প্রশ্ন হতে পারে, বিধানটি তো জীবিতদের বেলায়ও প্রযোজ্য । জীবিতদের ব্যাপারেও 'ভালো' বলা চাই এবং “মন্দ' না বলা চাই । কেননা, মন্দ বলা মানেই পসীবতের পসরা খুলে যাওয়া। গীবত হারাম। সুতরাং আলোচ্য হাদীসছয়ে মৃতদের ব্যাপারে বিশেষভাবে বলা হলো কেন? এর উত্তর হলো, জীবিতদের গীবত হারাম। কিন্তু মৃতদের গীবত শুধু হারাম নয়; ডাবল হারাম। হারামে হারামে ব্যবধান রয়েছে। তাই "মৃতদের 'মন্দ' বলোনা'-বিশেষভাবে বলা হয়েছে । কেন এ ব্যবধান? এর কারণ হলো-প্রথমত, জীবিত ব্যক্তির গীবত করলে তা মাফ করে নেয়া সন্ভব। যেমন-সাক্ষাতে গিয়ে তার কাছে ক্ষমা চাওয়া সম্ভব এবং এভাবে গুনাহটি থেকে পরিস্রাণ পাওয়া যেতে পারে। কেননা, গীবত বান্দার হক-সংশ্রিষ্ট একটি গুনাহ । আর বান্দার হকের ব্যাপারে একটি মূলনীতি হলো, এমন হক পদদলিত করলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাফ চেয়ে নিতে হয়। সংশিষ্ট ব্যক্তি মাফ করলে তা মাফ হয়ে যায়। বলুন, মৃত ব্যক্তির ক্ষেত্রে কি এ মূলনীতি চালানো যাবে? হারিয়ে যাওয়া মানুষটির কাছে কি মাফ চাওয়া যাবে? তিনি তো চলে গেছেন আল্লাহর কাছে, সুতরাং "মাফ চাওয়া" আর সন্ভব নয়। এজন্যই তার গীবত মানেই "মাফ চাওয়ার পথ বন্ধ' এমন গুনাহতে লিপ্ত হওয়া । এদিক থেকে গুনাহটির তেজ দু'গুণ হয়ে গেলো । আল্লাহর সিদ্ধান্তে বান্দার অভিযোগ দ্বিতীয়ত, মৃত ব্যক্তি যখন চলে গেলো আল্লাহর কাছে, এমনও তো হতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন; অথচ আপনি তার দোষচর্চায় মেতে আছেন। সুতরাং অর্থ দীড়ায়-আল্লাহ্র সিদ্ধান্তে আপনি সন্তষ্ট নন। আপনি বলতে চাচ্ছেন, হে আল্লাহ! আপনি যাকে মাফ করেছেন, সে তো “মানুষ' হিসাবে ভালো নয়। সুতরাং মনে হয় আপনার সিদ্ধান্ত সঠিক নয়। আপনি সিদ্ধান্তে ভুল করতে পারেন, কিন্ত আমি ভুল করতে পারি না। তাই আমি তাকে মাফ করবো না। “আল্লাহ্র কাছে পানাহ চাই' বলুন! আল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ কি গুনাহর উত্তাপকে আরো;বাড়িয়ে দেয় না? এজন্যই মৃত ব্যক্তির দোষণর্চা শুধু গুনাহ নয়; বরং ডাবল গুনাহ। জীবিত ও মৃত এক নয় তৃতীয়ত, জীবিত ব্যক্তির গীবত ক্ষেত্রবিশেষে জায়েয । যেমন-এক ব্যক্তি দুর্নীতিবাজ, যার খঞ্জরে যে কোনো সরল মানুষ পড়ে যেতে পারে। কিংবা সে ৬//1./5110101135.00এ
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।