001718115 আওস ইব্ন মু'আয | দায়িত্ব উত্তরাধিকারসূত্রে তাহার বংশই পালন করিয়া আসিতেছে (তাবাকাত, ৫খ., ৪৫০)। ৫৯ হিজরীতে তিনি মক্কায় ইন্তিকাল করেন । আওস নামক তাহার এক ভ্রাতা (মতান্তরে উনায়স ইব্ন হাজার বিধর্মী ছিল) বদ্র যুদ্ধে নিহত হয়। | গ্রন্থপঞ্জী ৪ (১) ইব্ন সাদ, তাবাকাত, ৩খ., ২৩৪, ৫খ., ৪৫০; (২) আল-“আস্কালানী, আল-ইসাবা, ১খ., ৮৭; (৩) ইব্নুল আহীর, উস্দুল গাবা, ১খ., ১৫০; (৪) আযৃ-যাহাবী, তাজ্রীদু আস্মাইস্ সাহাবা, ১খ., ৩৮ (৫) ইব্ন হাজার আল-“আস্কালানী, তাক্ রীবুত্-তাহ্যীব, ১খ. ৮৬ | ডঃ আবদুল জলীল আওস্ ইব্ন মুআয (3২ ০ ০31) £ ইব্ন আওস্ আল-আন্সারী । উরওয়ার বরাতে মুহাম্মাদ ইবৃন ইসহাকের মতে তিনি বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং বির মাউনা যুদ্ধে অংশগ্রহণ করত শাহাদাত বরণ করেন (উস্দুল গাবা, ১খ., ১৫০)। তবে ইমাম যাহাবী তাহাকে আনাস ইব্ন মু'আয ইব্ন আনাস বলিয়া উল্লেখ করেন (তাজ্রীদু আস্মাইস্-সাহাবা, ১খ.১ ৩৮)। | গ্রন্থপঞ্জী £ (১) ইব্ন হাজার আল-আস্কালানী, আল-ইসাবা, মিসর ১৩২৮ হি.; (২) ইব্নুল আছীর, উস্দুল গাবা, তেহরান তা. বি. ১খ., ৩৮; (৩) আযৃ-যাহাবী, তাজ্রীদু আস্মাইসৃ-সাহাবা, ১খ., ৩৮; €8) ইব্ন আবদিল বার্র, আল-ইস্তীআব, ১খ.। | | ক ডঃ আবদুল জলীল আওস্ ইব্ন শারহাবীল (4৯১১ ০২ ১০) ৪ আল-মাজ্মা গোত্রের একজন সাহাবী । তাহার নাম আওস্ ইব্ন শারহাবীল, না শারহাবীল ইব্ন আওস্ এই সম্পর্কে মতভেদ আছে। তাহার জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। তাহার বর্ণিত একটি হাদীছ রহিয়াছে। তিনি রাসূলুল্লাহ সস)-কে বলিতে শুনিয়াছেন, যে ব্যক্তি একজন অত্যাচারী সঙ্গে, সে যে অত্যাচারী তাহা জানা সত্বেও, তাহার সাহায্যার্থে গমন করে, সে ঈমান হইতে বাহির হইয়া যায়। গ্রন্থপঞ্জী 8 €১) ইব্নুল আহীর, উস্দুল গাবা, ১খ., ১৪৬; €২) ইব্ন হাজার আল-“আস্কালানী, ইসাবা, ১খ., ৮৫। | ্ মু. আব্দুল মান্নান আওস্ ইব্ন সাঈদ আল-আন্সারী (এ ১ ১4১ ১(,০১১।) $ রো) একজন আন্সারী সাহাবী । তিনি ঈদের তাৎপর্য সম্পর্কে রাসূলুল্লাহ (স)-এর একটি হাদীছ বর্ণনা করিয়াছেন। তীহার সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায় না। গ্রন্থপঞ্জী ৫ ইব্নুল আছীর, উস্দুল গাবা, ১খ., ১৪৫-১৪৬। . মু" আব্দুল মান্নান আওস্ ইব্ন সা'দ (২২ ৩১491) $ আবু যায়দ আল-আনসারী রো) একজন আনসারী সাহাবী এবং উমায়্যা ইবৃন যায়দ গোত্রের লোক। রাসূলুল্লাহ সে)-এর ওফাতের সময় তাহার বয়স ছিল ১০৮ আওস ইব্ন সাসাআ" আটান্ন বৎসর উমার ইব্নুল খাত্তাব (রা) স্বীয় খিলাফতকালে তাহাকে সিরিয়ার প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ করিয়াছিলেন। উমার-এর খিলাফতকালেই যোল হিজ্রী সনে চৌধষত্রি বংসর বয়সে তিনি ইন্তিকাল করেন। গ্রন্থপজী £ €১) ইব্নুল আছীর, উস্দুল গাবা, ১খ., ১৪৫; €২) ইব্ন হাজার আল-'আস্কালানী, ইসাবা, ১খ.১ ৮৫। মু. আব্দুল মান্নান আওস্ ইব্ন সা“দ (১... ১: ১.1) ৫ ইব্ন আবী সার্হ আল-“আমির (রা) আমিরী বংশীয় একজন সাহাবী । তিনি মদীনার বাসিন্দা ছিলেন। আবদুল মালিক ইব্ন মারওয়ান মদীনার শাসনকর্তা থাকাকালে অথবা তীহার খিলাফত কালে তিনি জীবিত ছিলেন বলিয়া জানা যায় । তাহার সম্পর্কে আর কিছু জানা যায় না। গ্ন্থপঞ্জী 8 (১) ইব্ন হাজার আল-“আস্কালানী, আল-ইসাবা, ১খ,৮৪। | আব্দুল মান্নান আওস্ ইব্ন সাম্“আন আনসারী (১. ০৭ ১431) £ আবূ আবদিল্লাহ একজন আনসারী সাহাবী । তাহার জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। আনাস ইবৃন মালিক কর্তৃক বর্ণিত একটি হাদীছে তীহার উল্লেখ পাওয়া যায়। উক্ত হাদীছে রাসূলুল্লাহ (স)-এর একটি বক্তব্যের সমর্থনে তিনি জানান, তাওরাতেও তিনি অনুরূপ উক্তি লক্ষ্য করিয়াছেন। ইহা হইতে প্রতীয়মান হয়, তিনি সম্ভবত ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ইয়াহুদী কিংবা খৃষ্টান ধর্মাবলম্বী ছিলেন। গ্রন্থপজী ৪ (১) ইব্নুল আছীর, উস্দুলগাবা, ১খ., ১৪৬; (২) ইব্ন হাজার আল-“আস্কালানী, আল-ইসাবা, ১খ., ৮৫। মু' আব্দুল মান্নান " আওস্ ইব্ন সাসাআ (২.০ ১: ১০31) 8 আল-আন্সারী, মদীনার খায্রাজ গোত্রের শাখাগোত্র নাজ্জার-এ জন্মগ্রহণ করেন । তিনি উহুদের যুদ্ধে ও উহার পরবর্তী যুদ্ধসমূহে অংশগ্রহণ করেন এবং ইয়াওমু'ল-জামর (১-.২। ₹53)-এ শাহাদাত বরণ করেন। হযরত উমার (রা)-এর সময় ৬৩৪ খু. ত্রয়োদশ হিজরীর শাবান মাসে আবূ উবায়দা আছ্-ছাকাফীর নেতৃতে ফুরাত-এর পুলের উপর ইরানীদের বিরুদ্ধে এক যুদ্ধ সংঘটিত হয় । আরব এতিহাসিকদের নিকট এই যুদ্ধই ইয়াওমুল জাস্র (পুল-এর যুদ্ধ দিবস) নামে খ্যাত (দাইরা-ই মা“আরিফ-ই ইসলামিয়া, ৭খ.,১ ২৪৯)। তীহার স্ত্রী ছাবিতা বিন্ত সালীত ইব্ন কায়সও ইসলাম গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সে)-এর নিকট বায়'আত হন। তাহার গর্ভেও “আবদুল্লাহ ইব্ন সাসাআ-র ওরসে আবদুর রাহমান, সালিমা ও মায়মূনা জন্গ্বহণ করেন (তাবাকাত, ৮খ., ৪২৩)। গ্রন্থপজী ৪ €১) ইবৃনুল আছীর, উ্দুল গাবা, ৩খ., ৮৫; €২) ইব্ন হাজার আল-'আস্কালানী, আল-ইসাবা, ২খ., ৩২৬; (৩) ইবন সাদ, তাবাকাত, ৮খ., ৪২৩; €৪) দাইরা-ই মা'আরিফ-ই ইসলামিয়া, লাহোর, ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।