Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

করলো, এখন আমি কী করবো? উত্তরে রাসূলুল্লাহ (সা.) বললেন, এখন তুমি তোমার পিতার বন্ধু-বান্ধব ও আপনজনের সাথে সদাচরণ করবে । পিতার সাথে যেমন ব্যবহার করা উচিত ছিলো, তাদের সাথে তেমন ব্যবহার করবে । এতে তোমার পিতার রূহ খুশি হবে। ফলে আল্লাহ তা*আলা পূর্বের ত্রুটির ক্ষতিপূরণ দান করবেন। সুতরাং পিতা-মাতার ইন্তেকালের পর কিংবা তোমার কোনো স্বজন মারা যাওয়ার পর তোমার দায়িত হলো, তাদের আপনজন যারা জীবিত আছেন, তাদের সাথে সদাচরণ করা । এটাও ঈমানের অংশ | এমন যেন না হয় যে, যিনি মারা গিয়েছেন, তিনি সম্পর্কটাও সাথে করে কবরে নিয়ে গিয়েছেন। হযরত খাদিজা (রা.)-এর ব্যাপারটাই দেখো। তিনি ইন্তেকাল করেছেন আর রাসূলুল্লাহ (সা.) তার বান্ধবীর সাথে সদাচরণ করছেন। তার বান্ধবীদের বাড়িতে তিনি হাদিয়াও পাঠাতেন। এটাই ইসলামের শিক্ষা, আলোচ্য হাদীস থেকে আমরা প্রথমত এ শিক্ষাটা পেলাম। সম্পর্ক টিকিয়ে রাখা সুনাত দ্বিতীয় শিক্ষাটি হাদীসে উল্লিখিত 4 ০ শব্দ থেকে আমরা পাই। যার অর্থ- সম্পর্ক ঠিক রাখার প্রতি পরিপূর্ণ যত্ন নেয়া। অর্থাৎ সম্পর্কিত ব্যক্তির সাথে সব সময় সুন্দর আচরণ করে যাওয়া এবং নিজের পক্ষ থেকে তখনও সম্পর্ক ছিন্ন না করা। ধরে নেয়া যাক সম্পর্কিত ব্যক্তিটি তোমাকে কষ্ট দিচ্ছে। তবুও তার সাথে সম্পর্কটা ধরে রাখবে । যেহেতু এটা রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাত । তাই সুন্নাত ও ইবাদত মনে করে তুমি সম্পর্কটা নষ্ট করো না। নিজের একটি ঘটনা আব্বাজান মুফতী শফী (রহ.)-এর সাথে এক লোকের পারিবারিক সম্পর্ক ছিলো। এমনিতে তিনি খুব নেক মানুষ ছিলেন। কিন্তু কিছু লোকের অভ্যাস থাকে কথায়- কথায় অন্যের দোষ ধরা । লোকটিরও এ বদ-অজ্যাস ছিলো। কারো সাথে সাক্ষাত হলেই তিনি' তার একটা না একটা দোষ ধরে বসতেন। তার এ তিরস্কারের অভ্যাসের কারণে মানুষ তাকে এড়িয়ে চলতো । একবার তিনি তার এ অভ্যাসটা আমার উপর প্রয়োগ করে বসলেন। আমাকে একটা কথা বলে বসলেন, যা সত্যিই সহনীয় ছিলো 'না। যদিও কথাটা আমি তার সামনে হজম করে নিলাম । কিন্তু সাথে সাথে এও ভাবলাম যে, লোকটি মিজেকে কী মনে করে? টাকা-পয়সা ও মান-সম্মানের গরমে তার কাছে কি কেউ মানুষ মনে ৬//./511401391135.00এ

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।