করতে হবে, যিনি প্রকৃতপক্ষেই হীনের ধারক-বাহক। এতে দ্বীনের উপর আমল করার যোগ্যতা তৈরি হবে। দ্বীনের প্রতি আযমত ও মহব্বত বৃদ্ধি পাবে। পক্ষান্তরে সোহবত যদি হয় ভ্রান্তলোকের, তাহলে সে তোমাকেও ভ্রান্ত করে ছাড়বে । এ দ্বীন রাসূলুল্লাহ (সা.)-এর যামানা থেকে এভাবেই চলে আসছে। রাসূলুল্লাহ (সা.)-এর সোহবতে সাহাবায়ে কেরাম তৈরি হয়েছেন, সাহাবাদের সোহবতে তাবিঈগণ তৈরি হয়েছে। তাবিঈগণের সোহবতে তৈরি হয়েছেন তাবে- তাবিঈনের জামাত । এ ধারাবাহিকতাই দ্বীন আমাদের পর্যস্ত এসে পৌছেছে। দুটি সিলসিলা আব্বাজান মুফতী শফী (রহ.) তাফসীরে মাআরিফুন কুরআনে লিখেছেন, আল্লাহ তাআলা মানবজাতির হিদায়াতের জন্য দুটি সিলসিলা দান করেছেন। €১) কিতাবুল্লাহর সিলসিলা (২) রিজালুল্লাহর সিলসিলা । অর্থাৎ কিতাবুল্লাহর পাশাপাশি এমন সব মনীষীও আল্লাহ প্রেরণ করেছেন, যারা কিতাবুল্লাহুর উপর আমল করে দেখিয়েছেন। সুতরাং দ্বীন চলবে এ দুই ধারার মাধ্যমেই । এছাড়া দ্বীন চলবে না। দ্বীনের হাকীকত এ দুই ধারা ছাড়া বোঝা অসম্ভব । সুতরাং কেউ যদি রিজালুল্লাহকে উপেক্ষা করে শুধু কিতাবুল্লাহ নিয়েই মেতে থাকে, তাহলে সে যেমনিভাবে পথহারা হতে বাধ্য, অনুরূপভাবে যে কিতাবুল্লাহ উপেক্ষা করে শুধু রিজালুল্লাহকে সবকিছু মনে করে তারাও পথভ্রষ্ট হতে বাধ্য। এইজন্যই আমাদের বুযুর্গণণ বলেছেন, এ সময়ে দ্বীন শেখার ও দ্বীনের উপর আমল করার সহজ উপায় হলো, আল্লাহওয়ালাদের সংস্পর্শ নিতে হবে। এমন লোকের সোহবত গ্রহণ করতে হবে, যারা দ্বীন বোঝেন এবং নিজেও দ্বীনের উপর আমল করেন। যে ব্যক্তি দ্বীনের উপর আমল করেন। যে ব্যক্তি যত বেশি সোহবত নিতে পারবে, সে ছীনের ব্যাপারে তত বেশি উন্নতি সাধন করতে পারবে। যাই হোক, আলোচ্য হাদীসে এমন কিছু সাহাবায়ে কেরামের বিবরণ এসেছে, যারা দূরের বাসিন্দা হওয়ার কারণে রাসূলুল্লাহ (সা.)-এর সোহবতে নিয়মিত থাকতে পারতেন না। তাই তারা এ সোহবত লাভের জন্য বিশদিন রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে অবস্থান করলেন। এ বিশদিনে দ্বীনের মৌলিক বিষয়গুলো তারা রাসূলুল্লাহ (সা.) থেকে শিখে নিলেন। ছোটদের প্রতি লক্ষ্য রাখা তারপর রাসূলুল্লাহ (সা.)-এর মনে হলো, এরা তো যুবক; নিজেদের বাড়ি- ঘর ছেড়ে এসেছে । সুতরাং এদের অন্তরে বাড়ি-ঘরের চিন্তা হয়ত আনাগোনা ৬//./51140131135.00এ
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।