউনাইটেড পার্টি মুসলিম লীগ-এর অঙ্গে পরিণত হয়। এই সময় অপরাপর মুসলিম নেতাদের সংগে আক্রম খাও * মুসলিম লীগে যোগদান করেন এবং ১৯৩৭-এর নির্বাচনে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। ইতোপূর্বে ঠজডসালিদাও সরি ভিত ভার পত্রিকা প্রকাশ-করিয়া বাংলা ও আসামের অনুন্নত মুসলিম. সমাজের মধ্যে জাগরণ ও আত্মসচেতনতা সৃষ্টির প্রয়াস গ্রহণ করেন। ১৯৪০ সালে গৃহীত লাহোর প্রস্তাব-এর প্রতি তিনি সমর্থন জ্ঞাপন করেন এবং “দৈনিক আজাদ'-এর ছত্রে ছত্রে আযাদী আন্দোলনের বাণী প্রচার করিতে থাকেন। দেশ বিভাগের পর তিনি ১৯৪৮ সালে কলিকাতা হইতে তাহার “আজাদ' ও “মোহাম্মদী” লইয়া ঢাকায় আগমন করেন। তাহার 'দৈনিক আজাদ' বাংলা ও আসামের সাংবাদিকতার ইতিহাসে মুসলিম জাগরণের একটি অনন্য দিশারী । সাম্রাজ্যবাদী বৃটিশ বিতাড়নের পিছনে ইহার অবদান অপরিসীম । তিনি ছিলেন নিভীকি সাংবাদিক। আযাদী আন্দোলন-ও জাতীয় জাগরণের ইতিহাসে তিনি ভাস্বর হইয়া থাকিবেন। | _আক্রম খী ছিলেন প্যান-ইসলামে বিশ্বাসী । এই দৃষ্টিভঙ্গি লইয়া তিনি খিলাফাত আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেন এবং ত্রিপলী ও বলকান যুদ্ধের সময় তুরস্কের স্বার্থে লেখনী ধারণ করেন । তিনি ছিলেন গণতন্ত্রের পরম ভক্ত । এই মনোভাব লইয়াই তিনি পাকিস্তানের তদানীন্তন প্রেসিডেন্ট বারা রিনি টাদিনা নর িকেলানার তোলেন। আক্রম সী প্রচলিত বিদ'আতসমূহ, যথা পীর পুজা, কবর পূজা ও অন্যান্য রসম, যথা মাতম, সিয়াম, চেহলাম ইত্যাদির বিরুদ্ধে লেখনী ধারণ করেন। তীহার লক্ষ্য ছিল শাহ ওয়ালীউল্লাহ্ দিহলাবীর পথ অনুসরণ করিয়া বাংলার মুসলিম সমাজের সংস্কার সাধন করা এবং খাঁটি ইসলামী আদর্শের প্রতিষ্ঠা করা। স্যার সায়্যিদ আহমাদ ও তাহার সহযোগীরা. যেভাবে “তাহ্ষীবুল আখলাক' পত্রিকার মাধ্যমে উত্তর ভারতে সমাজ সংক্ষাব্ে ব্রতী ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।