ঘরওয়লাদেরকেও কমপক্ষে এতটুকু স্বীন শেখাতে হবে, যাতে তারা মুসলমানী জিন্দেগী যাপন করতে পারে । যেমন- নামায, রোযা, হজ্ব ও যাকাতের ইল্ম তাদেরকে শেখাতে হবে। সন্তানের ব্যাপারে উদাসীনতা সস্তানের ব্যাপারে উদাসীনতা আমাদের সমাজে ব্যাপক । বিশেষ-বিশেষ পরিবেশেও এ উদাসীনতা দেখা যায়। নিজে খুব দ্বীনদার; অথচ সন্তানকে দ্বীন শেখানোর ফিকির করেনা । এমনকি কুরআন মজীদ ও নামায শিক্ষা থেকেও সন্তানকে বঞ্চিত রাখে । সন্তানকে জাগতিক শিক্ষায় উচ্চতর করে তোলে আর দ্বীনের ব্যাপারে তাকে মূর্থ রাখে । এজন্যই বলি, সন্তানদেরকে দ্বীন শেখাতে হবে । কমপক্ষে যতটুকু ইল্ম একজন .মুসলমানের জীবনে প্রয়োজন হয়, ততটুকু শেখাতে হবে। নামায পড়বে কিভাবে? তারপর রাসূলুল্লাহ (সা.) বলেন পেশ 2৮89 ৩৫৮ দেখেছ।.দেখুন, রাসূলুল্লাহ (সা.) শুধু নামায পড়ার কথা বলেননি । বরং নামায তীর সুন্নাত মোতাবেক পড়ার জন্য বলেছেন। কেননা, নামায এ দ্বীনের একটি বুনিয়াদ | সুতরাং মাথা থেকে বোঝা ফেললাম টাইপের নামায যেন না হয়। বরং কিয়াম, কিরাত, রুকু, সিজদা ও বৈঠকসহ সব যেন রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত মোতাবেক হয়। বর্তমানে এ বিষয়টির প্রতিও খুব গুরুত্ব দেয়ার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে । নামায সুন্নাত মোতাবেক পড়ুন সুন্নাতের প্রতি খেয়াল রেখে নামায পড়লে সময় যতটুকু যাবে এবং কষ্ট যতটুকু হবে, ততটুকু সময় ও কষ্ট উদাসীনতার সাথে নামায পড়লেও যাবে। তবে পার্থক্য হলো, সুন্নাত মোতাবেক নামায পড়লে সুন্নাতের নূর ও বরকত পাওয়া যাবে। আর পক্ষান্তরে সুন্নাতমুক্ত নামাযে এ নূর ও বরকত পাওয়া যাবে না। হ্যা, নামায আদায় হয়ে যাবে, তবে তা নূর ও বরকতমুক্ত নামায হবে। ৬///511401911/5.501এ
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।