Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 “আকবার মুসলমানদের যে অপুরণীয় স্বার্থহানি ঘটে এবং দীন ইসলামের ক্ষতিসাধিত হয় তাহার প্রতিক্রিয়া আজ অবধি বিদ্যমান। . আকবারের পারিপার্থিক পরিবেশ তাহাকে যথেষ্ট জ্ঞান দান করিলেও তিনি ছিলেন অক্ষরজ্ঞানহীন এবং দীন ইসলাম সম্পর্কে অজ্ঞ? শিশু বয়সে পরপর দুইজন শিক্ষক তাহাকে প্রাথমিক শিক্ষাদানে সচেষ্ট থাকিলেও নিরেট উদাসীনতা ও অমনোযোগিতার কারণে তাহার জ্ঞানার্জন বলিতে কিছুই হয় নাই। রাজ-দরবারের স্বার্থান্বেষী মহল তাহার এই দুর্বলতার সুযোগ গ্রহণ করিয়া তাহাকে বিপথগামী করিয়াছে। বিভিন্ন ফেরকার আলিম-উলামার ধর্মীয় বিতর্ক ও রাজ-দরবারে প্রতিপত্তি বিস্তারের প্রতিযোগিতা এবং রাজ-দরবারের অমাত্যবর্গের সুযোগ সন্ধানী প্রবণতা, উপরন্তু ইরান হইতে আগত কষ্টর শী'আ পণ্তিতবর্গের বিভ্রান্তি তাহাকে বিপথগামী করিতে ভূমিকা রাখে। প্রধানত এই শেষোক্ত শ্রেণীই আকবারকে চরমভাবে বিপথগামী করে। আবুল ফাদল ও ফায়দী ভ্রাতৃদ্বয়ের পিতা মোল্লা মুবারক ছিলেন শীআ ধর্মাবলম্বী । আকবারকে বিপথগামী করিতে শাহী অন্দর মহলের রাজপুত রাণীদের প্রভাবও কম ছিল না। : প্রাথমিক পর্যায়ে আকবার নিতান্তই ধর্মীয় আবেগের বশবর্তী হইয়া অনুষ্ঠানের ব্যবস্থা করেন এবং তিনিও তাহাতে যোগদান করিতেন। তাহাদের আলোচনা ও ওয়াজ-নসীহতের ধারা ক্রমান্য়ে ফেকগিত বিতর্ক ও চরম বিতগ্তায় পরিণত হয় এবং পারস্পরিক হিংসা-বিদ্বেষ ও শত্রুতার পর্যায়ে পর্যবসিত হয়। ইহা আকবারের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং তিনি ক্রমাবয়ে ধর্মবিমুখ, এমনকি দীন ইসলামের প্রতি বীতশ্রদ্ধ হইয়া পড়েন। একইসঙ্গে আরও একটি ঘটনা আকবারের ধর্মদ্রোহী মনোভাবের বিস্তৃতি ' ঘটায় । মথুরার কাষী (বিচারপতি) আবদুর রহীম একটি মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেন। এক ব্রান্মণ রাত্রের অন্ধকারে এগুলি অপসারণ করিয়া তাহা দ্বারা একটি মন্দির নির্সাণ করে । এই বিষয়ে স্থানীয় মুসলমানগণ তাহাকে জিজ্ঞাসাবাদ করিলে সে দীন ইসলাম ও মহানবী (স) সম্পর্কে কটুক্তি করিতে থাকে । কাষী সাহেব ব্রাহ্মণের বিরুদ্ধে.সাম্রাজ্যের প্রধান বিচারপতি আবদুন নবীর আদালতে মোকদ্দমা দায়ের করান হয়। সে আদালতে উপস্থিত হইতে অস্বীকৃতি জ্ঞাপন করে। সম্রাট আকবার বিষয়টির গুরুত্ব উপলব্ধি করিয়া তাহাকে আদালতে উপস্থিত করার জন্য বীরবল ও আবুল ফাদলকে মথুরা প্রেরণ করেন এবং তাহারা তাহাকে দিল্লীতে লইয়া আসেন (মুনতাখাবুত তাওয়ারীখ, ৩খ,, পৃ. ৮০)। বিবাদের সুরাহা করার জন্য আকবার আবুল ফাদলের উপর দায়িতৃ অর্পণ করেন। তিনি যথেষ্ট তথ্যানুসন্ধান ও পর্যালোচনা করিয়া এই সিদ্ধান্তে উপনীত হন যে, ব্রাহ্মণ মূলত অপরাধী । কারণ সে (১) অন্যায়ভাবে মসজিদ নির্মাণের সরঞ্জাম অপসারণ করিয়াছে; (২) মুসলমানরা উহা ফেরত চাহিলে দীন ইসলাম ও মহানবী (স)-কে অশালীন বাক্যে কটাক্ষ করিয়াছে এবং (৩) তাহাকে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হইলে বিচারকের সম্মুখে উপস্থিত না হইয়া আদীলত অবমাননা করিয়াছে । এই ১৩২ আকবার অপরাধের ভিত্তিতে প্রধান বিচারপতি তাহাকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন। ঘটনাক্রমে সে ছিল এক সময় রানী যোধবাই-এর পুরোহিত । তাই বিষয়টি আকবারকে বিচলিত করে। কিন্তু তবুও তাহার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একদা আকবারের জন্মবার্ষিকী অনুষ্ঠানে তাহাকে মনোক্ষুণ্র ও বিমর্ষ অবস্থায় দেখিয়া সুযোগ সন্ধানী মোল্লা মুবারক তাহাকে ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উক্ত ঘটনার কথা উল্লেখ করেন । এবার মোল্লা মুবারক সময় ও সুযোগের সদ্যবহার করেন । ইতোপূর্বে তিনি দরবারী 'আলিম-“উলামা দ্বারা বহুভাবে নিগৃহীত হইয়াছেন। তিনি আকবারকে বলিলেন যে, পদাধিকারবলে তিনি 'আলিম-“উলামার পরামর্শ বা নির্দেশ মানিতে মোটেই বাধ্য নহেন। তিনি হইলেন ন্যায়পরায়ণ শাসক ও মুজতাহিদ (আইন রচয়িতা); বরং আলিম-উলামাসহ সকলেই তাহার নির্দেশ মানিতে বাধ্য | অসৎ উদ্দেশ্য প্রণোদিত হইয়া তিনি কুরআন ও হাদীছের দলীল পেশ করিয়া আকবারের মনে তাহার বক্তব্য বদ্ধমূল করিয়া দেন। অতএব তাহার পরামর্শে আকবার যে শাহী ঘোষণাপত্র (বরং বলা যায় অধ্যাদেশ) জারী করেন তাহা ছিল নিম্নরূপ £ | “নিম্নোক্ত বিষয়সমূহ ঘোষণা করার উদ্দেশ্য এই যে, রাজকীয় ন্যায়-ইনসাফ ও পৃষ্ঠপোষকতার সুবাদে হিন্দুস্তান পূর্ণ স্বস্তি ও নিরাপত্তার কেন্দ্রে পরিণত হইয়াছে এবং এই কারণে সাধারণ-বিশেষ সকলে, বিশেষত এবং কুরআনের আয়াতের উদ্দিষ্ট “উতু'ল-“ইলমা দারাজাত' “জ্ঞান লাভকারিগণ মর্যাদায় উন্নত” (৫৮৪১১) আরব ও অনারব মুন্ুক হইতে এখানে আসিয়াছেন এবং ইহাকে স্বীয় আবাস বানাইয়াছেন। গরিষ্ঠ সংখ্যক উলামা যাহারা সর্বপ্রকার জ্ঞানে পরিপূর্ণ এবং বৈষয়িক ও ধর্মীয় বিষয়সমূহে পারদর্শী এবং ঈমানদারি, পরম বিশ্বস্ততা, সারল্য ও সত্যবাদিতার গুণে গপাধিত | কুরআদের আয়াতঃ ০৯-৮। 1৬5 510) 1৬০১৮ রি ০2৩12 4০1০ 855305004৮০ ০০৪। ৩ 4৮15 [“তোমরা আনুগত্য কর আল্লাহর, আনুগত্য কর রাসূলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী” €৪ ৪ ৫৯)] এবং সহীহ হাদীছ ঃ (“কিয়ামতের দিন মানুষের মধ্যে ন্যায়পরায়ণ শাসকই হইবেন আল্লাহ্র অধিক প্রিয়” (তিরমিযী, আহকাম, বাব ইমাম “আদিল, নং ১৩২৯)] [যে ব্যক্তি আমীরের (শাসকের) আনুগত্য করিল সে আমারই আনুগত্য করিল এবং যে ব্যক্তি আমীরের অবাধ্যাচরণ করিল সে আমারই অবাধ্যাচরণ করিল” (বুখারী, জিহাদ, বাব ইউকাতালু মিন ওয়াইল ইমাম, নং ২৯৫৭; আহকাম, ১ম বাব, নং ৭১৩৭; মুসলিম, ইমারাহ, বাব উজুবি তাআতিল ইমাম, নং ৪৭৪৭/৩২ ও ৪৭৪৯/৩৩; আরও দ্র. নাসাঈ, ইব্ন মাজা ও মুসনাদ আহমাদ)] ইত্যাদি প্রমাণসমূহ ব্যতীত অন্যান্য বুদ্ধিবৃত্তিক ও ধর্মীয় যুক্তি-প্রমাণের ভিত্তিতে ইহা স্বীকৃত হইল এবং অধ্যাদেশ জারী করা হইল যে, আল্লাহ্‌র নিকট ন্যায়পরায়ণ সুলতানের মর্যাদা সুজতাহিদের ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।