নামায দুরস্ত করার প্রতি মুফতীয়ে আ'যম (রহ.) এর গুরুত্ব আব্বাজান মুফতী শফী (রহ) তিরাশি বছর বয়সে ইন্তেকাল করেছেন। শিশুকাল থেকেই দ্বীনি পরিবেশে ছিলেন। সারাজীবন দ্বীন শিক্ষা দিয়েছেন, ফতওয়া লিখেছেন, এমনকি ভারতের দারুল উলুম দেওবন্দের মুফতীয়ে আ'যম (প্রধান মুফতী)ও হয়েছেন। লাখেরও অধিক ফতওয়া তিনি মৌখিক ও লিখিত আকারে দিয়েছেন। একবার তিনি বলেন, আমার জীবনটা ফিকৃহ শাস্ত্রের পেছনে কেটেছে। কিন্তু নামায পড়াকালে এখনও আমি এ সন্দেহের মাঝে পড়ে যাই যে, এখন কী করবো । তারপর নামায শেষে আমাকে কিতাব দেখতে হয় যে, আমার নামায ঠিক হলো কিনা? অথচ অনেক লোককে আমি দেখি যে, তার নামায শুদ্ধ হলো কিনা এ ব্যাপারে কোনোই লক্ষ্য নেই। নামায সুন্নাত মোতাবেক হলো কিনা-এ চিন্তা করার কথা তো তারা ভাবেই না। নামায ফাসেদ হয়ে যাবে নামাযের কাতারে সব সময় দেখা যায়, মানুষ নামায পড়ছে আর হাত এদিক-সেদিক নাড়াচাড়া করছে। কেউবা চেহারায় হাত বুলাচ্ছে কেউবা কাপড় নিয়ে খেলা করছে। মনে রাখবেন, এভাবে যদি তিন তাসবীহ পরিমাণ সময় কেটে যায় অর্থাৎ এত পরিমাণ সময়, যাতে তিনবার 2১ *5) ১: বলা যায়, তাহলে তার নামায ফাসেদ হয়ে যাবে। তার নামাযের ফরযই অনাদায়ী থেকে যাবে। অনুরূপভাবে নামাযে যদি এমন কাজ করা হয়, যাতে কারো মনে সংশয় দেখা দিতে পারে যে, এ ব্যক্তি নামায পড়ছে কিনা, তাহলে তার নামায ভেঙ্গে যাবে। অনুরূপভাবে অনেকে সিজদা দেয়, তবে পা দু'টি মাটি থেকে আলাদা করে রাখে । অথচ পুরো সিজদাতে যদি মাটিতে পা একবারও না লাগে, তাহলে তার নামায হবে না। এসবই আমাদের সমাজের মুসল্লিরা বেপরোয়াভাবে করে। শুধু নিয়ত শুদ্ধ হওয়াই যথেষ্ট নয় এ কয়েকটি কথা দৃষ্টান্ত হিসাবে পেশ করলাম। এ বিষয়গুলোর প্রতি মনোযোগ দেয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য । নামায পড়লাম, অথচ সহীহ হলো না। তাহলে সব মেহনতই তো গোল্লায় গেলো। বর্তমানে তো এসব কথা বললেও দোষ। তখন অনেকে রেডিমেট উত্তর দিয়ে দেয় যে, ভাই হাদীস শরীফে এসেছে, ০/৫৬ 0091 (০৫ আমল নিয়তের উপর নির্ভরশীল। আর আমাদের নিয়ত তো ঠিক আছে । মনে রাখবেন, শুধু নিয়ত যথেষ্ট নয়। যদি শুধু ৬.1 01311318001
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।