দেখুন, এ ছিলো ইসলাম ও কুফরের লড়াই। অথচ এক্ষেত্রেও আল্লাহ বলেছেন, ঝগড়া করোনা, যুক্তিতর্কে যেওনা । ং অন্যান্য মাসআলার ক্ষেত্রে তো যুক্তিতর্কে জড়ানোর কোনো প্রশ্নই উঠতে পারে না। অথচ আমরা যেন এটা ছাড়া স্থির থাকতে পারিনা । এটা উচিত নয়। এটা ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। বিতর্কে না গিয়ে বরং সত্যটা জানার নিয়তে কথা বলুন। নিজের অবস্থান স্পষ্ট করুন। বিপরীত রায়ও মনোযোগসহ শুনুন। বুঝে ধরলে তা গ্রহণ করুন, না হয় কেটে পড়ুন। তবুও বিতর্কে যাবেন না। আমার কাছে অনেক লোক চিঠি লিখে জিজ্ঞেস করে যে, অমুকের সাথে এ মাসআলা নিয়ে বহস হয়েছে। তিনি এ দলীল পেশ করবেন, আমরা এর কী জবাব দেবো? আজ হয়ত আমি একটা জবাব দিলাম, কিন্ত লোকটি যদি আবার আরেকটি দলীল পেশ করে, তাহলে আমার কাছে হয়ত আবার আরেকটি জবাব চাওয়া হবে। বলুন এভাবে এ ধারা কতদিন চলতে থাকবে? এভাবেই তো শুরু হয় ঝগড়া-বিবাদের ধারা । এটা সুন্নাত-পদ্ধতি নয়। সুন্নাত-পদ্ধতি হলো, সঠিক কথাটা তাকে জানিয়ে দিন। মানলে ভালো আর না হয় তার কর্মফল তার কাছে আর আপনার কর্মফল আপনার কাছে। যুক্তিতর্ক জড়ানোর প্রয়োজন নেই। মুনাধারা মঙ্গল আনতে পারে না বর্তমানে মুনাযারা করা একটি বিশেষ বিদ্যায় পরিণত হয়েছে । এর মাধ্যমে অন্যকে হারিয়ে দেয়াকে একটা কিছু মনে করা হয়। হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) যখন তরুণ ছিলেন, দারুল উলুম দেওবন্দ থেকে প্রতি তার বিশেষ আগহ ছিলো । তাই ফারেগ হওয়ার বেশ কিছুকাল এ ধারা চালু রাখেন। মুনাযারায় তার সাথে কেউ পেরে উঠতোনা। আল্লাহ তাকে মুনাযারার এক বিশেষ যোগ্যতা দান করেছিলেন। কিন্ত্র পরবর্তী সময়ে তিনি নিজেই বলেন, মুনাযারার বিষয়টি আমার অন্তরে আর নেই। একেবারে ধুয়ে মুছে গেছে। কেননা, মুনাযারার সময় অন্তরে এক প্রকার অন্ধকার অনুভব করি। এরপর থেকে সারাজীবন কারো সঙ্গে মুনাযারা করিনি । বরং অন্যান্যদেরকে নিষেধ করে আসছি । আসলে এতে কোনো ফায়দা নেই। হ্যা, কোথাও যদি মুনাযারা করা ছাড়া সত্য প্রকাশের কোনো সুযোগ না থাকে, সেটা ভিন্ন কথা । তাই বলে এর পেছনে পড়ে থাকা যাবে না। আলেমদের জন্য যদি এটি মঙ্গলজনক না হয়, ৬////51 14010115001
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।