হাম্দ ও সালাতের পর । মালিক ইবনে হ্ুয়াইরিছ রাযি । সাহাবী, বনুলাইছ গোত্রের সদস্য ছিলেন। মদীনা থেকে অনেক দূরে ছিলো তার গোত্রের অবস্থান । আল্লাহ তাদেরকে ঈমান গ্রহণের তাওফীক দিয়েছিলেন । সকলেই মুসলমান হলেন। নিজেদের গ্রাম থেকে তারা মদীনাতে পৌছলেন। সকলেই রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে উপস্থিত হলেন। সাহাবী মালিক রাধি আলোচ্য হাদীসে সেই ঘটনারই বিবরণ দিয়েছেন। তিনি বলেন, আমরা সবাই রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে এসে উপস্থিত হলাম। তিনি তখন মদীনায় । সবাই ছিলাম তারুণ্যের তপ্ত বয়সে উপনীত। রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে আমরা বিশদিন ছিলাম । বিশদিন পর তিনি ভাবলেন, হয়ত বাড়িতে ফেরার আগ্রহ আমাদের অন্তরে জেগেছে। তাই তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, বাড়িতে তোমাদের কারা আছে? আমরা বললাম, অমুক-অমুক পরিজন আছে। তিনি তো হিলেন মানবতার নবী। মানুষকে তিনি ভালোবাসতেন। আপন হৃদয়ে সকলের জন্য তিনি কোমলতা পুষতেন। তাই তিনি আমাদেরকে বললেন, তোমরা নিজেদের বাড়িতে চলে যাও। তাদেরকে দ্বীন শেখাও। দ্বীনের উপর আমল করার কথা তাদেরকে বলো । যেভাবে তোমরা আমাকে নামায পড়তে দেখেছো, সেভাবেই তোমরা, নামায পড়বে । নামাযের সময় হলে একজন গিয়ে আযান দেবে । তোমাদের মধ্যে যে বয়সে বড় তাকে ইমামতি করতে বলবে । এই বলে রাসূলুল্লাহ (সা.) এদেরকে ছুটি দিয়ে দিলেন। দ্বীন শেখার পদ্ধতি হাদীসটি সুদীর্ঘ । যাতে রয়েছে আমাদের জন্য বহুবিধ শিক্ষা । মালিক ইবনে হুয়াইরিছ (রা.)-কে প্রথম যে কথাটি বলেছেন, তাহলো, আমরা রাসূলুল্লাহ (সা.)-এর দরবারে যখন এসেছি, তখন সবাই ছিলাম সমবয়সী ও তরুণ, সেখানে আমরা বিশদিন অবস্থান করেছি। মূলত এটাই দ্বীন শেখার পদ্ধতি । ওই যুগে নিয়মতান্ত্রিক কোনো মাদরাসা ছিলোনা, কলেজ বা ইউনিভার্সিটিও ছিলোনা কিংবা কোনো কিতাবও ছিল না। তাই দ্বীন শেখার একটাই তরিকা ছিলো । তাহলো, যে ব্যক্তি দ্বীন শিখতে চাইতেন, সরাসরি রাসূলুল্লাহ (সা.)-এর সোহবতে চলে আসতেন । এখানে এসে রাসূলুল্লাহ (সা.) কে দেখতেন যে, তিনি জীবনযাপন করেন কিডাবে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কর্মসূচী কী? লোকজনের সাথে তিনি কেমন আচরণ করেনঃ ঘরোয়া জীবন তিনি কিভাবে কাটান? বাইরের লোকজনের সাথে চলাফেরা তিনি কিভাবে করেন? এসব বিষয়গুলো তারা নিজ চোখে দেখেছেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করেছেন, এভাবেই তারা দ্বীন শিখেছেন। 08114 019115.001
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।