Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001719115 কৃষ্ণা ও তুঙ্গতদ্রা নদী হইতে কুমারিকা অন্তরীপ পর্যন্ত অঞ্চলে বিজয়নগরের হিন্দু রাজা রাজত্‌ করিতেছিলেন। অন্যদিকে পর্তুগীজরা গোয়া ও দিউ অধিকার করিয়া পশ্চিম উপকূল অঞ্চলে নিজেদের প্রভাব ও প্রতিপত্তি স্থাপন করে। বস্তুতপক্ষে ১৫৫৬ খৃ. ভারতের রাজনৈতিক পরিস্থিতি তমসাচ্ছন্ন ও জটিল ছিল। সেইজন্য আকবারের উত্তরাধিকারসূত্র প্রাপ্ত সিংহাসনে প্রকৃতি ছিল অনিশ্চিত ও বিপজ্জনক এবং তাহার সাম্রাজ্য সংগঠনের কার্যটও ছিল বাস্তবিকই খুব দুরূহ (২.0. ?181007091 ৪170 0017575, ১00 150%810050 চ11507 ০€ [18019, ১৯৬৫ খৃ., পৃ. 8৪৫ দ্র.)। সৌভাগ্যবশত এমন দুর্দিনে আকবার বিপদ ও সঙ্কটের সময় নির্ভরযোগ্য মিত্র পিতৃবন্ধু ও হিতৈষী বৈরাম খানের সার্বিক সহযোগিতা লাভ করেন। খান-ই খানান উপাধিধারী বৈরাম একজন সুচতুর সেনানায়ক ও' অভিজ্ঞ শাসক ছিলেন। এই অভিভাবকের সহায়তায় আকবার সিংহাসন নিষণ্টক করেন এবং রাজ্যের বিশৃংখলা দূর করিয়া শাস্তি স্থাপন করিতে সক্ষম হন। আকবার সর্বপ্রথম সূরদের বিরোধিতার সম্মুখীন হন। মুহাম্মাদ শাহ্‌ সূর তখনও শের শাহের শাসনভুক্ত সমগ্র ভূ-ভাগে আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখিতেছিলেন। তিনি নিজে অকর্মণ্য হইলেও তীহার সেনাপতি হিমু একজন অতুলনীয় সাহসী ও অদম্য সমরনায়ক ছিলেন। হিমু নীচ বংশে জন্গ্রহণ করেন এবং প্রথম জীবনে মেওয়াতের রেওয়ারী অঞ্চলে সামান্য মুদীর ব্যবসা করিতেন (052 09100101105 17715$015 ০৫ [17019, ৪খ., পৃ. ৭১)। মেধার কারণে শেষ পর্যন্ত হিমু সুলতান মুহাম্মাদ শাহ আদিলের প্রধান মন্ত্রীর পদ অলঙ্কৃত করেন। হুমায়ুনের মৃত্যুর পর আকবারের নাবালকত্ের সুযোগে হিমু-দিল্লী ও আগ্রা জয় করিবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হইলেন। হিমু বাহ্যত মাত্র সুলতান আদিল শাহের স্বার্থের খাতিরে আকবারকে সিংহাসনচ্যুত করিতে চাহিলেন। তবে তাহার প্রকৃত উদ্দেশ্য ছিল স্বীয় প্রভুতব ও হিন্দু প্রতিপত্তি বিস্তার করা । তিনি পঞ্চাশ হাজার সৈন্য ও পাচ শত হস্তীসহ আগ্রা আক্রমণ করিয়া খুব সহজেই তাহা অধিকার করেন। অতঃপর তিনি দিল্লী আক্রমণ করেন। তখন তারদী বেগ নামক এক দুর্ধর্ষ সেনাপতির হাতে দিশ্লীর শাসনভার ন্যস্ত ছিল। আকবার ও বৈরাম খান তখন সিরহিন্দে অবস্থান করিতেছিলেন। তারদী বেগ হিমুর আক্রমণের গুরুত্ব উপলব্ধি করিয়া সামৃভাল ইত্যাদি পার্শ্ববর্তী এলাকার মুগল সেনাপতিদেরকে দিল্লী রক্ষার জন্য তাহাকে সহায়তা করার আহ্বান জানান । কিন্তু তাহারা সময়মত দিল্লী পৌছিতে না পারিলেও তারদী বেগ হিমুর বিরদ্ধে সৈন্য সমাবেশ করেন। বীরত্বের সহিত যুদ্ধ করিয়াও তিনি হিমুর সহিত আঁটিয়া উঠিতে পারিলেন না। অবশেষে তিনি পলায়ন করিয়া আকবারের শিবিরে গিয়া পৌছেন। বৈরাম খান তারদী বেগের পলায়নকে সহ্য করিতে পারিলেন না, তাহার আদেশে তারদী বেগকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে কিশোর বাদশাহ. এই হত্যাকাণ্ডের বৈধতা দান করেন []. [7959.0, 4£৯:815071 1715001 ০01 17/115911]0 চত016 17 [77015, পৃ. ২৫৪)। এইদিকে দিল্লী অধিকার করায় হিমুর আকাজ্াও বাড়িয়া গেল। আফগান সেনাপতি হিমু মুগলদের প্রতি চরম আঘাত হানিবার প্রস্তুতি গ্রহণ করিলেন। তিনি দেড় হাজার ব্গহস্তীসহ এক লক্ষের অধিক এক ১২৪ বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করিলেন। ইহাতে মুগলরা হতাশ হইয়া কাবুলে ফিরিয়া যাওয়ার প্রস্তাব করিলে বৈরাম খান খান-ই খানান মুগল বাহিনীতে সাহস যোগাইলেন এবং যথাসম্ভব প্রস্তুতি গ্রহণ করিয়া মাত্র বিশ হাজার সৈন্যসহ পানিপথের প্রান্তরে উপস্থিত হইলেন। এই পানিপথ প্রান্তরেই মুগলদের একবার ভাগ্য নির্ধারিত হইয়াছিল । ৯৬৪/৫ নভেম্বর, ১৫৫৬ সালে হিমু বীর বিক্রমে মুগল বাহিনীকে আক্রমণ করিলেন। প্রথম দিকে যুদ্ধে তাহার জয় হইতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সৌভাগ্য-সূর্য আকবার ও বৈরাম খানের দিকে উদিত হইল । যুদ্ধে হিমুর ডান চক্ষু তীরবিদ্ধ হওয়ায় তিনি সংজ্ঞা হারাইলেন। তাহার সৈন্যবাহিনী নেতৃত্হীন অবস্থায় ছত্রভঙ্গ হইয়া পড়িল এবং শেষ পর্যন্ত তাহার শোচনীয় পরাজয় ঘটিল। মুগলগণ এইভাবে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করিল। আহত অবস্থায় হিমু ধৃত . হইয়া অবশেষে নিহত হন (4 91701 7715101 ০0৫ 13551107 চং16 1) [10019 পৃ. ২৫৫; £100907 পৃ. ৩৬)। ভারতে মুগলদের ইতিহাসে পানিপথের দ্বিতীয় যুদ্ধ এক স্মরণীয় ঘটনা । এই যুদ্ধে আফগানদের হিন্দুস্তানে প্রভুতৃ বিস্তারের আকাঙ্জা বহুলাংশে স্তিমিত হইল এবং মুগল-আফগান দ্বন্দের আপাত অবসান ঘটিল (505818050 771500 ০ [75019, পৃ. ৪৪৬)। আকবার বিজয়ী বেশে দিদ্লী প্রবেশ করেন। অল্প দিনের মধ্যে আগ্রাও বিনা বাধায় অধিকৃত হয় । মেওয়াতে হিমুর পরিত্যক্ত ধন-সম্পদ দখল করারও ব্যবস্থা করা হয়। হিমুর মৃত্যুতে সূরা বংশীয় উচ্চাভিলাধীদেরও চরম বিপর্যয় ঘটে । আকবার ও বৈরাম খান পলায়নরত আফগান সুলতান সিকান্দার শাহ সূরকে লাহোরের দিকে তাড়া করেন। তিনি কাশ্মীরের মানকোট দুর্গে আশ্রয় গ্রহণ করেন। অবশেষে অনেক দিন অবরুদ্ধ থাকিয়া ৯৬৫/১৫৫৭ সালের মে মাসে তিনি দুর্গদ্বার খুলিয়া দিয়া আত্মসমর্পণ করেন। বৈরাম খান তাহার সহিত উদার ব্যবহার করেন এবং কিছু জায়গীর দিয়া তীহাকে সম্মানিত করেন। সিকান্দার শাহ সূর প্রায় বার বৎসর পরে নিজ জায়গীরে মৃত্যুমুখে পতিত হন। এদিকে অপর আফগান সুলতান মুহাম্মাদ শাহ “আদিলও বাংলার সুলতানের সহিত যুদ্ধে নিহত হন.। এইভাবে দিক্লীর সিংহাসনের প্রতি সূর বংশীয় দাবিদারগণ একে একে অন্তহিত হইলে আকবার ও বৈরাম খান অন্যান্য দিকে, বিশেষ : করিয়া রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দিতে সমর্থ হন। সিকান্দার শাহ সূরের পরাজয়ের পরপরই বৈরাম খান গোয়ালিয়র ও জৌনপুর অধিকার করেন। শী'আ ধর্মমতে বিশ্বাসী বৈরাম খান বাদাখশানের অধিবাসী ছিলেন। তিনি অত্যন্ত বিশ্বস্ততার সহিত হুমায়ুন ও আকবারের অধীনে গুরুততৃপূর্ণ দায়িত্‌ পালন করেন। তিনি ৯৪৭/১৫৪০ সালে কনৌজের যুদ্ধে অংশগ্রহণ করিয়া বন্দী হন; পরে কোনভাবে পলায়ন করিয়া হুমায়ূনের পলায়মান জীবনের সঙ্গী হন। হুমায়ূনের দুঃখ-কষ্ট ও বিপদের সময় তিনি তাহার পাশে ছিলেন এবং তাহার পলায়মান জীবনের সকল প্রকার কষ্টের অংশীদার হইয়াছিলেন। একদা হুমায়ুন বৈরাম খানকে বলিয়াছিলেন, “আমাদের পরিবারের দুঃখ-দুর্দশার মধ্যে আপনার ন্যায় সাহায্যকারী আর কেহ নাই” (55110 চ২15 15 [17019 পৃ. ৭১)। এক কথায়, বিপদাপন্ন মুগল সাত্রাজ্যকে বিপদমুক্ত করার কৃতিত্ব বহুলাংশে বৈরাম খানেরই প্রাপ্য । ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।