001719115 যাহা হউক, হুমায়ূনের মৃত্যুর পর বৈরাম খান মুগল সাম্রাজ্যের প্রায় সর্বেসর্বা হইয়া উঠেন। তিনি ওয়াকীল-ই সালতানাত (প্রধান উতীর)-এর পদ গ্রহণ করেন (& 518010 7715601চ 0£ 1%105110) 1২016 10. ,. [0015, পৃ. ২৫৬)। সর্বোপরি হুমায়ুন বৈরাম খানকে বালক আকবারের . আতালীক (অভিভাবক) নিযুক্ত করিয়াছিলেন এবং আকবারের অল্প বয়স হেতু অভিভাবক হিসাবে তিনি সকল কাজকর্ম পরিচালনা করিতেন। আকবারও তাহাকে খান-ই বাবা বলিয়া ডাকিতেন। অনেকেই তাহার সাহসিকতা ও বিশ্বস্ততার প্রশংসা করিয়াছেন। সুন্নী এতিহাসিক আবদুল কাদির বাদায়ুনীও শী'আ বৈরাম খানের প্রশংসা করিয়াছেন। কিন্তু বৈরাম খান রাজপ্রতিনিধিরূপে পূর্ণ শাসন ক্ষমতা লাভ করিবার ফলে ক্রমেই ক্ষমতালিন্সু ও স্বেচ্ছাচারী হইয়া উঠেন। তিনি বেশ অহংকারী হইয়া পড়েন এবং তরুণ বাদশাহকে সব রাজকীয় ক্ষমতা চালনা করিতে দিতে ইতস্তত করিতেন _ (বাংলা বিশ্বকোষ, ১খ., পৃ. ১০৬)। আকবারের সিংহাসনারোহণের মাত্র চার বৎসরের মধ্যে অনেকেই বৈরাম খানের স্বেচ্ছাচারিতা ও বুট ব্যবহারের ফলে তাহার প্রতি শক্রভাবাপন্ন হইয়া উঠে। ইতোমধ্যে আকবার যৌবনে পদার্পণ করেন! বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার ব্যক্তিত্েরও বিকাশ ঘটিতে থাকে এবং প্রকৃত ক্ষমতা লাভের ইচ্ছা পরোক্ষভাবে তাহার আচরণে প্রতিফলিত হয়। কিন্তু বৈরাম খান তাহা উপলব্ধি করিতে ব্যর্থ হন। বৈরাম খানের সর্বময় কর্তৃত্ব ক্রমেই আকবারের নিকট অসহনীয় হইয়া উঠে (£0০)9ঘ7 পৃ- ৩২)। আকবারের মাতা হামিদা বানু বেগম, ধাত্রীমাতা মাহম আন্গা ও তাহার পুত্র আদম খান, দিল্লীর শাসনকর্তা শিহাবুদ্দীন ও আত্মীয়-স্বজন বৈরাম খানের বিরুদ্ধে প্ররোচনা-ও ষড়যন্ত্রে লিপ্ত হইয়া আকবারকে তাহার” অভিভাবকের কর্তৃত অস্বীকার করিতে পরামর্শ দেন (70) 09100101106 19007 ০1 10019, ৪খ., পৃ. ৭৫)। বৈরাম খানের-পতনের অন্তরালে রাজ-অন্তঃপুরের ষড়যন্ত্র সর্বাপেক্ষা বেশী দায়ী ।ক্রমে আকবার ও বৈরাম খানের মধ্যকার সম্পর্ক- তিক্ত হইয়া উঠে.। পীর মুহাম্মাদের প্রতি বৈরাম খানের দুর্ব্যবহার ও পদদ্যুতিতে আকবারসহ রাজপরিবারের সকলে খুবই অসন্তুষ্ট হন। বৈরাম খান তীহার শী'আ মতাবলম্বী আত্মীয়-পরিজনকে উচ্চ সরকারী পদে, বিশেষ করিয়া শায়খ গদাঈকে সাদ্রুসূ-সুদূর (আইন বিভাগের প্রধান কর্তা, ধর্মীয় ও দাতব্য ব্যাপারে ভূমি দানের ব্যবস্থাপক) নিযুক্ত করায় সুন্নী মতাবলম্বিগণ ঘোরতরভাবে তাহার বিরুদ্ধাচরণ করিতে থাকে এবং তাহার শক্রসংখ্যা ক্রমেই বৃদ্ধি পায়। কোন কোন সময় প্রায় বিনা দোষে বৈরাম খান বাদশাহ্র ব্যক্তিগত কর্মচারীদের মৃত্যুদণ্ড দেন। এইদিকে রাজপরিবারের মহিলাগণ, বিশেষ করিয়া খাত্রীমাতা মাহম আন্গা ও তাহার সমর্থনকারিগণ বৈরাম খানকে রাজদ্রোহী বলিয়া অভিযুক্ত করিয়া আকবারকে উত্তেজিত করেন। আকবারের মন বৈরাম খানের প্রতি অতিষ্ঠ হইয়া উঠে। সন্দেহ করা হইল, বৈরাম খান সর্বময় কর্তা হইয়া আকবারকে সিংহাসনম্যুত করিয়া হুমাযুনের ভ্রাতা কামরানের পুত্র আবুল কাসিমকে সিংহাসনে বসাইবার ফড়যন্ত্রে লিপ্ত আছেন (4৯ 91707 [71900 01 11105100 [২119 10. 1100192, পৃ ২৫৬-৫৭)। ১২৫ আক্বার আকবার কাসিমকে সিংহাসনে অধিষ্ঠানের এই ষড়যন্ত্র অবহিত হইলে পরিস্থিতি অত্যন্ত গুরুতর হইয়া দীড়ায় । তিনি বৈরাম খানের অভিভাবকতু হইতে মুক্তি লাভের জন্য. অধীর হইয়া উঠেন। এই অবস্থায় দিল্লী হইতে মাতার অসুস্থতার সংবাদ পাইয়া তিনি বৈরাম খানকে আগায় রাখিয়া দিল্লী রওয়ানা হন। তিনি দিল্লী ও লাহোরের শাসনকর্তাদের সমর্থন লাভ করিয়া কাবুল অধিকার করিবার ব্যবস্থা করেন। এইদিকে মাহম আন্গা, আদম খান ও শিহাবুদ্দীন বৈরাম খানের পদচ্যুতি ও পতন ঘটাইবার জন্য বদ্ধপরিকর ছিলেন। বৈরাম খান পরিস্থিতি জাচ করিলেন । শুভাকাজ্মীদের মধ্যে কেহ কেহ তীহাকে আকবারকে বশে আনিয়া চত্রান্তকারীদের শাস্তি দানের পরামর্শ দিলেন। কিন্তু তিনি অনেক চিন্তা-ভাবনার পর সিদ্ধান্ত করেন, তিনি সারা জীবনের সেবা কলঙ্কিত করিবেন না এবং আকবারের আদেশ শিরোধার্য করিবেন। আকবার তীহার গৃহশিক্ষক মীর “আবদুল লতীফের ছ্বারা পত্র মারফত অভিভাবক বৈরাম খানকে জানাইলেন, “আপনার সততা ও বিশ্বস্ততার উপর নির্ভরশীল হইয়া রাষ্ট্রের সমস্ত প্রয়োজনীয় ও গুরুততপূর্ণ কার্ষের দায়িত্ব আপনার উপর সমর্পণ করিয়া আমি শুধু আমোদ-প্রমোদেই লিপ্ত ছিলাম । কিন্তু এখন আমি স্বহস্তে শাসনভার গ্রহণ করিবার সিদ্ধান্ত নিয়াছি। আপনি যেই বাসনা মনে পোষণ করিয়া আসিতেছেন তদনুযায়ী পবিত্র হজ্জের উদ্দেশে মন্কা রওয়ানা হন। হিনদুস্তানের পরগনাগুলির মধ্যে একটি যথোপযুক্ত জায়গীর আপনার ভরণ-পোষণের জন্য দেওয়া হইবে এবং এ জায়গীরের রাজন্ব আপনার নিযুক্তদের মাধ্যমে আপনার নিকট প্রেরিত হইবে” (05907, পৃ. ৩৩) গল সাম্যের বিশ্বস্ত সেবক বৈরাম খান নীরবে আকবারের আদেশ গ্রহণ করিলেন এবং ভাগ্যের কাছে আত্মসমর্পণ করিয়া হঞ্জে রওয়ানা হইলেন। এঁতিহাসিক বাদায়ূনী বলেন, বৈরাম খানকে কোন বিলম্ব করিবার অবকাশ না দিয়া যত তাড়াতাড়ি সন্ভব তাহাকে দেশ হইতে বহিষ্কৃত করিয়া মক্কার পথে বিদায় দিবার জন্য আকবার পীর মুহাম্মাদকরে দায়িত্ব দেন (মুনতাখাবুত তাওয়ারীখ, অনু. ড্. চা. [:০%/৩, ২খ., পৃ. ৩৩)। পীর মুহাম্মাদ ছিলেন বৈরাম খানের ব্যক্তিগত শক্র এবং তাহার অধীনে নিমপদস্থ কর্মচারী (4) 450580090. 7719002% ০01 117019, পৃ. ৪8৭)। সুতরাং এহেন ব্যক্তিকে প্রেরণের ফলে বৈরাম খান অপমানিত বোধ করিয়া ধৈর্য হারাইয়া ফেলেন এবং বিদ্রোহ ঘোষণা করেন। ভাতিন্দাহ দুর্গে পরিবারবর্গকে রাখিয়া তিনি পাঞ্জাব অভিমুখে অগ্রসর হইলেন। কিন্তু নদীর তীরে ধৃত হইলেন। তিনি আকবারের নিকট নীত হইলে পরাজিত, বন্দী ও অনুগ্বহপ্রার্থীর প্রতি উদারতা ও শ্রদ্ধা প্রদর্শন করিয়া আকবার তাহাকে ক্ষমা করেন। বাদশাহ তাহাকে খেলাত দিয়া সম্মানিত করেন এবং মর্যাদা সহকারে মক্কা শরীফে যাওয়ার অনুমতি দেন। বৈরাম খান রাজপুতানার ভিতর দিয়া মক্কা শরীফের দিকে গমন. করেন । গুজরাটের পাতন নামক স্থানে পৌঁছিলে পাতনের শাসনকর্তা মূসা খান ফুলদী তাহাকে স্বাগত সম্ভাষণ জ্ঞাপন করেন। কিন্তু এইখানে লোহানী আফগান মুবারক খানের নেতৃতে আফগান দলের এক আততায়ীর হস্তে বৈরাম খান ৯৬৯/জানুয়ারী ১৫৬১ ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।