Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 আক্বার সালে নিহত হন। মুবারক খান নামক আফগান আততায়ীর পিতা লুধিয়ানা জেলায় মাচিওয়ারার যুদ্ধে ৯৬৩/১৫৫৫ সালে নিহত হন। বৈরাম খান এ যুদ্ধে মুগল সেনাবাহিনীর নেতৃত্ দান করিয়াছিলেন। সম্ভবত এঁ আক্রোশের শিকার হইয়া বৈরাম খান নিহত হন (১৩ 09107071050 [71960 0110018, ৪. পৃ. ৭৮; ৬.2. ৪0, এআ, পৃ. ৩৪)। বৈরাম খানের হত্যার পর তীহার শিবির লুষ্ঠন করা হয় । আকবারের আদেশে তাহার পরিবারবর্গকে সসম্মান দরবারে আনয়ন করা হয় ৷ আকবার বৈরাম খানের বিধবা পত্বী সালিমা সুলতান বেগমকে বিবাহ করেন এবং তাহার চারি বৎসর বয়ঙ্ক নাবালক পুত্র আবদুর রহীমের লালন-পালনের ভার ্রহণ করেন। পরে আবদুর রহীম উচ্চ রাজপদে অধিষ্ঠিত হন এবং খান-ই খানান উপাধি লাভ করেন। ] বৈরাম খানের পতনের পরও আকবার নিজ হাতে রাজ্যের সম্পূর্ণ ভার গ্রহণ করিতে পারিলেন না। দুই বৎসরেরও অধিক কাল (১৫৬০-১৫৬২ শ্রী.) তিনি ধাত্রী মাতা মাহম আনগা ও তাহার পুত্র আদম খান, পীর মুহাম্মাদ শিরওয়ানী ও অন্যান্য আত্মীয়ের প্রভাবাধীনে থাকিতে বাধ্য হন। বৈরাম খানের অধীনতা হইতে মুক্ত হইয়া তিনি নীতিজ্ঞানশূন্য, কপট মহিলার নাগপাশে আবেষ্টিত হন ৫4. 9701) : 5109] 7255 07581 71080], পৃ. ৩৫-৩৬ দ্র-)। প্রকৃতপক্ষে মাহাম আনগাই রাজ্যের সর্বক্ষমতার অধিকারী হন । ৬. 4. 91010) ইহাকে পেটিকোট গভর্নমেন্ট (6500081 £০৬৮৩1701006171) বা মহিলাদের রু্তৃত্রূপে বর্ণনা করেন। ৬. 4১, 926 আরও মনে করেন এক এই সময়ে মাহাম আনগা বৈরাম খানের স্থলাভিষিক্ত হন এবং তিনিও বৈরাম খানের মত স্বীয় দলীয় লোকদের প্রতি পক্ষপাতিত্ করেন (4১020 176 07681 [105], পৃ. ৪৩-৪৫)। কিন্তু আধুনিক গবেষকগণ 9107167-এর এই মতকে স্বীকার করেন না । আকবার তাহার ধাত্রীমাতার প্রতি শ্রদ্ধাবশত তাহার পুত্র ও তাহার আত্মীয়দের কিছু দায়িতৃপূর্ণ পদে অধিষ্ঠিত করেন। রাজ্য বিস্তার 8 রাজত্্র প্রথমভাগে আকবার দিল্লী, আগ্রা, আজমীর, গোয়ালিয়র ও জৌনপুর অধিকার করেন। ৯৬৯/১৫৬১ সালে সেনাপতি আদম খান ও পীর মুহাম্মাদের নেতৃতে মুগল বাহিনী মালবের.(মোলওয়া) স্বাধীন শাসক রাজবাহাদুরকে পরাজিত করিয়া মালব মুগল সাম্রাজ্যভুক্ত করেন (ভারত ইতিহাস পরিক্রমা, পৃ. ২৪৬)। পরে রাজবাহাদুর মালব পুনরুদ্ধার করিতে সক্ষম হইলেও আকবারের সেনাপতি আবদুল্লাহ খান উজবেক তাহাকে চূড়ান্তভাবে পরাস্ত করিয়া মালব অধিকার করেন। তিনি মধ্যপ্রদেশের গপ্ডোয়ানা রাজ্য আক্রমণ করেন। মধ্যপ্রদেশের সাগর, দামো, মাগুলা ও নর্মদা উপত্যকা এই রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। জব্বলপুরের গড় কাটাঙ্গা ছিল গপ্োয়ানার রাজধানী । রাজা দলপত শাহের মৃত্যুর পর তাহার নাবালক পুত্র বীর নারায়ণের অভিভাবিকারূপে তাহার মাতা রাণী দুর্ণাবতী গণ্ডোয়ানা শাসন করেন। আকবার কারার গভর্নর আসফ খানকে গপ্ডোয়ানা আক্রমণ করার আদেশ দেন।'আসফ খান গণ্ডোয়ানা আক্রমণ করিলে রাণী দুর্গাবতী স্বরাজ্য রক্ষার জন্য বীর বিক্রমে যুদ্ধ করেন। কিন্তু বীর রাজপুত রমণী ধৃত হইয়া অপমান ও অসম্মানের অপেক্ষা মৃত্যু শ্রেয় ভাবিয়া ছুরিকাঘাতে আত্মহত্যা করেন ডে. 4. 9770107 : 20102 ১২৬ আক্বার 1075 0758 710€81. পৃ. ৫১)। বালক রাজা বীর নারায়ণ যুদ্ধে প্রাণ দেন। আকবার শেষ পর্যন্ত গপ্ডোয়ানার শীসনভার দলপত শাহ বংশীয় চন্দ্র শাহকে দেন। চন্দ্র শাহ মুগলদের বশ্যতা স্বীকার করেন। গপ্ডোয়ানা জয়ের সঙ্গে সঙ্গেই ৯৭৩/১৫৬৫ সালে জৌনপুরের শাসনকর্তা উজবেক নেতা খান যামান ও মালবের শাসনকর্তা আবদুল্লাহ খান উজবেক বিদ্রোহ ঘোষণা করিলেন । তাহাদের বিদ্রোহের সুযোগে আকবারের ভ্রাতা মির্ধা হাকীমও নিজেকে হিন্দুস্তানের বাদশাহ বলিয়া ঘোষণা করিলেন এবং পাঞ্জাব আক্রমণ করিলেন । আকবার উজবেক বিদ্রোহ কঠোর হস্তে ০ রিভার জেরা রা সকল বিদ্রোহ দমনে তিনি দুরদর্শিতার পরিচয় দেন। টা যাদশাহ আকবার ঝা উচ্চ পদখলিতেসুসলিম মঈনবদীরদের জনে সমমর্যাদার ভিত্তিতে রাজপুত সেনাপতিদের নিয়োগ করেন এবং তাহাদের উপর তাহার আস্থা স্থাপন করেন. রাজপুতদের সহযোগিতায় আকবার উত্তর ভারত ও দাকষিশাত্যের রাছা জর করিয়া সাজ রি এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করিতে সমর্থ হন। আকযারের রাজপুত নীতি বিশেষ ফলস হয় উপুর যোধপুর/ভ বু তাহার বশ্যতা স্বীকার করে । অতঃপর তিনি রাজপুতানার মেবার রাজ্য দখল করিতে অগ্রসর হন"। যেবার রাজ্য ছিল অন্যান্য রাজপুত রাজ্য হইতে ব্যতিক্রম। মেবারের রানাদের দুর্জয় স্বাধীনতাস্পৃহা ছিল। ভানুয়ায় রাজা সংথাম সিংহের সঙ্গে বাবুরের যুদ্ধ ছিল তাঁহার প্রকৃষ্ট উদাহরণ 1-বিচক্ষণ পারিলে রাজপুত রাজ্যগুলি শীঘ্রই মেবারের দৃষ্টাত্তে অনুপ্রাণিত হইবে । পলাতক বাযবাহাদুরকে আশ্রয় ও বিদ্রোহী মীর্যা হাকীমকে সাহায্য দান করিবার ফলে আকবার রানা উদয় সিংহের প্রতি ক্ষুব্ধ হন। মেবারের রানা উদয় সিংহ আকবারের কাছে বশ্যতা স্বীকারের প্রস্তাব অগ্রাহ্য করেন। ইহা ' ছাড়া মেবারের রাজধানী চিতোর দিল্লী হইতে গুজরাটের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগের পথ নিয়ন্ত্রণ করিত। চিতোরের মত দুভে্দ্য দুর্গ বিরুদ্ধ পক্ষের হাতে থাকা আকবার তীহার সাগ্রাজ্যের জন্য নিরাপদ মনে করিতেন না। মধ্যযুগে ভারতের সামরিক মানচিত্রে চিতোর, রণথন্তোর, গোয়লিয়র ও . কালিঞ্জরের দুর্গগুলির বিশেষ স্থান ছিল। 'এই সকল কারণে চিতোর দুর্গের উপর আধিপত্য স্থাপনে আকবার ব্যস্ত হন। তিনি সকল প্রস্তুতি সম্পন্ন করিয়া ৯৭৫/১৫৬৭ সালের. শীতকালে চিতোর অবরোধ করেন। উদয় সিংহ আরাবন্লী পর্বতে পলায়ন করেন (গৌরীশংকর ওঝা, রাজপুতনা কা ইতিহাস (হিন্দী), ২খ., পৃ. ৭২৪-২৫) 4. 91200171960 011459]) চ19. 17 [0018, পৃ. ২৬২-৬৩, পাদটীকা).। আকবার দীর্ঘকাল দুর্গ অবরোধ করিলেও রাজপুতদের বিক্রমের সম্মুখে দুর্গ দখল করিতে বিফল হন। উভয়পক্ষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অবশেষে আকবার মাটির ভিতর গর্ত করিয়া ইহাতে বারুদ দিয়া আগুনের সাহায্যে দুর্গ প্রাচীরের একাংশ ভাঙ্গিয়া ফেলেন। ভাঙ্গা অংশ দিয়া মুগল সেনা প্রবেশের প্রচেষ্টা প্রতিহত করিলে রাজপুত বীর জয়মল ও ফতহ্সিংহ শেষ পর্যন্ত লড়াই করিয়া প্রাণ নিহত হয়। নিহত সংখ্যা অতিরঞ্জিত মনে হয় (৯0. £১0%91050 ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।