উত্তর দিলেন, বুড়া মানুষ জান্নাতে যাবে না। একথা শুনে বৃদ্ধা মর্মাহত হয়ে পড়লো । রাসূলুল্লাহ (সা.) তা লক্ষ্য করে বললেন, আমি বলতে চাচ্ছি- কোনো মানুষ বৃদ্ধাবস্থায় জান্নাতে যাবে না, বরং যুবক-যুবতী হয়ে জান্নাতে যাবে। €মিশকাত পৃ. ৪১৬) উক্ত দু"টি ঘটনা থেকে প্রতীয়মান হয় যে, কৌতুক করা সুন্নাত। সুতরাং সুন্নাতের নিয়তে কৌতুক করলে “ইনশাআল্লাহ' সাওয়াব পাওয়া যাবে । আমাদের অতীত বুযুর্গগণ কখনও নিরস ছিলেন না। বরং তাদের অধিকাংশই হাসি-মজার কথা বলতেন। কোনো-কোনো বুযুর্গ তো রসিক মানুষ হিসাবে প্রসিদ্ধ ছিলেন। কিন্তু তারা কৌতুকের সময় মিথ্যা বলতেন না। মূলত আল্লাহু যার উপর দয়া করেন, তাদের যবান সর্বাবস্থায় মিথ্যা থেকে পবিত্র থাকে । - হযরত হাফেজ যামিন শহীদের কৌতুক থানাভবনে প্রসিদ্ধ তিনজন কুতুব ছিলেন। একজনের নাম ছিলো হাফেয যামিন শহীদ । উঁচু মাপের আল্লাহর ওলী ছিলেন। তার ব্যাপারে কোনো কোনো বুঘূর্গের দিব্যদৃষ্টি ছিলো এই-১৮৫৭ খ্রিস্টাব্দে ইংরেজদের বিরুদ্ধে পরিচালিত জিহাদের তিনি নেপথ্য নায়ক ছিলেন। কিন্ত্র তার দরবারের অবস্থা ছিলো অন্যরকম। সবসময় সেখানে হাসি-কৌতুক লেগে থাকতো । কেউ তার দরবারে গেলে বলতেন, ভাই! কেউ ফতওয়া জানতে স্চাইলে মাওলানা শেখ মুহাম্মদ থানবীর কাছে যাও। এখান থেকে একটু সামনে এগুলেই তাকে পাওয়া যাবে। যদি যিকর-আযকার শিখতে চাও এবং বাই“'আত হতে চাও, তাহলে হাজী ইমদাদুল্াহ মুহাজিরে মক্ীর দরবারে চলে যাও। আর যদি হুক্কা পান করতে চাও, তাহলে দোস্তদের সাথে এখানে শরীক হয়ে যাও। এভাবেই তিনি কৌতৃকমাখা কথা বলতেন এবং হাস্যরসের পর্দা দ্বারা নিজের উচ্চ মাকাম লুকিয়ে রাখতেন। হযরত মুহাম্মদ ইবনে সিরীন ও হাস্যরস হযরত মুহাম্মদ ইবনে সিরীন (রহ.)। যিনি ছিলেন একজন বড় মাপের তাবিঈ। তার ব্যাপারে জনৈক এঁতিহাসিক লিখেছেন- _ 8208 8৬45 ০৫] ৬ ৮৮ সর তে অর্থাৎ দিনের বেলায় আমরা তার হাসির আওয়াজ শুনতে পেতাম এবং রাতের বেলা শুনতে পেতাম কান্নার আওয়াজ । তিনি আল্লাহর সামনে সিজদা দিয়ে কান্নায় ভেঙ্গে পড়তেন। ড//1./5110101135.00এ
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।