001718115 ? আওলিয়া চালাবী দেখালে বাহ লিকার জথিগাজজিনার ভাতার বাহিত অনুষ্ঠিত হয়। আওলিয়া বলেন, তীহার মাতা মালিক আহমাদ পাশার আত্মীয়া ছিলেন (তু. মুহাম্মাদ ছুরায়্যা, সিজিন্র “উুমানী, ৪খ., ৫০৯) যিনি আসলে কাফ্কায সম্ভৃত ছিলেন। কিন্তু এই সম্পর্কে আওলিয়ার বিবরণ পরস্পর বিরোধী । হয়ত আওলিয়ার মাতা ও মালিক আহমাদ পাশার মাতা পরস্পর ভ্রী ছিলেন কিংবা আওলিয়ার মাতা মালিক আহমাদ পাশার খালার কন্যা ছিলেন। মাতার দিক দিয়া, আওলিয়ার বর্ণনামতে, অর্থমন্ত্রীর পুত্র মুহাম্মাদ পাশার সহিতও তাহার আত্মীয়তা ছিল (তু. সিজিল্প “উছমানী, ৪খ., ১৬৮) এবং ইব্শীর মুস্তাফা পাশাও তাহার আত্মীয় ছিলেন (তু. এঁ, ১খ., ১৬৬ ; 7.7. [020 08151]1, উছমানলী তারীখ, আংকারা ১৯৪৭ খু. ৩/২, ৪০৮; তু. সিয়াহাত নামা, ২খ., ৩৭০, ৪৫৩; ৫খ.; ১৬৮)। আওলিয়া বলিয়াছেন, তাহার এক ভ্রাতা ও এক ভগ্নীও ছিল তু. ৯, ৮১)। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সমাপ্তির পর তিনি সাত বৎসর যাবত ইস্তান্থুলের শায়খুল ইসলাম আফিন্দীর মাদ্রাসার ছাত্র ছিলেন এবং একটি কুরআন শিক্ষার ' মাদ্রাসায় এগার বৎসর যাবত অধ্যয়নরত ছিলেন। সেইখানে তিনি কারী হিসাবে প্রশিক্ষণ লাভ করেন (তু. ১খ., ৩৬০)। তিনি তাহার পিতার নিকট হইতে বিভিন্ন হস্তশিল্পও শিক্ষা লাভ করেন (তু. ১খ., ২৪৩, ৪০৪; ২খ., ৪৬৭; ৬খ., ৩৮১)। ১০৪৫/ ১৬৩৬-এর শাব-ই কাদ্র-এ আওলিয়া বিশিষ্ট সুমধুর সুরে কুরআন মাজীদ তিলাওয়াত করত খ্যাতি অর্জন করেন এবং এই শুভ ঘটনাটির মাধ্যমে তৎকালীন অস্ত্রাগার রক্ষক (১1৯!) মালিক আহমাদ আগা তীহাকে সুলতান ৪র্থ মুরাদের সংগে পরিচিত করাইয়া দেন তিনি সুলিখন, যন্ত্রসংগীত, আরবী ব্যাকরণ ও তাজবীদ-এর আরও ব্যাপক প্রশিক্ষণ লাভ করেন। তিনি স্থীয় প্রাণবন্ত প্রকৃতি, বুদ্ধিমত্তা ও বর্ণনা দক্ষতার দরুন প্রায়ই সুলতানের দরবারে আমন্ত্রণ লাভ করিতেন । সুলতান ৪র্থ মুরাদ-এর বাগদাদ অভিযান (১০৪৮/১৬৩৮)-এর কিছু দিন পূর্বে তিনি দরবারের একজন সিপাহী নিযুক্ত হন ভে. ১খ, ২৫৮) এবং যোগ্যতার সহিত দায়িত্ব পালন করেন। দশ খণ্ডে সমাপ্ত সিয়াহাত নামার ১ম খণ্ডে আওলিয়া কর্তৃক আলোচিত হইয়াছে খাস ইস্তাম্ুল শহর ও শহরতলী; ২য় খণ্ডে বুরসা, ইয্মীদ, বাতুম, ৩য় খণ্ডে দিমাশ্ক, সিরিয়া, ফালাস্তীন, উরমিয়া, সীওয়াস, কুর্দিস্তান আর্মিনিয়া ও রূমীলিয়া (বুলগারিয়া, দুবরাজা); ৪র্থ খণ্ডে ওয়ান, তিব্রীষ, বাগদাদ, বস্রা ইত্যাদি; ৫ম খণ্ডে ওয়ান (৬৪7), বাসুরা ওক্ষাকোফ, মোলোবিয়া, ট্রা্সসিলভেনিয়া, বোস্নিয়া, দালমাতিয়া ও সোফিয়া ; ৬ষ্ঠ খণ্ডে ট্রার্সসিলভেনিয়া, আলবেনিয়া, হাঙ্গেরী, উজ্ওয়ার (50 17977561) (এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনাও সংযোজন করা হইয়াছে, যাহা নিঃসন্দেহে আওলিয়ার কল্পনাপ্রসূত যে, দশ হাজার তাতারী অস্তরিয়া, জার্মানী ও হল্যান্ডের মধ্য দিয়া উত্তর সাগরে অভিযান চালায়), বেলগেড, হারযেগোভিনা, রাগোসা (19510700100, সানটিনিথো. কানীযসা ও ক্লোসিয়া (0798119); ৭ম খণ্ডে হাংগেরী, বুদা এরলাও [এইখানে ভিয়েনা ১০১ আওলিয়া চালাবী ভ্রমণেরও উল্লেখ আছে, যাহা তিনি কারা মুহাম্মাদ পাশার দূতাবাসের দলের অন্তর্ভূক্ত হইয়া ১০৭৫/ ১৬৬৫ সালে সমাপন করিয়াছিলেন, ভিয়েনায় তাহার বসবাসের উল্লেখ আছে। এই সফরটি কাল্পনিক যাহা আওলিয়া “সাত বাদশার মুন্ুক”-এ সমাপন করিয়াছিলেন। সম্ভবত ইহা দ্বারা সাতটি নির্বাচন এলাকা মনে করা হইয়াছে। কিন্তু ইহা বিশদভাবে বর্ণনা করা হয় নাই। আসল পাঠে শূন্য স্থান রহিয়াছে, তেমেস্ওয়ার (বানাত, রূষ, তিমিসওয়ারা) কোকায, দাখিস্তান ও আযাক; ৮ম খণ্ডে আযাক; কাফা, বাগচা সারায় (ক্রিমিয়া), ইস্তান্ুল, ক্রীট, ম্যাসিডোনিয়া, গ্রীস, এথেন্স, ভোডী, কানসেস, পেলোপন্নেসাস, আলবেনিয়া, ডেলোনা, আলবাসান, ওক্রিডা, আদ্রিয়ানোপল ও ইত্তাম্থল; ৯ম খণ্ডে (হজ্জযাত্রা) দক্ষিণ-পশ্চিম আনাতোলিয়া, শ্মার্ণা, এফীসুস, মদীনা, মক্কা ও সুয়েষ; দশম খণ্ডে মিসর (এঁতিহাসিক স্থানসমূহের পরিদর্শনসহ), কায়রো, দক্ষিণ মিসর, সুদান ও আবিসিনিয়া। ৃ মনে হয়, আওলিয়া মিসরে আট কিংবা নয় বৎসরকাল অবস্থান করিয়াছিলেন এবং হয়ত সেইখানে সিয়াহাত নামার শেষ অর্থাৎ দশম খণ্ড সম্পূর্ণ করেন। তিনি ইহার শেষ তারিখ ১ জুমাদা ১ম, ১০৮৭/১২ জুলাই, ১৬৭৬ বলিয়া উল্লেখ করেন, যদিও তিনি এমন সব. ঘটনা সম্বন্ধে জ্ঞাত ছিলেন যেইগুলি ছিল ১০৯৩/১৬৮২ সাল কিংবা তৎপরবর্তী কালের (তু. ১০/১০৪৮, তু. বিস্তারিত বিবরণ উপরে বর্ণিত) । মনে হয় তিনি জীবনের শেষ বৎসর ইস্তান্থুলে অতিবাহিত করিয়াছিলেন এবং এইখানে তিনি তাহার অল্প করিয়া লিখিত হইয়াছিল এবং শেষাবস্থায় বিন্যস্ত করার আবশ্যক হইয়া পড়িয়াছিল। তীহার পাঙুলিপি হইতে প্রতীয়মান হয়, তিনি এই কাজটি সম্পূর্ণ করিতে কখনও পুরাপুরিভাবে সমর্থ হন নাই, অথচ এই কাজটি সম্পূর্ণ হওয়া প্রয়োজনীয় ছিল। | আওলিয়া কল্পনাপ্রবণ লেখক । অদ্ভুত ও বিপদসংকুল ঘটনাবলীর প্রতি তাহার ঝৌক সুস্পষ্ট । নিরস এঁতিহাসিক ঘটনাবলী হইতে কিংবদন্তী তাহার : নিকট অধিকতর প্রিয় । তিনি বর্ণনার অতিরঞ্জনের আশ্রয় গ্রহণ করেন এবং কখনও কখনও বাহাদুরী নেওয়া ও হাস্যরসাত্বক গালগল্পের অবতারণা হইতে বিরত থাকেন নাই । অতএব রম্য সাহিত্যে তাহার সিয়াহাত নামা সপ্তদশ শতাব্দীতে প্রথম স্থান লাভ করে, যাহা সেই যুগের সুধিগণের চিত্ত বিনোদন ও শিক্ষা-এই উভয় প্রয়োজনই পূরণ করে। তিনি কোন কোন সময় এতিহ্যপূর্ণ তুকীঁ কাহিনী বর্ণনা-পদ্ধতি এবং সপ্তদশ শতকের কথ্য তুকী ভাষা ব্যবহার করিয়াছেন; তাহার সহিত যুক্ত করিয়াছেন আলংকারিক শৈলী ও নির্বাচিত মনোজ্ঞ শব্দাবলী । এই সমস্ত কারণে তাহার রচনা পাঠক সমাজে ব্যাপকভাবে বোধগম্য হইয়াছিল। এই উদ্দেশ্য সাধনের জন্যই তিনি স্পষ্টত এতিহাসিক যথার্থতার দিকে বিশেষ মনোযোগ দেন নাই। - তিনি কখনও কখনও এমন স্থানের বিবরণ দিয়াছেন যেইখানে স্পষ্টতই ব্যক্তিগতভাবে যাইতে সক্ষম হন নাই। সাহিত্যিক উচ্চ আশা অনেক সময় তাহাকে এমন কিছু বস্তু কিংবা ঘটনার অবতারণা করিতে উদ্বুদ্ধ করে যেইগুলি মনে হইবে যে, তিনি স্বচক্ষে দেখিয়াছেন কিংবা তাহার অভিজ্ঞতালবন্ধ, অথচ সুম্ষ্স পর্যালোচনায় প্রকাশ পায়, এইগুলি সম্বন্ধে তাহার ইসলামী বিশ্বকোষ
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।