001719115 আক কোমুনলু প্রধান কারা যুসুফ স্বীয় রাজ্যে ফিরিয়া আসেন, এমনকি (৮১৩/১৪১০) তাহার সাবেক রক্ষাকর্তা জালায়িরগণকে বিতাড়িত করেন। কারা উছমান-এর পুত্রদ্বয় আলী ও হামযার মধ্যে কিছু কালব্যাপী সংগ্রামের পরে আক কোয়ুন্লু পুনরায় আলী (৮৭১-৮৩/১৪৬৬-৭৮)-এর পুত্র উযুন হাসান (দ্র.)-এর মাধ্যমে অগ্রগামী হয় । উযুন হাসান উছমানী তুকীগণের পূর্বমুখী অভিযান রোধ করিতে পারেন নাই, কিন্তু পূর্বদিকে অতি কৃতিতৃপূর্ণ সাফল্য অর্জন করেন (তিনি শেষ কারা কোয়ুন্লু জিহান শাহকে ৮৭২/১৪৬৭. ও তৈমুরী বংশের আবু সাঈদকে ৮৭৩/১৪৬৮ সনে পরাজিত করেন। তদুপরি বাগদাদ, হীরাত ও পারস্য উপসাগর পর্যন্ত স্বীয় রাজ্য সম্প্রসারিত করেন। তাহার পুত্র ইয়াকৃব (৮৮৩-৯৬/ ১৪ ৭৮-৯০). পুত্রগণ ও ভ্রাতুষ্পুত্রগণের মধ্যে ছন্দ দেখা দেয়। ইতোমধ্যে সাফাবীগণ : বিভিন্ন তুর্কোমান গোত্রের মধ্যে শীআ প্রচারণা চালাইয়া সুন্নী মতাবলম্বী আক কোযুন্লুর অবস্থান দুর্বল করিয়া তুলিতেছিল। ৯০৮/১৫০২ সন্নে শারুর-এ (নাখিচেওয়ানের নিকটে) সংঘটিত এক রক্তক্ষয়ী যুদ্ধে শাহ ইসমাঈল আল্ওয়ান্দ ইবৃন ইয়ুসুফ ইবৃন উযুন হাসানকে পরাজিত করেন। ইয়াকুব-এর পুত্র মুরাদ কয়েক বৎসর পর্যস্ত যুদ্ধ চালাইয়া গেলেও শেষ পর্যন্ত তাহাকে পশ্চিমদিকে পল:য়ন করিতে হয় । ৯২০/১৫১৪. সনে তিনি সুল্তান সেলীম কর্তৃক পারস্য অভিযানকালে তাহার সঙ্গে যোগদান করিয়াছিলেন কিন্তু সেই বৎসরই উরফা-র নিকটে মারা যান। কিছুকাল পর্যন্ত মারদিন (1/910117)-এ একটি স্বায়ত্তশাসিত আক কোয়ুন্লু রাজ্য টিকিয়া ছিল। উহার তিন শাহ্যাদা-হাম্যা ইব্ন উছমান, জাহাঙ্গীর ইবৃন আলী ও কাসিম ইব্ন জাহাঙ্গীর | ৯০৯/১৫০৩-এর দিকে শেষোক্ত জন শাহ ইসমাঈল-এর নিকট হইতে পশ্চাদপসরণকালে আলওয়ান্দ কর্তৃক নিহত হন। রওজা জে হা জাগতিক ব্যাপারে প্রভাব বিস্তার করিয়াছিল এবং তাবরীষে রাজধানী উদ্যত হইয়াছিল । ইয়ুরোপীয় শক্তিসমূহ (বিশেষত ভেনিস) ও পোপ ক্ষমতাশালী উছমানী শক্তির বিরুদ্ধে আক কোয়ুন্লুর মিত্রতা প্রত্যাশী হয়। উন হাসান প্রবর্তিত কৃষি জরীপ কোনূন-ই হাসান পাদশাহ) কিছুকাল পর্যন্ত .. পূর্ব তুরস্ক ও পারস্যে প্রচলিত ছিল । বাসুনদুর শাসকগণের কালক্রম নিম্নরূপ £ কারা উছমান ৮৩৯/১৪৩৫ সালে আশি বসর বয়সে নিহত হন। তীহার পুত্রগণ সিংহাসন লইয়া অন্তর্দন্দবে লিপ্ত হন। আলী ৮৪২/১৪৩৮ সালে ও হামযা ৮৪৮/১৪৪৪ মারা যান। জাহাঙ্গীর পশ্চিমাংশে রাজত্ করেন ৮৪৮-৭৪/১৪৪৪-৬৯ সাল পর্যন্ত, উযুন হাসান (জন্ম ৮২৮/১৪২৪) ৮৫৭/১৪৫৩ সাল হইতে রাজততৃ করেন, ৮৮২/১৭৪৬ সালে কারা কোয়ুন্লুকে উৎ্থাত করেন । তাহার মৃত্যু হয় ৮৮২/১৪৭৮ সালে । ইয়াকুব ৮৮৩-৯৬/ ১২৭৮-৯০; বায়সুনকুর ৮৯৬-৭/১৪৯১-২; রুস্তম ৮৯৭-৯০২/১৪৯২-৭; আহ্মাদ গৌদ (0০0৬6) ৯০২-৩/১৩৯৭ রাজত্ব করেন। আহ্মাদ গৌদ-এর মৃত্যুর পরে মুহাম্মাদ, আলওয়ান্দ ও ১১৩ আককা মুরাদ-এর মধ্যে সংঘর্ষ চলিতে থাকে (৯০৩-৭/১৪৯৭-১৫০২)। _আলওয়ান ৯০৭/১৫০২ সালে শাহ ইসমাঈল কর্তৃক পরজিত হইয়া দিয়ার বাকরে পশ্চাদূপসারণ করেন এবং সেখানেই ৯১০/১৫০৪ সালে মারা যান। মুরাদ ৯০৮/১৫০৩ সালে শাহ ইসমাঈল কর্তৃক পরাজিত হইয়া বাগদাদে পলায়ন করেন, যেখানে সাড়ে চার বৎসর রাজত্ব করিবার পরে তিনি দিয়ার ৰাক্রে ও তুরস্কে গমন করেন। মাত্র ২৫ বৎসর বয়সে তিনি সেখানে মারা যান এবং তাহার সঙ্গে সঙ্গেই এই রাজবংশের সমাপ্তি ঘটে । গ্রন্থপঞ্জী £ উযুন হাসান পর্যস্ত এই বংশের প্রাথমিক কালের বিশেষ ইতিহাস হইতেছে (১) আবূ বাক্র তিহ্রানী রচিত তারীখ-ই দিয়ারবাক্রিয়্যা, প্রকা. এফ. সুমার, আঙ্কারা । সুলতান ইয়াকুব-এর শাসনামলের জন্য দ্র. (২) আলামআরা-ই আমীনী, ফাদ্লুল্লাহ ইব্ন রূযুবিহানকৃত (পার্ুলিপি অপ্রকাশিত অবস্থায় প্যারিস ও ইস্তান্থুলে রহিয়াছে)। বিস্তারিত সাধারণ জরিপ (৩) গাফ্ফারী, জিহানআরা (সংযোজনসহ পার্ুলিপি ব্রিটিশ মিউজিয়াম লাইবেরীতে, নং ওরিয়েন্টাল ১৪১, পত্রী ১৯০৮-১৯৬৬) এবং (৪) মুনাজ্জিম-বাশী, সাহাইফুল আখ্বার (সংক্ষেপিত তুকীঁ অনুবাদরূপে, ৩খ., ১৫৪-৬৭)। ফার্সী, তুকাঁ, জজীয়ি, আর্মেনীয়, ইটালীয় ও স্পেনীয় ভাষায় এঁতিহাসিক গ্রন্থ ও দলীল-দস্তাবেজে বহু তথ্য রহিয়াছে; দ্র. €৫) ৬. 17110079107, 19. 76798 91016 19. 71817010016 21 ড15155, 19997 (৬) ড/. 17102, [78175 48119095, 1936 (সাফাবীদের সঙ্গে প্রাথমিক সম্পর্ক বিষয়ে); (৭) আই. এইচ. উযুনচারসিলী, আনাদুলু বেইলিকলারী, ১৯৩৭, পৃ. ৬৩-৯ ও নির্ঘন্ট; (৮) ৬. 14000191, 4 90572151791 01 99917) 10. -9109100)1 €(৯০৩/১৪৮৯), 79০95, ১৯৩৯, পৃ. ৯২৭-৬০; ৫৯) এ লেখক, 4» 0151] 910. 1701110975 15515%7 17 [7875 ]1) 881 /1476, 85০5, ১৯৩৯, ১৪১-৭৮; (১০) এ লেখক, 12৩ 4১0-005৮2]0 9070 1970 760077705, 7505, ১৯৫২, ৪৪৯-৬২; (১১) 1. 4৯, 9: ৬. 109 14. [নু. [1791)9; ইহাতে অনেক নৃতন তথ্য রহিয়াছে। তুরক্কে আক কোয়ুন্লু শরণার্থীদের বিষয়ে, দ্র. (১২) গাঁ. 00100115771), 1২2700152 :1507015951, 1951, 35-46; উযুন হাসান প্রবন্ধও দ্র-। | ৬. 1/117075 (5.1.2) / হুমায়ুন খান আক্কা (4) £ ওল্ড টেস্টামেন্টের ০০০ (21০5০), গ্রীকদের [101577919, ফরাসীদের 4১01; ফিলিস্তীন সমুদ্রোপকূলবর্তী একটি শহর । শুরাহ্বীল ইব্ন হাসানার অধিনায়কত্ব “আরবগণ আক্কা দখল করে। বায়যানটাইনগণের সঙ্গে কয়েকটি যুদ্ধে শহরটির মারাত্মক ক্ষতি সাধিত হয়। মু'আবিয়া (রা) ইহা পুনর্নিমাণ .করিয়া সেইখানে একটি পোতাশ্রয় স্থাপন করেন। পরে খলীফা হিশাম ইহাকে 175-এ স্থানান্তর করেন। বন্দরের চতুর্দিকে ইব্ন তুলুন বৃহৎ প্রস্তর বাধ নির্মাণ করেন। আল-মাক্দিসী এই বাধ সম্পর্কে চিত্তাকর্ষক বর্ণনা দিয়াছেন ; তাহার পিতামহ এই বাধটির নির্মাণ কাজ সম্পন্ন করিয়াছিলেন । পরবর্তী কালে বন্দরটি _ ইসলামী বিশ্বকোষ ই-বি.--১/১৫
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।