001718115 আক্বার নিজে পাটনায় চলিয়া আসেন এবং নিকটস্থ হাজীপুর অধিকার করেন। দাউদ রাজমহল, হইয়া উড়িষ্যার দিকে পলাইয়া যান। মুনইম খান ও টোডরমল বালেশ্বরের তুকরাই বা তুর্কার যুদ্ধে (৯৮৩/১৫৭৫) দাউদ শাহকে পরাস্ত ব্যবস্থার করেন এবং এক সন্ধি সূত্রে তাহাকে বাংলায় ফিরিয়া যাওয়ার সুযোগ দেন। মুন'ইম খান তান্ডায় বা গৌড়া ফিরিয়া আসিয়া এইখানে তাহার শাসনকেন্দর স্থাপন করেন । কিছুদিনের মধ্যে ম্যালেরিয়ার আক্রমণে তিনি প্রাণত্যাগ করিলে মুঘল সেনাদলে অন্তর্বিরোধ ও হতাশা দেখা দেয়। সেই সুযোগে দাউদ শাহ সন্ধি লংঘন করিয়া পুনরায় বিভিন্ন স্থান অধিকার করিয়া শেষ পর্যন্ত তাপ্তা দখল করেন । মুঘল বাহিনী বিহারে পলায়ন করে। আকবরের নির্দেশে মুজাফফর খান তুরবাটী ও খান-ই জাহান আসিয়া টোডরমলের সঙ্গে যোগ দিলে তাহাদের মনোবল ফিরিয়া আসে। রাজমহলের যুদ্ধে (৯৮৪/১৫৭৬) দাউদ শাহ পরাজিত হন। তাহার ধর্মান্তরিত সেনাপতি “কালা পাহাড়” যুদ্ধে মারাত্মকভাবে আহত হন। টোডরমল দাউদকে বন্দী করেন এবং মুঘল শিবিরে তাহাকে প্রাণদণ্ড দেওয়া হয়। উত্তর-পশ্চিম সীমান্ত ভারতের শাসকদের নিকট চিরকালই এক জটিল ও গুরুতুপূর্ণ সমস্যা ছিল। এই পথেই বারংবার মোঙ্গল আক্রমণকারিগণ ভারতে প্রবেশ করিয়া হামলা করিয়াছে। ইহা অনস্বীকার্য যে, রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক গুরুত্বর দিক দিয়া উত্তর-পশ্চিম সীমান্ত রক্ষার বিশেষ প্রয়োজন ছিল। আকবরের সময় উত্তর-পশ্চিম সীমান্তের গুরুত্ব বাড়িয়া যায়। কাশ্মীরের পশ্চিম সীমানা হইতে আর্ত করিয়া সিন্ধুদেশের উপকূল রেখা পর্যস্ত বার শত মাইল বিস্তৃত সীমান্তের নিরাপত্তা বিধান করা সহজসাধ্য ছিল না। সাম্রাজ্যের ভৌগোলিক পরিস্থিতির দরুনই উত্তর-পশ্চিম সীমান্ত এলাকা বিশেষভাবে সুরক্ষিত রাখার প্রয়োজন ছিল । বেনুচিস্তান হইতে কাশ্মীর পর্যন্ত রুক্ষ পার্বত্য অঞ্চলের দুর্ধর্ষ উজবেক ও ইউসুফজাই আফগান উপজাতিদেরকে দমন করিতে পারিলেই উত্তর-পশ্চিম সীমান্তের নিরাপত্তা বিধান করা সম্ভব ছিল। কিন্ত্বু এই ভয়ঙ্কর উপজাতিরাই মুঘল শাসকদের নিকট দুর্ভাবনার মূল উত্স ছিল (4. 9170777119607 01 [/091100 চত015 2 [10019, পৃ. ২৭৮)। | আকবর জঈন খান ও রাজা বীরবলকে ইউসুফযাই উপজাতি দমন করিতে পাঠান। মুঘল বাহিনীর মধ্যে আত্মকলহ থাকায় আফগানেরা মুঘলদের প্রভূত ক্ষতি করে। প্রায় আট হাজার মুঘল সৈন্যসহ স্বয়ং বীরবল প্রাণ হারান। বাদশাহ আকবর বীরবলের মৃত্যুতে অত্যন্ত মর্মাহত হন। তিনি রাজা টোডরমল ও যুবরাজ মুরাদকে বিরাট সৈন্য বাহিনীসহ আফগানদের বিরুদ্ধে পাঠান। তিনি আফগানদেরকে সম্পূর্ণ পরাজিত করেন (4 42১05810060. 1719607501[17012, পৃ. ১৬৫, পৃ 8৫৪) অতঃপর বাদশাহ আকবর কাশ্মীর জয়ের পরিকল্পনা করেন। তিনি রাজা ভগবান দাস ও কাসিম খানকে পীচ হাজার সৈন্যসহ কাশ্মীর আক্রমণের জন্য পাঠান। পার্বত্য এলাকায় অনেক কষ্ট স্বীকার করিয়া মুঘল সেনাপতিরা কাশ্মীর আক্রমণ করেন। কাশ্মীরের সুলতান ইউসুফ মুঘলদের বশ্যতা স্বীকার করিতে বাধ্য হন। ইউসুফের পুত্র ইয়াকুব মুঘল আক্রমণ প্রতিহত ১২৮ /- শি সাস্রাজ্যতুক্ত হয় এবং কাবুল প্রদেশের সহিত যুক্ত করা হয়। ৯৯৮/১৫৮৯ সালে শ্রীম্বকালে আকবর কাশ্মীর গমন করেন এবং সেখানকার শাসন ব্যবস্থার উন্নতি সাধন করেন। ৯৯৯/১৫৯০ সালে বাদশাহ মুলতানের শাসনকর্তা মীর্যা আবদুর রহীমকে সিন্ধু জয় করিবার জন্য সসৈন্য প্রেরণ করেন। ১০০০/১৫৯১ নিকট আত্মসমর্পণ করেন। ৯৯৯-১০০০/১৫৯০-৯১ সালে সিন্ধু ও ১০০৪/১৫৯৫ সালে বেলুচিন্তান মুঘল সম্রাজ্যতুক্ত হয়। কান্দাহার অবশ্য বিনা যুদ্ধেই আকবরের বশ্যতা স্বীকার করিয়া মুঘল সাম্্রাজ্যতুক্ত হয় । নিজের আত্মীয়-স্বজন ও দুর্ধর্ষ উজবেগদের দ্বারা উৎপীড়িত হইয়া কান্দাহারের শাসনকর্তা মুজাফফর হুসেন মীর্যা ১০০৪/১৫৯৫ সালে . বাদশাহ্র প্রতিনিধি শাহবেগ খানের নিকট কান্দাহার সমর্পণ করেন। এবার আকবর দাক্ষিণাত্য জয়ের দিকে মনোনিবেশ করেন। ভারতের ইতিহাসে বার বার লক্ষণীয় যে, উত্তরে কোন রাজবংশ প্রভুত্ব পাইলে . দক্ষিণে আধিপত্য লাভের জন্য চেষ্টা চালায়। দক্ষিণ ছিল উত্তরের বাদশাহদের অনিবার্ধ গন্তব্য । সুতরাং আকবর উত্তর ভারতে সার্বভৌম ক্ষমতা লাভের পর স্বাভাবিক কারণে দক্ষিণের দিকে দৃষ্টি দেন। দক্ষিণ ভারতে পর্তুগীজদের অনুপ্রবেশ আকবরকে বিশেষভাবে চিন্তিত করে। গুজরাট অভিযানের সময় তিনি সর্বপ্রথম পর্তুণীজদের সংস্পর্শে আসেন। তিনি পর্তুগীজদের নৌশক্তি দেখিয়া বিম্মিত হন। আরব সমুদ্রে ভারতীয় বাণিজ্য জাহাজগুলি তাহারা প্রায়ই লুষ্ঠন করিত এবং হজ্জ যাত্রীদের আক্রমণ করিত। পর্তুগীজরা ছিল ধর্মান্ধ। তাহারা ভারতীয় -হিন্দু ও মুসলমানদের জোর করিয়া খৃ্ট ধর্মে দীক্ষিত করিত। ৯৮৮/১৫৮০ সালে তাহারা বিজাপুরের সুলতানকে পরাস্ত করিয়া গোয়া দখল করে এবং বহু নিরীহ নর-নারীকে হত্যা করে। আকবর বুঝিতে পারিয়াছিলেন, পর্তুগীজদেরকে দেশের আর্থিক সম্পদ ভোগ করিতে ও রাজনীতিতে হস্তক্ষেপ করিতে দেওয়া রাজনৈতিক অদূরদর্শিতার পরিচায়ক হইবে এবং কালক্ষেপণ না করিয়া তাহাদেরকে ভারতের মাটি হইতে বিতাড়িত করিতে হইবে। এদিকে দক্ষিণের রাজ্যগুলি ছিল দুর্বল ও আত্মরক্ষায় অক্ষম । ফিতা দার রজিভাভারড বাতি দির করি বহিষ্কারের চেষ্টা করেন। _ দাক্ষিণাত্যের বাহ্মানী রাজ্য ভাঙ্গিয়া আহ্মাদনগর, বিজাপুর, খান্দেশ ও গোলকুণ্তা এই চারটি রাজ্যে বিভক্ত হয় । এই সুলতানী রাজ্যগুলি একতাবদ্ধ হইয়া ৯৭৩/১৫৬৫ সালে তালিকোটার যুদ্ধে বিজয়নগর রাজ্যকে বিধ্বস্ত করে। সেই সময় আকবার রাজপুতনা জয়ে ব্যস্ত ছিলেন। তালিকোটার যুদ্ধের পর দক্ষিণের সুলতানী রাজ্যগুলি অরাজকতা ও পরস্পরের বিরুদ্ধে প্রতিদ্বন্দিতায় শক্তি ক্ষয় করিয়া ফেলে । দাক্ষিণাত্যের আহ্মাদনগরের এক শ্রেণীর অভিজাত গোষ্ঠী চাদ সুলতাঁনাকে ক্ষমতাচ্যুত করে এবং মুগলদের সহিত স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করিয়া বেরাঁর হইতে মুগল শক্তির অবসান ঘটাইতে বদ্ধপরিকর হয়। আহ্মাদনগরে পুনরায় যুদ্ধ শুরু হয়। যুবরাজ দানিয়াল ও খান-ই খানানের নেতৃত্বে গোদাবরীর তীরে মুগল বাহিনী দক্ষিণ ভারতীয়দের তিডি বিড হব হা রাজনৈতিক অরাজক ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।