Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

আমরা অনেক সময় বন্ধুত্বের কারণে গুনাহের সাথে জড়িয়ে পড়ি এবং ভাবি, বন্ধুর আবদার রক্ষা করতে হবে, না হয় সে মনে কষ্ট পাবে। অথচ এক্ষেত্রে মূলনীতি হলো, যদি কারো মন রক্ষা করতে দ্বীন-শরীয়তকে পদদলিত করতে হয়, তাহলে মানুষের মন রক্ষা নয় বরং শরীয়তকেই রক্ষা করতে হবে। তবে হ্যা, যদি কারো মন রক্ষা করতে গেলে শরীয়ত পালনে কোনো সমস্যা না হয়, তাহলে যথাসম্ভব একজন মুসলমানের মন রক্ষা করা উচিত। কারণ, মুসলমানের মন রক্ষা করাও ইবাদত। বাড়াবাড়ি থেকে দূরে থাকুন হাকীমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী (রহ.) আলাচ্য হাদীসটি বর্ণনা করার পর বলতেন,-এ হাদীসে মুআমালাত তথা কাজ-কারবারের বাড়াবাড়ি থেকে নিষেধ করা হয়েছে। অনুরূপভাবে নিষেধ করা হয়েছে সম্পর্কের ক্ষেত্রে বাড়াবাড়ি থেকে । বরং প্রত্যেকের সাথে উপযুক্ত ও সঙ্গত আচরণ করা উচিত। আল্লাহ তা'আলা আমাকে ও আপনাদের সকলকে এ হাদীসের উপর আমল করার তাওফীক দান করুন। আমীন। ০8588: ৬ ৪:০7 দ রত৩ ০৪ পা - ০৯1৮) ৮০9 4 0০০ ০ ১৮১ 7৮15 8114 019115.001

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।