Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

বলেছেন, সম্পর্ক রক্ষা ঈমানের দাবী। এ হাদীসের উপর আমল করার নিয়তও কর। তাহলে সুন্নাতের উপর আমল করার নিয়তও কর । তাহলে সুন্নাতের উপর আমল করার সাওয়াবও লাভ করবে। কষ্টে ধৈর্যধারণের পুরস্কার আসলে দুনিয়া ক্ষণস্থায়ী । দুনিয়ার কষ্টও ক্ষণস্থায়ী। কিন্তু যদি ধৈর্য ধরতে পারো, তাহলে তা তোমার চিরস্থারী জীবনে কাজে আসবে । এর সাওয়াব তোমার সাথে কবরে যাবে । আল্লাহ তা'আলা পরকালে এর পুরস্কার দেবেন, যে পুরস্কারের তুলনায় দুনিয়ার এসব কষ্ট কিছুই নয়। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আল্লাহ তা'আলা কেয়ামতের দিন যখন ধৈর্যশীলদেরকে পুরস্কার দেবেন, তখন দুনিয়াতে যারা আরামে ছিলো তারা আফসোস করে বলতে থাকবে, আহা! যদি দুনিয়াতে আমাদের চামড়াকে ফালি- ফালি করে কাটা হতো আর আমরা ধৈর্য ধরতাম, তাহলে আমরাও এসব সোভাগ্যবানদের দলভুক্ত হতে পারতাম | সম্পর্ক ঠিক রাখার অর্থ এ সুবাদে সম্পর্ক ঠিক রাখার অর্থটাও বুঝে নাও। এর অর্থ হলো, সম্পর্কিত ব্যক্তির হক আদায় করতে থাক। এর জন্য এটা জরুরি নয় যে, তোমার অন্তর তার অন্তরের সাথে মিলে যাবে কিংবা সবদিক থেকে তুমি তাকে পছন্দ করে নিবে। এটাও জরুরী নয় যে, দিন-রাত তুমি তার সাথে হাসি-আড্ডায় মেতে থাকবে। বরং সম্পর্ক ঠিক রাখার অর্থ হলো, শরীয়ত তোমার উপর যেসব হক ওই ব্যক্তির ব্যাপারে আরোপ করেছে, সেগুলো ঠিক মত আদায় কর। সুতরাং তোমার মনে চায় না তবুও তার কাছে যেতে হবে, তার কাছে বসতে হবে বা তার কথা শুনতে হবে-এসব জরুরী নয়। বরং জরুরী হলো তার হক আদায় করা। তার সাথে সম্পর্ক ছিন্ন না করা। সম্পর্ক ঠিক রাখার এটাই অর্থ । এটাই ঈমানের দাবী । সুন্নাত ছাড়ার পরিণাম এই সম্পর্ককে কেন্দ্র করে আমরা রাত-দিন কত ঝগড়া করি। মূলত রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত, হিদায়াত ও শিক্ষা থেকে দূরে থাকার কারণেই এত সব ঝগড়া-বিবাদ। যদি পূর্বের বয়ানের হাদীসটি এবং আজকের বয়ানের হাদীসটিকে আমরা একই পাল্লায় রাখি এবং উভয় হাদীসের মর্ম বুঝে নিয়ে 08114 019115.001

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।