(6901919। “বন্ধুর সঙ্গে বন্ধুত্ব কর ধীরে-ধীরে। কেননা, তোমার বন্ধু হয়ে যেতে পারে একদিন তোমার শত্রু ।' তাই আমি আশঙ্কা করছিলাম, হয়তো একদিন আমাকে বাদশাহর এসব হাদিয়া ফেরত দিতে হবে । আলহামদুলিল্লাহ! বাদশাহর হাদিয়া আমি মোটেও খরচ করিনি । একেই বলে রাসূলুল্লাহ (সা.)-এর শিক্ষার বাস্তব নমুনা। আল্লাহ তা'আলা আমাদেরকে এভাবেই আমল করার তাওফীক দান করুন । আমীন। এ দুআ করতে থাক সারকথা হলো, মহব্বত একমাত্র আল্লাহর জন্যই হওয়া চাই। তাই রাসূলুল্লাহ (সা.) আমাদেরকে এভাবে দু'আ করতে বলেছেন- (1৮০৮5 ৫ 0০৮১০ ৪9- | চতেখী ০2 ক 40 “হে আল্লাহ! আপনার প্রতি ভালোবাসাকে জয়ী করুন। অন্যান্য ভালোবাসা যেন আপনার ভালোবাসার সামনে পরাজিত হয়- সেই তাওফীক দান করুন ।" মানুষ দুর্বল। তার সাথে রয়েছে মানবীয় দাবি ও কামনা । তাই এক মানুষ ভালোবাসে অন্য মানুষকে । যেমন- একজন মানুষ ভালোবাসে স্ত্রীকে, সম্তান- সম্ভতিকে, বন্ধু-বান্ধককে। এটা তার স্বভাবজাত। তাই দু'আ করতে হবে, যেন এসব ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসার কাছে পরাজিত থাকে । আল্লাহর প্রতি ভালোবাসাই যেন হয় বিজয়ী ভালোবাসা । উপচানো ভালোবাসার সময় এ দু'আ করবে যদি কারো প্রতি ভালোবাসা সৃষ্টি হয় এবং অনুভূত হয় যে, ভালোবাসাটা সীমা অতিক্রম করতে যাচ্ছে, তখন সাথে সাথে আল্লাহর দিকে মনোযোগী হয়ে দু'আ করবে, হে আল্লাহ! এ ভালোরাসাটা আমার অন্তরে ঢেলেছেন আপনি। কিন্ত এ তো দেখি সীমা অতিক্রম করতে যাচ্ছে। হে আল্লাহ! এমন যেন না হয় যে, আমি ফেতনায় জড়িয়ে পড়ি। হে আল্লাহ, আপনি আমার উপর অনুগ্রহ করুন এবং সন্তাব্য ফেতনা থেকে রক্ষা করুন। এই দু'আ করার পর নিজের ইচ্ছাধীন কর্মকাণ্ডে সতর্কতা অবলম্বন করবে। আলোচ্য হাদীসের শিক্ষাগুলোর কথা মনে রাখবে । তাহলে ইনশাআল্লাহ তোমার ও দুনিয়া আখেরাত সুন্দর হবে। ড///.৮1_1400911/5,001এ
— পৃষ্ঠা ৬৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।