Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 'আক্দ চুক্তি) কিছু মূলনীতির অধীনে এই পন্থা মূল্যবান বস্তুর আদান-প্রদানের ক্ষেত্রেও প্রযোজ্য, যদি উহাতে চুক্তির বাস্তবায়ন অন্ততপক্ষে এক পক্ষ হইতে কার্যকর করা হয়। কিন্তু মূলত আক্দ এমন এক সীগা (শাব্দিক কাঠামো)-র প্রয়োগ থাকে। বিক্রেতা ও ক্রেতা মৃল্যের ব্যাপারে একমত্য পোষণ করিবার পর ক্রেতা যদি বিক্রয়কৃত বস্তু লইয়া এমন অবস্থায় প্রস্থান করে যে, সে এখন পর্যন্ত উহার মূল্য পরিশোধ করে নাই অথবা বিক্রেতা মূল্য লাভ করিয়াছে, কিন্তু ক্রেতা এখন পর্যন্ত বিক্রয়কৃত বস্তু গ্রহণ করে নাই, এই ক্ষেত্রে ক্রয়-বিক্রয় সম্পাদিত হইয়া যায় যদি উভয় পক্ষের কেহ অস্বীকার করে তাহা হইলে বিচারক তাহাকে বাধ্য করিবে (এ)। এখানে ইহাও উল্লেখ করা প্রয়োজন, এমন কিছু চুক্তি আছে যাহাতে একমাত্র বিক্রয়যোগ্য বন্তু হস্তান্তর করাকে আক্দ সম্পন্ন হওয়ার জন্য অবশ্য পালনীয় বলিয়া বিবেচনা করা হইয়াছে। বিক্রয়যোগ্য বস্তু হইল যাহা মূল্য দ্বারা ক্রয় করা যায়। ধার করা বস্তু, বন্ধকী বস্তু অথবা দানের বস্তুকে বিক্রয়যোগ্য বলা যায় না। এই সকল বস্তুকে সরঞ্জাম বলা হয়। এই পরিস্থিতি নমুনাসম্পন্ন অথবা নমুনা নাই এমন সব বস্তু ধার করা, বন্ধক রাখা অথবা দান করার ক্ষেত্রে দেখা দেয় যাহা ইসলামী আইন অনুযায়ী প্রকৃত চুক্তিসমূহের (উকুদ) সমপর্যায়ের বলিয়া ধরা হয়। : আক্দ সম্পন্ন হওয়ার জন্য সময় ও স্থানের এঁক্য হইল পূর্বশর্ত । আক্দ হইল একটি সামথিক বিষয় যাহাকে বিভিন্ন অংশে বিভক্ত করা যায় না। চুক্তি সম্পাদন “সাফ্কা” এক ও অবিভাজ্য এই অর্থে, প্রস্তাব (ঈজাব) আংশিকভাবে গ্রহণ করা যায় না, যদিও ইহাতে দুইটি স্বতন্ত্র বস্তু অন্ত্ুক্ত থাকে। অনুরূপূভাবে একই প্রস্তাবের দুইজন গ্রহীতা থাকিলে একজন উহা গ্রহণ করিবে এবং অপরজন প্রত্যাখ্যান করিবে, ইহা হইতে পারিবে না। অবশেষে যদি চুক্তিতে এমন কোন বস্তু অন্তর্ভুক্ত হয় যাহার আদান-প্রদান নিষিদ্ধ সেই ক্ষেত্রে উক্ত চুক্তিপত্র বাতিল বলিয়া গণ্য হইবে । আক্দ (২৪৯..০) এই ধারণা আক্দকে সুদৃঢ় রূপ দান করিয়াছে। অতএব, আক্দ-এর ক্ষেত্রে একটির অধিক চুক্তি সম্পাদিত হইতে পারে না। অন্যদিকে আক্দ-এর চুক্তি একই বৈঠকে সম্পন্ন হওয়া আবশ্যক (যাহাকে মাজ্লিসুল-আক্দ বা চুক্তি সম্পাদনের বৈঠক বলা হয়)। সংক্ষেপে বলিতে গেলে, আক্দ-এর জন্য চুক্তি সম্পাদনকারীদেরকে অবশ্যই একই স্থানে বসিয়া সঙ্গিলিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করিতে হইবে । এই দিক দিয়া আক্দ সম্পন্ন হওয়ার জন্য তিনটি অখণ্ড বিষয়ের প্রয়োজন (দ্র; 017. 01)6102109, ণুশ)20172 £61)61919, সংখ্যা ১১৬)। ও উন্লিখিত বর্ণনা দ্বারা প্রমাণিত হয়, আক্দ-এর সহিত কোন শর্তের সংযোগ আইনত বাতিল বলিয়া গণ্য হইবে যতক্ষণ না উক্ত শর্ত স্বয়ং আক্দ-এর মধ্যে বিদ্যমান থাকে, যাহাতে সহজে উহাকে আক্দ-এর এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য করা যাইতে পারে। এই প্রকারের শর্তগুলোকে আস্লী (জরুরী, 5996171019118) ও যাতী (09.079112) বলা হয়। অন্যান্য “আরিদী (আপতনিক, ৪০০106179119) জাতীয় শর্তসমূহ বাঁতিল বলিয়া ধরা হইবে । অতএব, যদি কোন বিক্রয় চুক্তিপত্রে এই শর্ত আরোপ করা হয় যে, বিক্রয়কৃত বন্তুর মালিকানা ক্রেতা লাভ ১২০ “আক্দ (ডুক্তি) করিতে পারিবে না তাহা হইলে উক্ত শর্ত অর্থহীন ও বাতিল পরিগণিত হইবে। উহার অর্থ কি ইহাই, ইসলামী আইনে সকল ডুক্তিপত্রের ধারা পূর্ব হইতেই নির্দিষ্ট করিয়া দেওয়া হইয়াছে এবং চুক্তিকারিগণ পারস্পরিক সমঝোতার মাধ্যমে এমন কোন চুক্তি সম্পাদন করিতে পারে না যাহার ধারা সম্পর্কে ইসলামী আইনে (শোরা”) পূর্ব হইতেই বৈধ বলিয়া স্বীকৃতি দেওয়া হয় নাইঃ উহার উত্তর সম্ভবত এইভাবে প্রদান করা হয়, মুসলমানদের কিছু শর্ত মানিয়া চলিতে হয়, কিন্তু একই সাথে সকল প্রকারের চুক্তিকে উহার নিজন্ব বৈশিষ্ট্যাবলীর প্রেক্ষাপটে মূল্যায়ন করিতে হইবে এবং শারা' অর্থাৎ কুরআন, হাদীছ ও ইজ্মা“-এর ভিত্তিতে উহার বৈধতা অথবা অবৈধতার মীমাংসা করিতে হইবে৷ এতদৃব্যতীত ইহাও স্মরণ রাখিতে হইবে, চুক্তিসমূহ বাস্তবায়নের শর্তাবলী ইসলামী শরী“আতের বিধি-নিষেধের ন্যায় মর্যাদা রাখে এবং আইনবিদগণ ছুক্তিসমূহের ক্ষেত্রে যে সকল আইন রচনা করিয়াছেন তাহা বাতিল হওয়ার অবকাশ থাকে, সে ক্ষেত্রে চুক্তির স্বাধীনতা অনেকাংশে সীমিত হইয়া পড়ে । অন্যদিকে ইহাও ভুলিয়া যাওয়া ঠিক নহে, চুক্তি সংক্রান্ত ব্যাপারে মুসলমানদের সামাজিক নিয়ম দুইটি প্রধান নীতির উপর ভিত্তিশীল £ (১) আক্দ সুদ রিবা) ও সুদের আশংকা (শুবৃহাতুর্‌ রিবা) হইতে মুক্ত হইতে হইবে; (২) আক্দ প্রবঞ্ধনামুক্ত হইতে হইবে অর্থাৎ উভয় পক্ষের কাহারও জন্য প্রতারণার আশংকা থাকিবে না। আক্দ প্রয়োজনীয় শর্তাবলীসহ সম্পন্ন হওয়ার পর চুক্তিগত কোন ক্রুটির কারণে আইনত উহা বাতিল হইতে পারে না যতক্ষণ না উহাতে ইক্রাহ (অবৈধ বল প্রয়োগ) পরিলক্ষিত হয় ৷ ইক্রাহ-এর জন্য ফিক্হশান্ত্রে একটি পৃথক অধ্যায় আছে। যে পক্ষ ইক্রাহ-এর শিকার হইয়াছে সেই পক্ষ চুক্তিগত অধিকার (হুকুকুল আক্দ) বাতিল করিতে পারে । অপরদিকে চুক্তিতে যদি কোন প্রতারণা দেখা দেয় তাহা হইলে উহাতে কেবল তখনই আপত্তি করা যাইবে, যখন উহার ফলে প্রতারিত পক্ষ অধিক পরিমাণ ক্ষতির (গাব্ন ফাহিশ) সম্মুখীন হয়। চুক্তিপত্রের সামান্য তুলক্রুটি সাধারণত উপেক্ষা করা হয়। যদি কাহাকেও প্রতারণামূলক নিকৃষ্ট দ্রব্য প্রদান করা হয় তাহা হইলে সে উক্ত চুক্তিপত্র কেবল তখনই বাতিল করিতে পারিবে যদি উহাতে দ্রব্যের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা থাকে, আর তাহা না দিয়া অন্য রকম দ্রব্য প্রদান করা হয়। এই বাতিল প্রতারণার কারণে নহে, বরং স্থিরীকৃত চুক্তির পরিপন্থী হওয়ার কারণে কার্যকর হইবে। এমন আক্দ যাহা প্রয়োজনীয় শর্তাবলী রা জা অকার্যকর ও বাতিল বলিয়া পরিগণিত হইবে । তবে হানাফী মাযৃহাবে বাতিল ও অনিয়মিত. (ফাসিদ) চুক্তির মধ্যে পার্থক্য করা হইয়াছে। আকৃদ তখনই বাতিল বলিয়া বিবেচিত হইবে যখন উহার এমন কোন শর্ত (রুকন) অকার্যকর থাকে যাহার উপর আক্দ সম্পন্ন হওয়া নির্ভর করে। ইহা ছাড়া অন্যান্য অবস্থায় চুক্তিপত্র (আকৃদ) কেবল অনিয়মিত (ফাসিদ) বলিয়া বিবেচিত হইতে পারে। অনিয়মিত চুক্তি আইনত বাতিল চুক্তির ন্যায় বর্জিত ও অর্থহীন । তবে এই উভয় প্রকারের চুক্তির পার্থক্য হইতে তখনই উপকৃত হওয়া যাইতে পারে যখন তৃতীয় কোন পক্ষের স্বার্থ রক্ষা উহার ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।