Islami Bisshowkosh : Bangladesh Islamic Foundation — Islami Bisshowkosh Part 1
/ ৮০৬
📝 লেখা 📖 পিডিএফ

001718115 আওলাদুশ-শায়খ মাহ্‌দীর মৃত্যুর পর তাঁহার স্থলাভিষিক্ত .খালীফা' আবদুল্লাহর হাতে ক্রমে . ইহারা উচ্চ পদ হইতে অপসারিত হইতে লাগিল । তবে মাহদিয়্যা শাসনের ্রান্তিকাল-পর্যন্ত করণিক ও অন্যান্য. নিক্নতর পদ তাহাদের দ্বারাই প্রধানত পুরণ করা হইত । মাহদীর আত্মীয় আশরাফ ছিল আওলাদুল বালাদ-এর সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন ৷ খলীফা মুহাম্মাদ শরীফ নামেমাত্র ইহাদের দলপতি ছিলেন। ১৮৮৬ সনে এই দল আবদুল্লাহকে ক্ষমতাচ্যুত করিতে গিয়া অকৃতকার্য হয়। ১৮৮৯ সালে টুশৃকী অঞ্চলে মাহ্‌দী কর্তৃক মিসর আক্রমণে ব্যর্থ হওয়ার পর হইতে আওলাদুল-বালাদ সম্প্রদায়ের শক্তি নিম্প্রভ হইয়া যায়। কেননা এঁ অভিযানে তাহারাই ছিল সংখ্যাগরিষ্ঠ সৈন্যদল এবং ইহাতে হয়। ১৮৯১ সালে আশরাফ ও দানাক্লা সম্প্রদায়ের আর এক অভ্যুত্থান আবদুল্লাহ কর্তৃক পর্যুদস্ত করিয়া দেওয়ার পর তাহারা নির্যাতিত হইতে থাকে। ১৮৯৭ সালে দলনেতা “আবদুল্লাহ সাঁদ-এর অধীনে আল-মাতাম্মা (01001757097)-এর অধীনস্থ ইঙগ-মিসরীয় শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করে। কিন্তু মাহমুদ আহ্মাদের নেতৃত্বে একদল মাহৃদিয়্যা সৈন্য এই ্রন্থপঞ্জী $ চা. [. 17696 (0. 01009106510, 50 628 0210011 11) 006 115170115 02001), 150100010 1892, বু সংক্করণ। এই গ্রন্থে গ্রন্থকার আওলাদুল-বালাদ শব্দের বিশেষ তাৎপর্য উল্লেখ করিয়াছেন। | | | 7.৬. 70] (8.1.2)/আ. মু. মু. নুরুল ইসলাম আওলাদুশ্-শায়খ (-541 ১391) ৪ বনূ হামাবিয়া হোমাবিয়া বংশ) নামেও পরিচিত। ইহা মূলত একটি ইরানী সূফী পরিবার । তাহারা ছিলেন শাফি'ঈ মাধ্হাব. অনুসারী ফুকাহা। ইহাদের একটি শাখা সিরিয়ায় . বসতি স্থাপন করে এবং শেষদিকের আয়্যুবী শাসক আল-মালিকুল কামিল (৬১৫-৩৫/১২১৮-৩৮) ও তীহার বংশের অন্য উত্তরাধিকারীদের শাসনকালে সেখানে বেশ প্রভাবশালী হইয়া উঠে। এই বংশের প্রথম যে “ব্যক্তি ইতিহাসে পরিচিত তাহার নাম আবূ “আবদুল্লাহ মুহাম্মাদ ইবৃন হামাবিয়া ফেরাসী রূপ হামাওয়ায়হ) আল-জুওয়ায়নী । তিনি ৫৩০/১১৬৫-৩৬ সালে ইনতিকাল করেন। তিনি একজন বিখ্যাত সূফী ও ফকীহ ছিলেন অধ্যাত্ববাদের উপর বেশ কয়েকখানি গ্রন্থও প্রণয়ন করেন (আস্-সাম“আনী; ইবনুল আছীর, ৯খ., ৩০; আবুল ফারাজ ইবনুল জাওষী, আল-মুন্তাজাম, হায়দরাবাদ, ১০খ., ৬৩-৬৪; ইয়াকৃত, ২খ., ৪২৫; হাজ্জী খালীফা, সং. 11125], ৩খ., ৬১২, নং ৭২৩১)। তাহার পৌত্র ইমাদুদ্দীন আবুল ফাত্হ “উমার ইব্‌ন “আলী (মূ. ৫৭৭/১১৮১) দামিশ্ক গমন করেন এবং মিড . নূরুদ্দীন (৫৪১-৬৯/১১৪৬-৭৪) তীহাকে ৫৬৩/১১৬৭ সালে দামিশ্ক, হামাহ্‌, হিমৃস, বা'আলবাঞ্ক ও অন্যান্য সিরীয় এলাকার সুফী প্রতিষ্ঠানসমূহের ৃ .. পরিদর্শক নিযুক্ত করেন। পরবর্তী কালে তাহার বংশধররা সিরিয়া.ও মিসরের - . শাখার সহিত 'যোগাযোগ রক্ষা করিয়া চলিত (সিব্ৃত ইব্নুল জাওযী, ৯৮ আওলাদুশ-শায়খ মিরআতুয যামান, হায়দরাবাদ, পৃ. ২৭২)। ইহাদের মধ্যে তীহার ভ্রাতা “আবদুল ওয়াহিদ (মূ. ৫৮৮/১১৯২; ইব্নুল ফুরাত, ০90. ৬1070, 1, 1469) ও ভ্রাতার পৌত্র সা'দুদ্দীন মুহাম্মাদ মৃ. ৬৫০/১২৫২; 7.].2 ইখ., ২৬০ ও ৪খ., ৩৩; সিবৃত ইবনুল জাওষী, ৬৬১) ইতিহাসে সর্বাপেক্ষা বেশী পরিচিত। “ইমাদুদ্দীন উমারের দুই পুত্র শায়খুশ্‌ শুয়ুখ সাদ্রুদ্দীন আবুল হাসান মুহাম্মাদ (৫৪৩-৬১৭/১১৪৮-১২২০) ও তাজুদ্দীন আবু মুহাম্মাদ “আবৃদুল্রাহ ৫৭২-৬৪২/১১৭৭-১২৪৪)। জ্যেষ্ঠ ভ্রাতা শায়খুশ্‌- শুয়ুখ সাদ্রুদ্দীন আবুল হাসান মুহাম্মাদ খুরাসানে জন্মগ্রহণ করেন এবং পিতার সহিত দামিশুকে আগমনের পর পিতার উত্তরাধিকারী হন। তিনি বিখ্যাত কাষী ইব্‌ন আবূ “আসরূন (মৃ. ৫৮৫/১১৮৯; ইব্‌ন খাল্লিকান, নং ৩৩৪; অনু. [09 919176, ২খ., ৩২-৩৫)-এর কন্যার পাণিগ্রহণ করেন এবং তীহারা চারটি পুত্র সন্তান লাভ করেন । এই পুত্র চতুষ্টয় ও তাহাদের বংশধররাই আওলাদ শায়খিশৃ-শুয়ুখ বা বনু শায়খিশ্‌-শুয়ুখ নামে পরিচিত। সাদ্রুদ্দীন সুলতান আল-মালিকুল “আদিল (৫৯৫- ৬১৫/১১৯৮-১২১৮)- এর একজন বিশিষ্ট বন্ধু ছিলেন। পরবর্তা কালে তিনি মিসর গমন করেন এবং সেখানেও সেই দায়িতুই লাভ করেন যে দায়িতে তিনি সিরিয়ায় নিয়োজিত ছিলেন । সুল্তান আল-মালিকুল কামিল রাষ্ট্রদূতের দায়িত্‌ দিয়া তাহাকে বাগদাদে প্রেরণ করেন। বাগদাদ যাওয়ার পথে মাওসিল নামক স্থানে তিনি ইনতিকাল করেন। তীহার ছোট ভাই তাজুদ্দীন আবু মুহাম্মাদ আবদুল্লাহ ৫৭২-৬৪২/১১৭৭-১২৪৪) ৫৯৩/১১৯৬ সালে আল-মাগরিব (আরবের পশ্চিম দিকস্থ আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চল)-এ গমন করেন এবং সেখানে আল-মুওয়াহ্হিদ সুল্তান আল-মান্সূর ইয়াকুব (৫৮০-৯৫/ ১১৮৪-৯৮) ও নাসির মুহাম্মাদ (৯৫৯-৬১০/ ১১৯৮- ১২১৩)-এর অধীনে সাত বৎসর যাবত সামরিক বিভাগে দায়িত্ব পালন করেন। ইহার পর তিনি দামিশ্‌কে ফিরিয়া আসেন এবং পিতা ও ভ্রাতার মতই সিরীয় রাজধানীর সূফী প্রতিষ্ঠানসমূহের পরিদর্শক নিযুক্ত হন। তিনি ইতিহাসের উপর কয়েকটি গ্রন্থ প্রণয়ন করেন যাহাদের শুধু নামগুলি অবশিষ্ট আছে। ইব্‌ন খান্পসিকান ৬৬৮/১২৬৯ সালে দামিশৃকে স্পেনের উপর ..লিখিত তাহার একখানা গ্রন্থের উপর তাহার স্বহস্তে লিখিত নাম দেখিয়াছিলেন (ইব্‌ন খাল্িকান, নং ৮৩৯, অনু. 0৪ 919179, ৪খ., ৩৩৭)। সাদরদ্দীন-এর চার পুত্রের কারণেই এই প্ররিবার ইতিহাসে অধিক খ্যাতি লাভ করিয়াছে। তাহাদের মধ্যে আবার ফাখ্রদ্দীন ইয়ুসুফ অধিক প্রসিদ্ধ । তিনি ৫৮০/১১৮৪ সালের দিকে জনুগ্রহণ করেন এবং বয়োপ্রাপ্তির পর রাজনৈতিক জীবন আরন্ত করেন। আল-কামিল ৬১৪/১২১৭ সালে তীহাকে দূত হিসাবে খলীফার নিকট প্রেরণ করেন। একজন দক্ষ কূটনীতিক হিসাবে তিনি খ্যাতি অর্জন করেন এবং [70196756916 সম্রাট দ্বিতীয় ফ্রেডারিকের দরবারে ৬২৪/১২২৯ সাল হইতে জেরুসালেম সংক্রান্ত চুক্তির সম্পাদন পর্যন্ত (১৮ ফেকুয়ারী, ১২২৯) সুলতান আল-কামিলের পক্ষ ব্যক্তিগত বন্ধুত্ব গড়িয়া উঠিয়াছিল এবং সম্রাট তাহার সহিত অরাজনৈতিক সমস্যা লইয়া আলাপ-আলোচনা করিতেন, এমনকি তাহার ইটালীতে ইসলামী বিশ্বকোষ

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।