Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আকবার ৩৫০; আরও দ্র. ৩খ., পৃ. ৩০৩)। চাঁদ সূরী নামক. এক জৈন ধর্মগুরুর প্রভাবে আকবার পিয়াজ-রসুন ভক্ষণ ত্যাগ করেন (ছ২61161009 70০01109 91174775102] [90091015, পৃ. ২১)। হিন্দুদের প্রভাবে আকবার সূর্যের প্রতি সম্মান প্রদর্শন করিতেন। হিন্দু ্রাহ্মণগণ তাহাকে এই ধারণা প্রদান করে যে, সূর্যদেবতা রাজা-বাদশাহদের' পৃষ্ঠপোষক । তাই উহার প্রতি সমান প্রদর্শন করা উচিৎ (আইন-ই আকর্বারী: , ৩খ., পৃ. ২৯৮)। এই কারণে শনিবার যে কোন প্রকার যবেহ বন্ধ থাকিত এবং বাদশাহ এদিন তাহার অনুগামীদিগকে লইয়া চিন্তায় মগ্ন হইতেন (আইন-ই আকবারী, ১খ., পৃ. ১৯১)। মুসলমানদের এই ধারণা দেয়ার চেষ্টা করা হইয়াছে যে, সূর্য যদি সম্মানযোগ্য বস্তু না হইত তাহা হইলে কুরআনে উহার উল্লেখ হইল কেন (আইন-ই আকবারী, ৩খ, পৃ. ২৯৮)। আবুল ফাদল লিখিয়াছেন যে, আকবারের এইরূপ আচরণ লক্ষ্য করিয়া জনসাধারণ ধারণা করিতেছিল যে, তিনি পারসী অর্থাৎ অগ্নিউপাসকদের ধর্ম গ্রহণ করিয়াছেন (আইন-ই আকবারী, ১খ,, পৃ. ৪৭)। আকবারের এই শেরেকী (পৌত্তলিক) কর্মকাণ্ডের প্রতি ইঙ্গিত করিয়া তাহার সমসাময়িক শায়খ আবদুল হক মুহাদ্দিছ দিহলাবী রে) লিখিয়াছেন, “কোনও ব্যক্তি কলেমা পাঠ করার পর নবী করীম (স)-এর উত্তম আদর্শ ডেসওয়া হাসানা) পরিপন্থী কাজ করিলে অথবা মূর্তির সামনে মাথা ঝুঁকাইলে অথবা যিন্নার বাধিলে সে নিশ্চিত কাফির” (আশি“আতুল লুম“আত, পৃ. ৩৬)। শাহ ওয়ালিউল্লাহ দিহলাবী (র) আকবার সম্পর্কে লিখিয়াছেন যে, তিনি ধর্মদ্রোহী সুলহিদ) হইয়া গিয়াছিলেন এবং ধর্মদ্রোহীদের (যিন্দীক) অনুরূপ পন্থা অবলম্বন করিয়াছিলেন ( আনফাসুল 'আরিফীন, পৃ. ১৫৪)। _ আবুল ফাদল ও বাদাউনী লিখিয়াছেন যে, আকবারের আমলে 'দর্শনিয়া' নামে একটি ফেরকার উদ্ভব ঘটে । তাহারা বাদশাহ আকবারের দর্শন লাভ না করা পর্যন্ত দাত মাজিত না এবং আহারও গ্রহণ করিত না.(আইন-ই আকবারী, ১খ., পৃ. ১৮৪; মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ. পৃ. ৩২৬)। বাদশাহ সূর্য দেবতার এক সহস্র নাম জপ করিবার পর ঝরোকায় প্রবেশ করামাত্র তাহারা সিজদাবনত হইত (পূর্তি বরাত)। মুগল ইতিহাসে “ঝরোকা দর্শন' একটি.পরিভাষায় পরিণত হইয়াছে। মোটকথা আকবার হিন্দুদিগের অসংখ্য রসম-রেওয়াজের, অনুসারী হইয়া পড়েন। তাহার মাতা ইনতিকাল করিলে তিনি হিন্দু রেওয়াজ মুতাবিক ভদরা করান (মিরা*আতুল “আলাম, পৃ. ৩৫৪ (ক); সাওয়ানিহ আকবারী, পৃ. ১২৪; আকবার নামা, ৩খ., পৃ. ৮৩১)। ইহার ছয় বৎসর পর তাহার দুধমাতা মাহাম আঙ্গার ইনতিকালেও তিনি অনুরূপ অনুষ্ঠান পালন করেন. (মা'আছিরুল উমারা, ১খ., পৃ. ৬৮৫)। রাজা ভগবান দাসের কন্যার সহিত সম্পন্ন হয় তোষকিরাতুল উমারা, পৃ. ১৩১)। বাদাউনীর লেখা হইতেও ইহার সমর্থন পাওয়া যায় (মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ., পৃ ৩৪১)। যেহেতু হিন্দু করেন (মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ., পৃ. ৩৩৮)। হিন্দু ধর্মমতে রক্ত সম্পকীয়ি নিকটাত্বীয়ের মধ্যে বিবাহ বন্ধন নিষিদ্ধ হওয়ায় আকবার ১৩৪ . আকবার মুসলমানদের জন্যও চাচাতো, ফুফাতো, খালাতো. ও মামাতো বোনকে বিবাহ না করার হুকুম জারী করেন (পূর্বোক্ত বরাত)। হিন্দু ধর্মে একই সঙ্গে একাধিক স্ত্রী রাখার বিধান না থাকায় আকবার মুসলমানদের জন্যও অনুরূপ বাধ্যবাধকতা আরোপ করেন এবং যুক্তি দেন যে, আল্লাহ্‌ এক, স্ত্রীও এক " (পৃবেক্তি বরাত, ২খ. পৃ.. ৩৫৬)। ইসলামী বিধান রহিত করিয়া হিন্দু বিধান চালুর এইরূপ বহু নযীর ইতিহাসে বিদ্যমান। এই বিষয়ে একটি স্কৃতন্ত্র পুস্তক রচিত হইতে পারে। _. দীন ইসলামের মূল পাঁচটি রুকন সম্পর্কেও আকবারের বিরূপ দৃষ্টিতংগী লক্ষ্য করা যায়। মহাভারত-এর ভূমিকায় আবুল ফাদল আকবারকে খলীফাতুল্লাহ লিখিয়াছেন মেহাভারত, পৃ. ৫)। আকবারের যুগে এককালে মুদ্রার উপর কলেমা তায়্যিবা খোদাইকৃত ছিল। পরবর্তাঁ কালে. উহার পরিবর্তে রাম-সীতার মূর্তি অন্কিত হয় (দি কয়েনস অফ দি মুগল . ইমপেররস অফ হিন্দুস্তান ইন দি বৃটিশ মিউজিয়াম, পৃ. ৩৪)। আকবার শাহী . দরবারে এবং শাহী মহলে নামা আদায় করার উপরও বিধিনিষেধ আরোপ করেন মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ, পৃ. ৩১৫)। রোযার ব্যাপারে - আকবার তাহার দরবারীদিগকে নির্দেশ দান করেন যে, তাহারা যেন দিনের বেলা প্রকাশ্যে পানাহার করে, পানাহারের ইচ্ছা না থাকিলে যেন মুখে পান পুরিয়া দরবারে হাজির হয় (তোযকিরাতুল মূলুক, পৃ. ২৩১)। মুজাদ্দিদ আলফে ছানী (র)-এর মাকতৃবাত হইতেও ইহার সমর্থন পাওয়া যায়। হিন্দুদের বরাতের দিন মুসলামানদের প্রকাশ্যে পানাহারের অনুমতি ছিল না, কিন্তু রমযান মাসে হিন্দু ও মুসলমানদের জন্য প্রকাশ্যে পানাহারের অনুমতি _ ছিল (মাকতুবাত ইমাম রব্বানী, ২খ.; মাকতুব ৯২)। দীন ইসলামের চতুর্থ রুকন যাকাত। আকবার এক ফরমানবলে তাহার (রুকআত আবুল ফাদল, দফতর আওয়াল, পৃ. ৬২)। হজ্জ গমনেচ্ছুদের উপরও আকবার বিধিনিষিধ আরোপ করেন। আকবারের নিকট হজ্জে যাওয়ার অনুমতি প্রার্থনা ছিল মৃত্যুসমতুল্য (মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ., পৃ, ২৩৯)। অনুরূপভাবে ইসলামী জীবনব্যবস্থার মূল উৎস কুরআন মজীদ সম্পর্কেও আকবারের বিরূপ ধারণা ছিল। জাহাঙ্গীর বলেন, আবুল ফাদল আমার পিতার মগজে এই কথা বদ্ধমূল করিয়া দেন যে, কুরআন মজীদ আল্লাহর বাণী নহে, বরং মুহাম্মাদ স)-এর রচনা মোআছিরুল উমারা, ২খ., পৃ. ২১৭)। জাহাঙ্গীর তাহার পিতাকে 'পথত্রষ্ট করার জন্য আবুল ফাদলকে দায়ী করেন। তিনি বলেন, আমি বীর সিংহ দেবকে নির্দেশ দিলে তিনি দাক্ষিণাত্য হইতে আসার পথে তাহাকে হত্যা করেন। ইহার পর আমার পিতা তাহার এই বিশ্বাস ত্যাগ করেন (সৎ্থ্রামী সাধকদের ইতিহাস, ৪খ.;। সায়্যিদ সাবাহুদ্দীন আবদুর রহমান লিখিয়াছেন যে, তুযুক-ই জাহাঙ্গীরির নওল কিশোর সংস্করণে সম্রাট জাহাঙ্গীরের উপরিউক্ত ব্যক্তব্য নাই, কিন্তু মেজর ডেভিড ব্রাইস কৃত ইহার ইংরাজী অনুবাদ দ্বারা ইহা সমর্থিত। আকবারের এই অযাচিত পদক্ষেপের প্রতিক্রিয়া স্বরূপ হিন্দুস্তানের মুসলমানগণ মুজাদ্দিদ আলফে ছানী (র)-এর নেতৃত্ দুর্বার আন্দোলন 529৮4 উনি দয ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।