Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

শ....১১০০০০০০৯ইললাহী জুহুরাত..........-.:+:০ হয়। তাকে গালমন্দ করা যাবে না। অশালীন কোনো মন্তব্য তার ব্যাপারে করা যাবে না। এমনটি বলা যাবে না যে, সে তো জাহান্নামী । বরং বলা যাবে যতটুকু অরষ্টকথা তার লেখনীতে রয়েছে ঠিক ততটুকু । কারণ, এমনও তো হতে পারে, লোকটি যদিও লিখেছে একখানা শ্রষ্ট কিতাব, কিন্তু মৃত্যুর আগে তার তওবা নসিব হয়েছিলো, ফলে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তাছাড়া কে জান্নাতী আর কে জাহান্নামী এ ফয়সালা তো আল্লাহ করেন। আমি আর আপনি এ ফয়সালা দিতে পারি না। সুতরাং “জাহান্রামী' মার্কা শব্দ তার ব্যাপারে বলা যাবেনা । “ভালো' বললে মৃতদের লাভ আলোচ্য হাদীসে রাসূলুল্লাহ (সা.) শুধু এতটুকু বলেননি যে, মৃতদের দোষচর্চা করোনা । বরং পাশাপাশি তিনি এও বলেছেন- তাদের ভালো দিকগুলোর বিবেচনায় তাদেরকে 'ভালো' বলো । এর কারণ কী? আমি আমাদের কোনো কোনো বুযুর্গ থেকে শুনেছি, এর হেকমত হলো, যখন কোনো মুসলমান তার মৃত কোনো ভাইয়ের ব্যাপারে 'ভালো' মন্তব্য করে, তখন তা মৃত ব্যক্তির জন্য একটি সাক্ষী হয়ে যায়। আর এরই ভিত্তিতে অনেক সময় আল্লাহ তাআলা মৃতকেও মাফ করে দেন। আল্লাহ বলেন, আমার এক নেক বান্দা তোমাকে 'নেক' বলেছে, সুতরাং চলো, আমিও তোমাকে 'নেক' বানিয়ে নিলাম । তোমাকে মাফ করে দিলাম | অতএব, এর ছারা ফায়দা হলো কার? মৃত ব্যক্তির। আর আপনার একটি মন্তব্যে যদি আল্লাহর এক বান্দার ফায়দা হয়, তাহলে এমনও তো হতে পারে যে, তার বরকতে আল্লাহ আপনাকেও মাফ করে দিবেন। তাই রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যারা মারা গেছে, তাদের দোষগুলো নয়, বরং গুণগুলো আলোচনা কর। এতে 'ইনশাআল্লাহ' মৃতদেরও ফায়দা হবে, তোমরাও ফায়দা পাবে। মৃতদের জন্য দু'আ কর একই মর্ম বোঝায় এমন আরেকটি হাদীস ভিন্ন শব্দে, যা বর্ণনা করেছেন আম্মাজান হযরত আয়েশা রো.) তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন-_ ঞ্ ঞ. পাশা চে (90৮1 অহ ভা) _ ১ সা 55195-4 08114 0191185.001

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।