Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

*সোহবত' দ্বীন শেখার মৌলিক ধারা । এর কারণ হলো, বই ও বিদ্যালয় থেকে দ্বীন তারা শিখতে পারে, যারা পড়ালেখা জানে । তাছাড়া শুধু বই-কিতাৰ দ্বারা পরিপূর্ণ দ্বীন শেখা সন্ভবও নয়। আল্লাহ তাআলা মানবস্বভাবে এ বিষয়টি দিয়ে দিয়েছেন যে, মানুষ শুধু বই পড়ে কোনো বিদ্যা অর্জন করতে পারে না। জাগতিক শিক্ষার ক্ষেত্রেও একই কথা। চিকিৎসক হতে হলে একজন অভিজ্ঞ চিকিৎসকের অধীনে থাকতে হয়। ইশ্তিনিয়ার হতে হলে একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে সময় দিতে হয়। এমনকি পাচক হতে চাইলে একজন অভিজ্ঞ বাবুর্ঠির কাছে সময় কাটাতে হয়। এরই নাম সোহবত । অর্থাৎ বিজ্ঞ, অভিজ্ঞ ও দক্ষ যারা তাদের সংস্পর্শে থাকা । সাহাবায়ে কেরাম যেভাবে দ্বীন শিখেছেন এ কারণেই আল্লাহ তা“আলা সকল আসমানী কিতাবের সাথে রাসূলও পাঠিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে মানুষের কাছে নবী-রাসূল না পাঠিয়ে সরাসরি কিতাব পাঠাতে পারতেন। এমনটি কেন করেননি? বরং তিনি কিতাবের সাথে রাসূলও পাঠিয়েছেন। যেন রাসূল ওই কিতাবের উপর আ“মল করে মানুষকে সরাসরি কিতাবের উপর কিভাবে আ'মল করতে হবে তা বুঝিয়ে দিতে পারেন। আর এভাবে মানবজাতি যেন ওই রাসূলের সংস্পর্শে থেকে আল্লাহর কিতাবের উপর আমল করার তরিকা জানতে পারে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করুন। তারা কোন ভার্সিটির ছাত্র ছিলেন? কোন মাদরাসা থেকে তারা ফারেগ হয়েছিলেন? কোন কিতাবগুলো তারা পড়েছিলেন? সত্য কথা হলো, তাদের জন্য বাহ্যিক কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিলোনা, নির্দিষ্ট কোনো কোর্স-সিলেবাস ছিলোনা, কিতাব ও বইপত্রও ছিলো না। কিন্তু একজন সাহাবীর আমলী জীবনের সামনে হাজারো প্রতিষ্ঠান কিছুই. নয়। কেননা, তারা রাসূলুল্লাহ (সা.)-এর সোহবত লাভে ধন্য হয়েছিলেন। প্রতিটি আমল সরাসরি রাসুলুল্লাহ (সা.) তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন। তারপর তারা ওই আমলটি নিজের জীবনে বাস্তবায়ান করার পূর্ণ চেষ্টা করেছিলেন। এভাবেই তারা সাহাবী হয়েছিলেন। ভালো সোহবত গ্রহণ কর সোহবত মানুষকে অনেক দামী বানাতে পারে। তাই এক্ষেত্রে লক্ষ্য রাখবে তুমি কার সোহবত গ্রহণ করছো । দ্বীন শিখতে হলে সোহবতকে সহীহ করতে হবে অবশ্যই । এমন লোকের কাছে যেতে হবে, এমন লোকের সাথে চলাফেরা ৬//./51140101135.00এ

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।