মোটকথা, হাস্যরস মূলত খারাপ কিছু নয়। তবে শর্ত হলো সীমার ভিতরে থাকতে হবে এবং সবসময় পেছনে পড়ে থাকা যাবেনা বরং হাস্যরস করতে হবে মাঝে মাঝে । যেমন রাসূল (সা.) এক হাদীসে বলেছেন- ০2655515157 মনকে মাঝে-মধ্যে আরাম দাও ।' অর্থাৎ সবসময় বাইন্ডিংয়ের ভেতর নয়, বরং মাঝে-মধ্যে একটু হাসি- কৌতুকের জন্য সময় বের করে নেবে । বোঝা গেলো, মাঝে মধ্যে এক-আধটু বিনোদন করাও সুন্নাত । এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে মুখ থেকে যেন ভুল কথা বের না হয়। এসময় মিথ্যা ও অবাস্তব কোনো কথা বলা যাবে না। জান বাচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয়া জায়েয; কিন্ত্র কৌতুকের জন্য তা নাজায়েয । আবুবকর (রা.) এর মিথ্যা থেকে বেঁচে থাকার ঘটনা হিজরতের সময় যখন আবুবকর (রা.) রাসূল (সা.)-এর সাথে মদীনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, তখন মক্কার কাফের গোষ্ঠি উভয়কে গ্রেফতার করার জন্য গুপ্তচর ছড়িয়ে দিয়েছিলো । সাথে-সাথে এও ঘোষণা দেয়া হয়েছিলো- যে ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-কে গ্রেফতার করতে পারবে, তাকে একশ" উট পুরস্কার দেয়া হবে। সেই পরিস্থিতিতে মক্কার সকল কাফিরই রাসূলুল্লাহ (সা.)-কে খোজ করার কাজে খুবই ব্যস্ত ছিলো । পথিমধ্যে আবুবকর (রা.)-এর সাথে এমন এক লোকের সাক্ষাৎ হয়ে গেলো, যে কেবল আবুবকর (রা.)-কে চিনতো, রাসূলুল্লাহ (সা.)-কে চিনতো না। লোকটি আবুবকর রো.)-কে জিজ্ঞেস করলো, আপনার সঙ্গীটি কে? সে সময় আবুবকর (রা.) মনে-প্রাণে চাচ্ছিলেন রাসূলুল্লাহ (সা.) সম্পর্কে কেউ যেন কিছু জানতে না পারে। কারণ, এতে শক্রুপক্ষ টের পেলে বিপদের সমূহ সম্ভাবনা রয়েছে। যদি তিনি সত্য কথা বলেন, তাহলে রাসূল (সা.)-এর জীবনের উপর হুমকি আসে । অন্যদিকে মিথ্যাও বলতে পারছেন না। এ ধরনের বিপদমুহূর্তে স্বয়ং আল্লাহ তা+আলাই পথ. বের করে দেন। হযরত আবুবকর (রা.) উত্তর দিলেন-.):::.0 5$:১ 'পথপ্রদর্শক। আমাকে পথ দেখাচ্ছেন।' ? হযরত আবুবকর (রা.) এমন এক কথায় উত্তর দিলেন, যা শুনে লোকটি ভাবলো, মরুভূমিতে সফরকালে লোকেরা যেমনিভাবে একজন পথপ্রদর্শক সাধারণত রাখে, ইনিও হয়ত সেরকমই একজন । কিন্তু আবু বকর (রা.) অন্তরে ৬////51 14010115001
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।