001718115 আকবার শাহ্ আক্বার শাহ (১৮৮১৯১1) $ ১৬শ মুগল সম্রাট (১৮০৬-৩৭), ২য় শাহ আলামের পুত্র! ইনি নামেমাত্র দিল্লীর সিংহাসনে আরোহণ করেন । প্রকৃতপক্ষে ইংরেজের বৃত্তিভুক্ত ও অনুগত ব্যক্তি হওয়া ব্যতীত তাহার স্বতন্ত্র কোন অস্তিত্ব ছিল না। কারণ লর্ড হেসটিংস তীহাকে ঈস্ট ইগ্ডয়া কোম্পানির রাজ্যের উপরে তাহার (আক্বার শাহের) কর্তৃতৃসূচক সমুদয় উৎসবানুষ্ঠান বর্জন করিতে নির্দেশ করিলে তিনি নীরবে সেই নির্দেশ পালন করেন এবং অনতিবিলম্বে মুগল সম্রাটের সমস্ত রাজকীয় মর্যাদার অবসান ঘটে । ইহার পুত্র ২য় বাহাদুর শাহ্ শেষ মুগল সম্রাট ১৮৩৭-৫৮)। গ্ন্থপঞ্লী ঃ বাংলা বিশ্বকোষ, নওরোজ কিতাবিস্তান, ঢাকা ১৯৭২, ১খ ১০৭। . (সংকলিত ও ঈষৎ পরিবর্তিত) আক্বার শাহ খান নাজীব আবাদী (১1২ «৩, ১৫। (১1 -১১৯) ৪ ১৮৭৫-১৯৩৮, এঁতিহাসিক ও উর্দু সাহিত্যিক। প্রথমে নাজীব আবাদ মডেল স্কুলে ও পরে সরকারী হাই স্কুলে ফার্সী শিক্ষক নিযুক্ত হন। অতঃপর লাহোরে বসবাস করিতে থাকেন এবং স্বরচিত মির্আতুল ইয়াকীন প্রকাশ করেন। কিছু দিন দয়াল সিং কলেজ ও কেমৃব্রিজ কলেজের অধ্যাপক ছিলেন । কিছুকাল দৈনিক যামীনদার ও মানসূর নামক পত্রিকাদ্বয়ের সম্পাদনা করেন। অতঃপর নাজীব আবাদ চলিয়া যান এবং ইব্রাত নামক মাসিক পত্রিকা প্রকাশ করেন । তিনি ইসলামের ইতিহাস বিষয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে তারীখ-ই ইসলাম নামক পুস্তকটি বিশেষ উল্লেখযোগ্য । অন্যান্য রচনা £ (১) মিয়ারুল উলামা, (২) মুসলমান-ই উনদুলুস, (৩) নাওয়াব আমীর খান, €৪) বাতিল শিকান, (৫) বেদ আওর . উস্কী কাদামাত, (৬) লা ইলাহা ইন্ত্রাল্লাহ, (৭) ইহ্কাক-ই হাক্ক প্রভৃতি। গ্রন্থপপ্ভী $ বাংলা বিশ্বকোষ, নওরোজ কিতাবিস্তান, ঢাকা ১৯৭২, ১খ., ১০৭। (সংকলিত) | আক্বার, সায়্যিদ মুহাম্মাদ 0১৯, ৬:০৭ ১51) 8 জ. আনু. ১৬৫৭, কবি। আজ পর্যন্ত আবিষ্কৃত তাহার একমাত্র রচনা যেবুল মূলক শামারুখ €) একখানি প্রেমমূলক উপাখ্যান কাব্য ৷ এই কাব্যখানির সমস্ত পাণুলিপিই ত্রিপুরা জেলা হইতে সংগৃহীত হওয়ায় করিকে ব্রিপুরা নিবাসী বলিয়াই মনে হয়। প্রায় অর্ধ শতাব্দী পূর্বেও কলিকাতার বটতলা হইতে ছাপা এই কাব্যটি ঘরে ঘরে পঠিত হইত । ফার্সী ভাষায় তিনি ছিলেন সুপত্তিত। সম্ভবত ১৭২০ খু. তাহার মৃত্যু হয়। তাহার কাব্যে ফার্সী ভাষার আক্ষরিক সংকেতে গ্রন্থ সমাপ্তির যে তারিখ দেওয়া আছে, তাহা হইতেই মূলত কবির সময়কাল অনুমান করা হইয়াছে। ্রন্থপঞ্জী ঃ বাংলা বিশ্বকোষ, নওরোজ কিতাবিস্তান, ঢাকা ১৯৭২, ১খ., ১০৭। (সংকলিত) আক্বার হায়দারী (৬১৬৯ ১৯৫1) ৪ স্যার, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা প্রশাসক, শিক্ষাবিদ, দূরদর্শী এবং সেই কালের একজন অর্থনীতিবিশারদ ও বিশিষ্ট কর্মবীর ৷ তাহার পূর্ণ নাম নাওওয়াব হায়দার নাওয়ায জং বাহাদুর, রাইট অনারেবল । তাহার পূর্বপুরুষগণ আরব ১৩৮ হইতে ভারতবর্ষে আগমন করেন। তাহার পিতা নাযার আলী হায়দার আলী কয়েকবার তিনি চীনে গমন করিয়াছিলেন । আক্বার নিঃসন্দেহে তাহার পিতার নিকট হইতে আর্থিক ব্যাপারে বিচক্ষণতা লাভ করিয়াছিলেন । বাল্যকালেই তীহার মেধার পরিচয় পাওয়া যায়। মাত্র ১৪ বৎসর বয়সে তিনি উত্তীর্ণ হন এবং ১৭ বৎসর বয়সে অনার্সসহ বি.এ. ডিগ্রী লাভ করেন। মাত্র ১৮ বৎসর বয়সে তিনি ভারত সরকারের অর্থ দফতরের চাকুরীর নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণ হইয়া তিনি এই বিভাগের চাকুরীতে প্রবেশ করেন এবং পরপর নাগপুর, লাহোর, কলিকাতা, এলাহাবাদ ও মাদ্রাজে কর্মে নিযুক্ত ছিলেন। ১৯০৫ খু. অক্টোবর মাসে তিনি নিজাম-এর রাজ্যের মহাহিসাবরক্ষক (আ্যাকাউন্টেন্ট জেনারেল) হইয়া হায়দারাবাদে আসেন । এই স্থানেই তীহার সমগ্র জীবনের সর্বশ্রেষ্ঠ কার্যদক্ষতার স্বাক্ষর রাখিতে সমর্থ হন। শুধু মাঝখানে ফেব্রুয়ারী ১৯২০ খু. হইতে জুন ১৯২১ খু. পর্যন্ত তিনি বোস্বাই-এর মহাহিসাবরক্ষক ছিলেন এবং মৃত্যুর ঠিক পূর্বে নয়া দিল্লীতে বড়লাটের এক্সিকিউটিভ কাউন্সিলে তথ্য ও বেতার দফতরের দায়িতে নিয়োজিত ছিলেন । ১৯৩০ খৃ. তিনি লগ্ডনের গোল-টেবিল বৈঠকে হায়দারাবাদের প্রতিনিধিদলের নেতা হিসাব যোগদান করেন। ১৮৯৩ সনে হাজ্জী নাজমুদ্দীনের কন্যা আমিনার সহিত হায়াদারীর বিবাহ হয়। দুইজনেই বোষ্বাইয়ের বিখ্যাত তায়্যিবজী পরিবারের অন্তর্ভুক্ত । তাহার স্ত্রী স্বামীর বিরামহীন কাজে সর্বদা সাহায্য করিতেন এবং নিজেও বিশিষ্ট সমাজকর্মী ছিলেন । হায়দরাবাদের নিজাম সরকারের চাকুরীতে তিনি ধাপে ধাপে উন্নতি লাত করিতে থাকেন। ১৯০৭ খৃ. তিনি অর্থ সচিব ছিলেন৷ সেইখান হইতে ১৯৩৭ খৃ. এক্সিকিউটিভ কাউন্সিলের সভাপতি হন । তিনি শুধু অফিসের কাজকর্ম লইয়াই ব্যস্ত থাকিতেন না, জাতি গঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাহার বিশেষ প্রয়োজন হইত । প্রায়শ তিনি দক্ষিণ ভারত মুসলিম শিক্ষা সম্মেলনের ও নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলনেরও সভাপতি ছিলেন। ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দানের জন্য তাহাকে আহ্বান জানানো হইয়াছিল। ১৯২৮ খু. তিনি নাইট (97) উপাধি লাভ করেন এবং প্রিভি কাউন্সিলের সদস্য হন। ১৯৩০ খু. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাহাকে সম্মানসূচক ডক্টর অব সিভিল ল" ডিশ্রী (10170719- 02792) প্রদান করে। | আক্বার হায়দারীর কর্মজীবনের প্রধান ক্ষেত্র ছিল প্রশাসন! সক্রিয় . রাজনীতিতে সরাসরিভাবে জড়িত না থাকিলেও তিনি ছিলেন উদারপন্থী জাতীয়তারাদী এবং বিভিন্ন উপলক্ষে ই তিনি স্বীয় রাজনৈতিক মতাদর্শ প্রকাশ করিয়াছেন। ১৯১৭ খু. কলিকাতায় মুসলিম শিক্ষা সম্মেলনে সভাপতির ভাষণ দানকালে তিনি লক্ষ্ষৌ চুক্তি (ডিসেম্বর ১৯১৬)-কে অভিনন্দন জানাইয়া বলিয়াছিলেন, ইহা দুইটি বড় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সমঝোতা (212265 ০০791215), . সামগ্রিকভাবে দেশের অগ্রগতির ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।