হয় নাঃ তাই আমি বাড়িতে গিয়ে তার উদ্দেশ্যে চটজলদি একটি চিঠি লিখে ফেললাম। চিঠিতে এও লিখলাম, আপনার এ বদ-অভ্যাসটা অসহনীয়। এজন্য মানুষ আপনাকে ভালো চোখে দেখে না। আজ আপনি আমার সাথে যে ব্যবহার করেছেন, তাও ছিলো আমার সহ্যের বাইরে । এ কারণে আমি ভবিষ্যতে আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না। নিজের পক্ষ থেকে সম্পর্ক ভেঙ্গো না চিঠি তো লিখে ফেললাম। তবে আমার একটা অভ্যাস ছিলো এ জাতীয় কোনো বিষয় সামনে এলে অবশ্যই আব্বাজানের সামনে পেশ করতাম । তাই চিঠিটা আব্বাজানের খেদমতে পেশ করে ঘটনা খুলে বললাম। আমি এ সবই রাগের মাথায় করছি আব্বাজান তা বুঝতে পারলেন । তাই তিনি চিঠিটা নিজের কাছে রেখে বললেন, ঠিক আছে এখন যাও । এ ব্যাপারে পরে কথা বলবো । এই বলে তিনি ব্যাপারটিকে পিছিয়ে দিলেন। পরের দিন তিনি আমাকে ডাকলেন। বললেন, তোমার চিঠিটা আমি পড়েছি। আচ্ছা বলো তো এর ছারা তুমি কী করতে চাচ্ছো? বললাম, আমি চাচ্ছি, চিঠিটা পাঠাবো এবং তার সাথে সম্পর্ক শেষ করে দেবো । আমার কথা শোনার পর আব্বাজান বললেন, দেখো, এটা কোনো লম্বা-চওড়া কাজ নয় যে এর জন্য তোমাকে সময় ব্যয় করতে হবে কিংবা কঠিন সাধনা করতে হবে । তবে সম্পর্ক তৈরি করা এমন কাজ, যা সব সময় সম্ভব হয় না। সুতরাং এত তাড়াহুড়ো করছো কেন? চিঠিটা তাকে এখুনি দিতে হবে এমন তো কোনো কথা নয়, আরো কিছু দিন অপেক্ষা কর । দেখো কী হয়। হ্যা, যদি তার সাথে মেলামেশা ঘ্বারা তোমার কাছে কষ্ট অনুভূত হয়, তাহলে তার কাছে যেও না। এই তো যথেষ্ট। চিঠি লিখে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়া তো জরুরি নয়। এত ঘটা করে সম্পর্ক শেষ করার কোনো যৌক্তিকতা নেই। সম্পর্ক ভাঙ্গা সহজ, গড়া কঠিন | তারপর তিনি বললেন, সম্পর্ক এমন এক বিষয়, যা যথাসম্ভব রক্ষা করতে হয়। সম্পর্ক ছিন্ন করা সহজ, তৈরি করা কঠিন। যদি তোমার মেজাজ ও রুচি তার সাথে খাপ না খায়, তাহলে তার কাছে যেও না। সকাল সন্ধ্যা তার কাছে যাওয়া-আসা করতে হবে এমন তো জরুরি নয়। সম্পর্ক যখন আছে, তাহলে তা তোমার পক্ষ থেকে নষ্ট করো না। এসব কথা বলার পর আব্বাজান দ্বিতীয় আরেকটি চিঠি বের করে আমার হাতে দিলেন। বললেন, এ চিঠিটা পড় আর ড//1./51140101135.00এ ও
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।