Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

ছিলো ধর্মের পথপ্রদর্শক এবং আল্লাহ তা'আলার সন্তষ্টি ও জান্নাতের পথপ্রদর্শক । এখানে লক্ষণীয় বিষয় হলো, এমন কঠিন মুহূর্তে তো মিথ্যা বলা জায়েয ছিলো। অথচ আবু বকর (রা.) সতর্কতার সাথে মিথ্যাকে বর্জন করে এমন শব্দে উত্তর দিলেন যে, প্রয়োজনও মিটে গেলো এবং মিথ্যাও বলতে হলোনা । মাওলানা কাসেম নানুতুবীর ঘটনা হযরত মাওলানা কাসেম নানুতুবী (রহ.)। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা । ১৮৫৭ সালের ইংরেজবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা ছিলেন। এ আজাদী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলো, ইংরেজরা তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানার হুকুম দিয়ে দিলো। রাস্তার মোড়ে মোড়ে ফাসির কাষ্ঠ ঝুলানো হলো । প্রতিটি মহল্লায় তথাকথিত আদালত কায়েম করে ইংরেজ মেজিস্ট্রেট নিয়োগ করা হলো । যেখানে যাকেই সন্দেহ হতো, তাকেই এ সাজানো আদালতে হাজির করা হতো। আদালতও বিচারের নামে প্রহসন চালিয়ে নির্দেশ দিয়ে দিতো-একে ফাঁসি দিয়ে দাও। সাথে-সাথে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হতো। এ পরিস্থিতিতে হযরত কাসেম নানুতবী রেহ.) দারুল উলুম দেওবন্দ- সংলগ্ন ছাত্তাহ মসজিদে অবস্থাল করছিলেন। ইংরেজ পুলিশ তাকে খুঁজতে- খুজতে সেখানে চলে যায়। মসজিদের ভেতর হযরত একাই ছিলেন। পুলিশের ধারণা ছিলো, এত বড় আলেম যিনি, নিশ্চয় তিনি জুব্বা-পাগড়ি পরিহিত অবস্থায় শানদার মসনদে বসে থাকেন। অথচ তার পরনে তখন ছিলো মামুলি একটি লুঙ্গি ও গায়ে ছিলো সাধারণ একটি জামা । তাই পুলিশের লোকেরা তখন তাকে চিনতে পারেনি। তারা তাকে দেখে ভেবে নিলো, এ বোধ হয় মসজিদের খাদেম হবে। এজন্য তারা তাকেই প্রশ্ন করলো, মাওলানা মুহাম্মদ কাসেম নানুতুবী কোথায়? হযরত নানুতুবী যেখানে ছিলেন, সাথে-সাথে সেখান থেকে এক কদম পিছিয়ে গিয়ে বললেন, একটু আগেও মাওলানা নানুতৃবী এখানে ছিলেন। এ উত্তর ছারা তিনি তাদেরকে বোঝাতে চাইলেন, তিনি এখন এখানে নেই । অথচ “এখানে নেই' কথাটি তিনি সরাসরি বললেন না। জীবন-মরণের প্রশ্র যেখানে, সেখানেও তিনি সরাসরি মিথ্যা বললেন না। এর বরকতে আল্লাহ তাকে হেফাযত করলেন ৷ পুলিশের লোকেরা ভাবলো, একটু আগেও তিনি ছিলেন অর্থ এখন তিনি এখানে নেই। হয়ত পালিয়ে গেছেন। সারকথা হলো, একজন ঈমানদার কঠিন মুহূর্তে মিথ্যা বলা পছন্দ করেন না। ড//1./5110131135.00এ

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।