Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আকবার কর্মকর্তা চক্রান্ত আর করেন। খান-ই আযম রাজা মানসিংহের নেতৃতে একদল রাজপুত ও রাজদরবারের অন্যান্য কয়েকজন অভিজাত বিদ্বোহী সেলিমের পুত্র শাহযাদা খসরুকে সিংহাসনে অধিষ্ঠিত করিতে ষড়যন্ত্রে লিপ্ত হইয়া অকৃতকার্য হন। যাহা হউক, অভ্যন্তরীণ এইসব নানা সমস্যায় বাদশাহ্‌্র মানসিক শান্তি বিনষ্ট হইল এবং তাহার দেহ ও মন ভারাক্রান্ত হইয়া পড়িল । অজীর্ণ রোগে আক্রান্ত ক্ষীণকায়া আকবারের তখন বাকশক্তি ছিল না। এই সময় সেলিম পিতার সহিত পুনর্মিলনের জন্য আগ্ায় আগমন করেন। বাকশক্তি রহিত আকবার ইঙ্গিতে সেলিমকে বাদশাহ্‌র পোশাক পরিতে এবং হুমায়ূনের তরবারি লইতে আদেশ দিলেন। রোগাক্রান্ত বাদশাহ আকবার ১০১৪/১৬০৫ সালের ১৭ অক্টোবর বৃহস্পতিবার প্রত্যষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (আধুনিক গবেষণায় ২৭ অক্টোবর) [40121 1) 07591 7/0011,পৃ. ২৩৪] । আধার সনিকটে সিফান্রায় তাহাকে সমাধিস্থ করাহয়। ঘোড়শ শঙ্াবীর ইতিহাস এসি বিজ বীর আকবারের অভুলরীর সাংগঠনিক ও শাসনতান্ত্রিক দক্ষতা প্রশংসনীয় । বাদশাহ বাবুর দ্র.) ও হুমায়ূন দ্রে.) নব প্রতিষ্ঠিত মুগল সাম্রাজ্যের শাসনের সুব্যবস্থার প্রতি মনোযোগ দিতে পারেন নাই । আকবারই সর্বপ্রথম মুগল সাম্রাজ্যের সুষ্ঠ শাসন ব্যবস্থা বর্তন করিয়া ইহার ভিত্তি সুদৃঢ় করেন। তাহার শাসন প্রতিভা সম্বন্ধে এতিহাসিক 917716) বলেন, “আকবার যে সাংগঠনিক প্রতিভার অধিকারী ছিলেন তাহা প্রাচ্যের নৃপতিদের মধ্যে অত্যন্ত বিরল এবং অন্য দেশের শাসকদের মধ্যেও সচরাচর দেখা যায় না। তাহার রাজ্য শাসন ব্যবস্থায় অনেক বিষয়ে শের শাহের শাসন পদ্ধতির অনুকরণ পরিলক্ষিত হইলেও তিনি স্বীয় বহুমুখী প্রতিভাবলে ভারতীয় পরিমণ্ডলে আরবীয়-পারসিক শাসন পদ্ধতির এক অপূর্ব সমন্বয় 0১5:5০-4810 575058 17) . [71019 560117£) সাধন করিতে সক্ষম হইয়াছিলেন” (ছ২.০. :19000002]-900 00015, এত 205835050 17715601% 01 :177019, পৃ. ৫৫৪)। প্রকৃতপক্ষে তৎকালে সমগ্র মুসলিম বিশ্বে আব্বাসী অথবা ফাতিমী খলীফাদের শাসন পদ্ধতি অনুসরণ করা হইত। পাক-ভারতে মুসলমানরা সাম্রাজ্য স্থাপন করার পর তীহারা আব্বাসী শাসন পদ্ধতি গ্রহণ করেন, তবে রাজনৈতিক অংশীদারিত্ব ও শাসন ব্যবস্থার" সুশৃঙ্খলার জন্য হিন্দুদের বিশেষভাবে রাজস্ব বিভাগে অধিক সংখ্যায় নিযুক্ত করা হইত। হিন্দুদের কিছু রীতি-নীতি ও প্রথাও চালু রাখা হয়, বিশেষ করিয়া হিন্দুদের গ্রাম-পঞ্চায়েত প্রথা এবং সেই সমাজের হিন্দু আইন অক্ষুণ্ন রাখা হয়। সুতরাং মুগল শাসন পদ্ধতিতে দেশী-বিদেশী উভয় প্রভাবই সমব্িতরূপে কার্যকর করা হয়। সামরিক ও বেসামরিক শাসন বিভাগের সর্বময় কর্তা ছিলেন বাদশাহ । তিনি ছিলেন. সেনাবাহিনীর অধিনায়ক, সর্বোচ্চ বিচারপতি ও সর্বপ্রধান ব্যবস্থাপক। . রা মুগল শাসন ব্যবস্থায় বাদশাহর পরেই ওয়াকীল বা প্রধান মন্ত্রী ছিলেন সর্বাপেক্ষা উচ্চপদস্থ ব্যক্তি । তিনি বাদশাহকে রাজ্য শাসনকার্ষে পরামর্শ দিয়া সক্রিয়ভাবে সাহায্য করিতেন। আকবারের প্রথম জীবনে অভিভাবক বৈরাম ১৩০ আকবার খান উক্ত ওয়াকীল পদে অধিষ্ঠিত ছিলেন (. [ন. 017517), 400001701502/11010 [00067 7102 106072919, পৃ ৫৬-৫৭)। - মুগল সরকারের শাসনকার্য পরিচালনার জন্য নানা বিভাগ ছিল £ (১) অর্থ বিভাগের প্রধান কর্মকর্তার উপাধি ছিল দীওয়ান; (২) মীর বাখশীর অধীনে ছিল সামরিক বিভাগ; (৩) বাদশাহ্‌র গৃহ-বিভাগ ছিল খান-ই সামানের অধীন; (৪) কাষীউল কুষাত বা প্রধান বিচারপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে ছিল বিচার বিভাগ; (৫) ধশয়ি প্রতিষ্ঠান ও দাতব্য বিভাগের অধিকর্তা ছিলেন সদরুস সুদূর; (৬) জনসাধারণের নৈতিক চরিত্র পর্যবেক্ষণ বিভাগ ছিল স্তুহতাসিবের সার্বিক তত্বাবধানে; (৭) মীর আতিশ বা দারোগা-ই তোপখানা ছিলেন অন্ত্রশত্ত্র ও গোলাবারুদ বিভাগের ভারন্রাপ্ত কর্মকর্তা; (৮) গুপ্তচর ও ডাক বিভাগের দায়িতে ছিলেন দারোগা-ই ডাক চৌকি; (৯) মুদ্রা বিভাগও দারোগার অধীনে ছিল। দীওয়ান সাম্রাজ্যের সকল সার্বিক বিষয়ে নযর রাখিতেন। তিনি রাজকীয় কোষাগার, সাম্রাজ্যের আয় ও ব্যয় সকল বিষয়ে তদারকি করিতেন এবং তিনি রাজন্ব বিভাগের সর্বাধিনায়ক ছিলেন। মীর বাখশী ছিলেন সামরিক বাহিনীর প্রধান কর্মকর্তা । পদমর্যাদায় তিনি দীওয়ানের 'নিচে ছিলেন। বাদশাহর নিজস্ব ও রাজদরবারের আয়-ব্যয় তদারকি করার ভার ছিল মীর-ই সামান নামক কর্মকর্তার উপর । বাদশাহর অধীনে এই পদটি উধীরের সমমর্যাদাসম্পন্ন ছিল। বাদশাহ ভ্রমণে বাহির হইলে বা যুদ্ধক্ষেত্রে গমন করিলে মীর-ই সামান খোন-ই সামান্) তাহার অনুগমন করিতেন। কাষীউল কুযাত বা প্রধান কাষী ছিলেন বাদশাহর অধীনে সর্বোচ্চ বিচারপতি । বাদশাহ নিজে সর্বোচ্চ বিচারক ছিলেন; কিন্তু তিনি সাধারণত কাষীর বিচারের বিরুদ্ধে আপীল শুনিতেন। প্রকৃতপক্ষে কাধী সকল ফৌজদারী 'বিষয়ে বিচার করিতেন এবং ইসলামী শরী“আত মোতাবেক বিচার করিতেন। রনির করা ভিউ নগদ রাদশাহকে মুসলিম ধর্মীয় আইন সম্পর্কে পরামর্শ দিতেন। মুহতাসিবও একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন । জনসাধারণ আইন মোতাবেক চলে কিনা বা শরী'আতের বিরদদ্ধে কোন -কাজ করে কিনা ইহা দেখাই মুহতাসিবের প্রধান কর্তব্য ছিল। সেই যুগে নগর অধ্যক্ষকে কোতোয়াল না নিযারাতি হিরাটিরিনি তের দায়িত্ব। শাসনকার্ষের সুবিধার্থে বাদশাহ আকবার তাহার বিশাল সাম্রাজ্যকে ৯৮৭-৯৮৮/১৫৭৯-৮০ সালে ১২টি সৃবা বা প্রদেশে বিভক্ত করিয়া সুষ্ঠ প্রাদেশিক শাসন ব্যবস্থা প্রবর্তন করেন। তাহার রাজত্বের শেষের দিকে দাক্ষিণাত্য বিজয়ের ফলে আরও তিনটি প্রদেশ মুগল সাম্রাজ্যভুক্ত হইলে তাহার আমলেই সর্বমোট ১৫টি সুবার সৃষ্টি হয়। সুবাগুলি হইল £ আগা, এলাহাবাদ, অযোধ্যা, দিল্লী, লাহোর, মুলতান, কাবুল, আজমীর, বাংলাদেশ, বিহার, আহ্মাদাবাদ, মালব, বেরার, খান্দেশ ও আহ্মাদনগর (িশ্বরী প্রসাদ, 4 51507107150015 ০ সিএ চ015- 17) [10012 প্‌ ৩৬২, পাদটীকা)। প্রদেশ বা সুবাকে শীসন সুবিধার জন্য সরকার বা জেলায় ভাগ করা ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।