Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আকবার মর্যাদার তুলনায় অধিক এবং বাদশাহ জালালুদ্দীন মুহাম্মাদ আকবার গাধী যেহেতু সর্বাধিক ন্যায়পরায়ণ, বুদ্ধিমান ও জ্ঞানী, উহার ভিত্তিতে তিনি (আকবার) যদি তাহার গভীর প্রজ্ঞা ও সুষ্ঠ বিচারবুদ্ধির আলোকে আদম সন্তানদের অর্থনৈতিক সুবিধা ও পার্থিব ব্যবস্থাপনার সহজীকরণের দৃষ্টিকোণ হইতে মুজতাহিদগণের মতডেদপূর্ণ বিষয়সমূুহের কোন একটি মতকে বাদশাহর সিদ্ধান্তকে চূড়ান্ত মনে করিতে হইবে এবং প্রজাসাধারণ নির্বিশেষে সকলের জন্য উহার অনুসরণ বাধ্যতামূলক । (অনুরূপভাবে) কোন কথা কুরআন-সুন্নাহ্র অকাট্য দলীলের বিরোধী না হইলে উহার দ্বারা এবং জগতবাসীর সহায়তা হইলে, এই বিষয়ে বাদশাহ কোন অধ্যাদেশ জারী করিলে তাহা মান্য করা জনসাধারণের জন্য অপরিহার্য হইবে এবং উহার বিরোধিতা করিলে দীন ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হইবে এবং আখেরাতে জবাবদিহি করিতে হইবে । এই অধ্যাদেশ ৯৮৭ হিজরীর রজব মাসে জারী করা হইল” (মুনতাখাবৃত তাওয়ারীখ, ২খ., পৃ.২৭১-২)। উপরিউক্ত অধ্যাদেশ বা ঘোষণাপত্রের মাধ্যমে আকবার ধীর বিষয়ে হস্তক্ষেপ করিবার একচ্ছত্র ক্ষমতা লাভ করেন। ইহাতে তাহাকে আইনের সবেচ্চি কর্তৃপক্ষ বলিয়া স্বীকৃতি প্রদান করা হয় এবং এই বিষয়ে তিনি বিশেষজ্ঞ আলিমগণের পরামর্শ গ্রহণ করিতে মোটেই বাধ্য নহেন, বরং তাহারাই তাহার নির্দেশ শিরোধার্য করিতে বাধ্য। মোল্লা মুবারক অসৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া কুরআন ও সুন্নাহ্র দলীল দ্বারা আকবারের অন্তরে তাহার বক্তব্য বদ্ধমূল করেন৷ এখান হইতেই আকবারের ধর্মবিমুখতা বরং ধর্মদ্রোহিতার প্রাবণ শুরু হয়। তিনি নিত্য নূতন ফরমান জারী করিয়া দীন ইসলামের মর্মমূলে কুঠারাঘাত হানিতে থাকেন এবং ১৫৯২ খু. নাগাদ. _.. দীন-ই ইলাহীর ভিত্তি স্থাপন করেন (দাইরা মা'আরিফ ইসলামিয়্যা, ১খ., পৃ. - ৮৮৯-৯০)। উদাহরণস্বরূপ এখানে তাহার ধর্মবিরোধী কয়েকটি বিষয়ের উল্লেখ করা হইল। . মুশরিক রমণীদের বিবাহ ঃ কুরআন মজীদ স্পষ্ট ও ছ্যর্থহীন ভাষায় মুসলমান নারী-পুরুষ সকলকে মুশরিকদের সহিত বৈবাহিক সম্পর্ক স্থাপন করিতে নিষেধ করিয়াছে, যাবত না তাহারা দীন ইসলাম কবুল করে। “তোমরা মুশরিক নারীদেরকে ঈমান না আনা পর্যন্ত বিবাহ করিও না। মুশরিক নারী তোমাদেরকে মুগ্ধ করিলেও নিশ্চয় মুমিন ক্রীতদাসী তাহার অপেক্ষা উত্তম । তোমরা মুশরিক পুরুষদের. নিকট তাহারা ঈমান না আনা পর্যস্ত (তোমাদের নারীদের) বিবাহ দিও না। মুশরিক পুরষ তোমাদেরকে মুগ্ধ করিলেও নিশ্চয় মুমিন ক্রীতদাস তাহার অপেক্ষা উত্তম” (২ ৪ ২২১)। সম্রাট আকবার কুরআনের এইরূপ স্পষ্ট নির্দেশ লংঘন করিয়া হিন্দু রমণীদের কেবল বিবাহ-ই করেন নাই, রাজকীয় অন্দরমহলে তাহাদের পূজা পার্বণ অনুষ্ঠানের সুষ্ঠু ব্যবস্থাও করিয়া দেন। তাহার এক স্ত্রী ছিল রাজা বিহারী মলের কন্যা ও রাজা ভগবান দাসের ভগ্নী 1 তাহার অপর স্ত্রী ছিল যোধপুরের ১৩৩ আকবার রানী যোধবাই। অবশ্য কতক এ্তিহাসিক যোধবাইকে জাহাঙ্গীরের স্ত্রী বলিয়াছেন। এইসব রমণী আকবারের ধর্মচ্যুতিতে ব্যাপক ভূমিকা রাখে (তারীখ দাওয়াত ওয়া আযীমাত, ৪খ.,)। এই সকল রমণীর প্রভাবে এবং হিন্দু যোগীদের সহিত গভীর সম্পর্ক স্থাপন করেন, এমনকি তাহাদের জন্য তিনি যোগীপুরা নামে একটি স্বতন্ত্র আবাসিক এলাকা নির্মাণ করেন এবং রাজকোষ হইতে তাহাদের ভরণপোষণের ব্যবস্থা করেন (মুনতাখাবুত তাওয়ারীখ, ২খ, পৃ. ২১২-২১৩)। তিনি এমন কিছু ুদ্রাও চালু করেন যাহাতে হিন্দুদের দেব-দেবীর মূর্তি অঙ্কিত ছিল। স্টেইনলি লেনপুল বৃটিশ মিউজিয়ামে রক্ষিত মুগল সাম্রাজ্যের মুদ্রাসমূহের যে তালিকা প্রণয়ন করেন্‌ উহার পঞ্চম প্লেটে এমন একটি মুদ্রার চিত্র পরিলক্ষিত হয় যাহাতে রামচন্দ্র হস্তে তীর-ধনুকসহ এবং তাহার পিছনে সীতা একটি লম্বা ঘোংঘট ্রদর্শনপূর্বক দীড়াইয়া আছে (015 00175 ০1 05 [17160791 ঢ001755 ০01 [71001099010 006 71051) 017091000, ঢ. 34) | হিন্দু ধর্মের প্রতি আকবারের আকর্ষণ লক্ষ্য করিয়া হিন্দু ব্রাহ্মণগণ তাহাদের পরিকল্পনা মাফিক তাহাদের পুরাতন পুথি-পুস্তক হইতে আকবারকে তথাকথিত ভবিষ্যদ্বাণী পড়িয়া শুনায় যে, হিন্দুস্তানে একজন ন্যায়পরায়ণ শাসক জন্মগ্রহণ করিবেন যিনি গাভী ও ব্রাহ্মণদিগকে সম্মান করিবেন ম্নতাখাবুত তাওয়ারীখ, ২খ, পৃ. ৩৬২)। তাহাদের মুখে এই কথা শুনিয়া এবং অতি পুরাতন দস্তাবেষ দেখিয়া আকবার ব্রাহ্মণদের প্রতি আরও অধিক শ্রদ্ধাবনত হন এবং গাভীর প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করিতে থাকেন। আবুল ফাদল তাহার আইন-ই আকৰবারী গ্রন্থে “আইন গাও বিধান" অধ্যায়ে লিখিয়াছেন, বাদশাহ গাভীকে দায়াহ রোযগার জ্ঞান করিয়া মনেপাণে উহার প্রতি সম্মান প্রদর্শন করিতেন এবং হিন্দু ধর্মীয় বিশ্বাসমতে প্রতি বুধবার এবং দেওয়ালী অনুষ্ঠান উপলক্ষে গাভীদর্শনকে সৌভাগ্যের কারণ মনে করিতেন (আইন-ই আকবারী, ১খ., -পৃ. ১৯৫)। এইভাবে হিন্দু মানসিকতায় প্রভাবিত হইয়া আকবার গরু যবেহ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং উহার গোবরকে পবিত্র বস্তু ঘোষণা করেন (পূর্বেক্তি বরাত, পৃ. ৩৪৯; মুনতাখারুত তাওয়ারীখ, ২খ., পৃ. ৩৭৬)। কোন: কোন ব্রাহ্মণ আকবারের মনে বদ্ধমূল করিয়া দেয় যে, একবার খোদা (নোউযু বিল্লাহ) শৃকরের রূপ ধারণ করিয়া পৃথিবীতে অবতরণ করেন। তাই শুকর দর্শন সৌভাগ্যের কারণ হইয়া থাকে (আইন-ই আকবারী, ১খ., পৃ ৩৯৫)। রাজপুত রানীগণ ও হিন্দু ব্রাহ্মণদের প্রভাবে আকবার গোশত ভক্ষণ ত্যাগ করিয়াছিলেন। “আইন সুফিয়ানা” অধ্যায়ের অধীনে আবুল ফাদল লিখিয়াছেন যে, বাদশাহর গোশতের প্রতি খুব আগ্রহ ছিল না (আইন-ই আকবারী, ১খ.» পৃ. ৬৩)। অন্যত্র তিনি লিখিয়ছেন, রন্ধনশালায় গত সাত মাস হইতে গোশত রান্না হয় নাই মেহাভারত, পৃ. ১৩)। তিনি তাহার মুরীদগণকে নির্দেশ দেন যে, নিজ জন্ম্দিবস ব্যতীত আবান ও ফারওয়ারদীন মাসছয়ে তাহারা যেন গোশতের নিকটেও না যায় আইন-ই আকবারী, ১খ, ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।