09019019, এমনকি বাদশাহ প্রত্যেক কাজে তার পরামর্শ ও মীমাংসা কামনা করতেন। যখন-তখন তাকে দরবারে ডেকে নিতেন। মিটিং-বৈঠকে তাকে দাওয়াত দিতেন। শেষ পর্যস্ত বাদশাহ তাকে গোটা দেশের বিচারপতি বানিয়ে দিলেন। এ সুবাদে দেশের সব বিচারকার্য তিনি সমাধান দিতেন। বাদশাহর সঙ্গে তার ঘনিষ্ঠতা আরো বেড়ে গেল। বাদশাহ তার যে কোনো সুপারিশ শুনতেন এবং মেনে নিতেন। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন। কাষী বুক্কার কাবী ছিলেন, আলেম ছিলেন, কিনম্ত্র বাদশাহর গোলাম ছিলেন না। একবার বাদশাহ একটি অন্যায় কাজ করে বসলেন। কাধী বুৰ্ধার ফতওয়া দিলেন, বাদশাহর কাজটি অন্যায় হয়েছে। শরীয়তের দৃষ্টিতে কাজটি সঠিক হয়নি। এ ফতওয়া শোনামাত্র বাদশাহ খুব অসন্তুষ্ট হলেন। ভাবলেন, আমি এতদিন পুষে আসছি। হাদিয়া-তোহফা দিয়ে আসছি। তীর সুপারিশ গ্রহণ করে আসছি। অথচ তার ফতওয়া এখন আমার বিরুজ্ধে। এই ভেবে সাথে-সাথে তাকে কাষী পদ থেকে বরখাস্ত করে দিলেন। আসলে দুনিয়ার রাজা-বাদশাহদের মন-মানস খুব সংকীর্ণ থাকে । ধোকা খাই আমরা । বাহ্যিক চাল-চলন দেখে বলে দিই- অমুক বাদশাহ খুব দানশীল । এ বাদশাহর কাণুটাও দেখুন। তিনি কাষী বুক্কারকে শুধু বরখাস্তই করলেন না, বরং তার কাছে এই মর্মে বার্তা পাঠালেন, আমি আপনাকে এ পর্যস্ত যত হাদিয়া- তোহফা দিয়েছি, সব ফিরিয়ে দিন। কারণ, এখন আপনি আমার কাজ করছেন না; উপর্্ আমার মতের বিরুদ্ধে কাজ শুরু করে দিয়েছেন। প্রিয় পাঠক! দেখুন, এটা তো এক-দু বছরের ব্যাপার ছিলো না। বাদশাহ কখন কী হাদিয়া পাঠিয়েছিলেন এর হিসাব রাখা কি সহজ ব্যাপার ছিলো? হিসাব রাখলেও এখন সব হাদিয়া ফেরত দেয়া কি চাট্রিখানি ব্যাপার? কিন্তু এ বুযুর্গ বাদশাহর প্রেরিত বাহককে নিয়ে গেলেন বাসার একটি কামরায় । সেখানে গিয়ে দেখা গেলো তালাবদ্ধ একটি আলমারি । তিনি সেটা খুললেন। বাহক দেখতে পেলো, থরে-থরে সাজানো বিভিন্ন থলে । থলেগুলোর দিকে ইঙ্গিত করে তিনি বাহককে লক্ষ্য করে বললেন, তোমাদের বাদশাহর পক্ষ থেকে হাদিয়ার যেসব থলে আসতো, সবগুলো এখানেই রেখে দিয়েছি আমি । থলেগুলোর উপর যে সিল-লেবেল লাগানো ছিলো, এখনো হুবহু সেভাবেই আছে। একটি থলেও আমি ঝুলে দেখিনি। কেননা, যেদিন থেকে বাদশাহর সাথে আমার সম্পার্ক সৃষ্টি হয়েছে, সেদিন থেকেই আমার হৃদয়ে ভাস্বর ছিলো, “রাসূলুল্লাহ (সা.) বলেছেন-_ পা দানে ৪ প.1:০1০. | ৩ 1০০০5 চা 08114 019115.001
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।