হাদীসটিতে দুটি নির্দেশ দেয়া হয়েছে। প্রথমত মিথ্যা না বলা। এখানে কৌতুকের মাঝে মিথ্যা না বলার কথা সবিশেষ উল্লেখ করা হয়েছে। কেননা, অনেকের ধারণা, মিথ্যা হারাম হয় তখন, যখন সিরিয়াসনেসের সাথে বলা হয়। কৌতুকচ্ছলে মিথ্যা বলা যেতে পারে। এজন্যই যদি বলা হয়, জনাব! আপনি অমুক সময় যা বলেছেন তা সত্য নয়, বরং মিথ্যা, তখন উত্তর দেয়া হয়, আমি তো সিরিয়াসলি বলিনি। সেটা তো মজা করার জন্য বলেছিলাম। যার অর্থ দীড়ায়, মজা করার উদ্দেশ্যে মিথ্যা বলা হারাম নয়। অথচ আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সা.)-এর বক্তব্য থেকে বোঝা যায়, অবাস্তব কথা বলা কোনো মুমিনের বৈশিষ্ট্য নয়। এমনকি কৌতুকচ্ছলেও অবাস্তব কিছু বলা যাবে না। কৌতুককে ইসলাম নিষেধ করেনি; বরং ইসলাম এর প্রতি মৃদু উৎসাহ দিয়েছে। একজন মানুষ সব সময় নীরসভাবে বসে থাকা, চোখে-মুখে সব সময় রসহীনভাব লেগে থাকা, এমনকি মুসকি হাসিও ভূলে যাওয়া ইসলাম সমর্থন করেনা। স্বয়ং রাসূলুল্লাহ (সো.)ও কৌতুক করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। কিন্ত সেই কৌতুক ছিলো এতই সূক্ষ্ম অথচ রসালো, যা মনোহর হলেও অবাস্তব ছিলো না মোটেও। . রাসূলুল্লাহ সা.)-এর কৌতুক হাদীস শরীফে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে আরয করলো, ইয়া রাসূলাল্লাহ (সা.), আমাকে একটি উট দিন। ওই যুগে উট ছিলো খুব দামী সম্পদ । যার কাছে যত বেশী উট থাকতো, তাকে তত বড় সম্পদশালী মনে করা হতো । রাসূলুল্লাহ সো.) লোকটিকে বললেন, আমি তোমাকে উটনির একটি বাচ্চা দেবো। লোকটি বললো, আল্লাহর রাসূল! আমার তো দরকার সফরের কাজে আসে এমন উট । বাচ্চা দিয়ে আমি কী করবো? রাসূলুল্লাহ সো.) বললেন, যে উটটি আমি তোমাকে দেবো সেটিও একটি উটনির বাচ্চাই বটে! (মিশকাত পৃঃ ৪১৬) লক্ষণীয় বিষয় হলো, রাসূলুল্লাহ (সা.) কৌতুক করেছেন, হাসির কথা বলেছেন- তবে মিথ্যা বা অবাস্তব বলেননি । আরেকটি চমহুকার ঘটনা আরেকটি হাদীস- এক বৃদ্ধা রাসূলুল্লাহ (সা.)-এর কাছে এসে বললো, হে আল্লাহর রাসূল! দু'আ করুন, আমি যেন জান্নাতে যেতে পারি । রাসূলুল্লাহ (সা.) 08114 019115.001
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।