Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

সুতরাং যথাসম্ভব মিথ্যা থেকে বেঁচে থাকা একজন মুসলমানের কর্তব্য। ইসলাম যেহেতু সত্যের নির্দেশ দিয়েছে এবং মিথ্যা থেকে নিষেধ করেছে, এমনকি হাসি-কৌতুকের মোড়কেও মিথ্যা বলা যাবে না বলে স্পষ্ট বিধান দান করেছে, তাহলে স্বাভাবিক অবস্থায় মিথ্যা বলার তো কোনো অবকাশই নেই। অথচ আমাদের বর্তমান সমাজ মিথ্যাকেই মনে করে শিল্প । সাধারণ-অসাধারণ সকলেই এমনকি বুযুর্গদের সাথে উঠা-বসা করে এমন লোকেও বর্তমানে অনায়াসে মিথ্যা বলে থাকে । যেমন- ছুটি নেয়ার জন্য জাল সার্টিফিকেট বানিয়ে ফেলে। একটুও ভাবেনা যে, এটাও মিথ্যার শামিল । ব্যবসা-বাণিজ্যে, শিল্প- কারখানায় মোটকথা জীবনের সকল অঙ্গনে মিথ্যা সার্টিফিকেট বানানো, মিথ্যা বিবরণ দেয়া, মিথ্যা সাক্ষ্য দেয়া বর্তমানে সাধারণ নিয়ম হয়ে দীড়িয়েছে। এমনকি 'এও বলতে শোনা যায় যে, এ দুনিয়াতে সত্যের ভাত নেই, মিথ্যা ছাড়া উপায় নেই। আল্লাহ মাফ করুন। অথচ রাসূলুল্লাহ (সা.) বলেছেন_ ৩০1৫2 ০4519 এ 551 সত্যে মুক্তি। মিথ্যায় ধবংস।' মূলত যিথ্যা সাময়িক ফায়দা দিতে পারে, কিন্তু এর পরিণাম হয় ভয়াবহ। মুক্তি সফলতা তো সত্যের মাঝেই রয়েছে। সুতরাং বলতে হবে সত্য। কৌতুকের মাঝেও মিথ্যা বলা যাবে না। এটাই আলোচ্য হাদীসের প্রথম নির্দেশ । তর্ক-বিবাদ থেকে বেঁচে থাকুন যদিও তুমি সত্যের উপর প্রতিষ্ঠিত হও । আমাদের যবানের কিছু 'আপদ' আছে। অন্যতম আপদের নাম বহস-মুবাহাসা তথা তর্ক-বিবাদ। মানুষ এ ব্যাপারে খুবই উৎসুক। কিছু মানুষ একত্র হলে এবং সেখানে কোনো বিষয় উঠে এলেই শুরু হয় তর্ক-বিবাদ। তখন এমন কথাও চলে আসে, যার মাঝে পার্থিব কিংবা পরকালীন ফায়দা বলতে কিছু থাকে না। মূলত তর্ক-বিবাদ মানুষের আত্মিক ০০০০০৪০৮575 এ): ০8 ৪ ০০০) যুক্তিতর্ক ইলমের নুরকে ধ্বংস করে দেয়।' এ রোগটা আলেমদের মাঝে বেশি। তর্ক-বিবাদ যেমন মৌখিক হয়, অনুরূপভাবে লিখিতও হতে পারে । ৬//./511401)1118.001

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।