তো দুনিয়াতে অনেক দোস্ত আছে। আমার বয়স এখন ষাট, আমি তো এত বন্ধু পেলাম না। গোটা জীবনে শুধু গোটা দেড়েক দোস্ত মিলেছে। একজন পূর্ণাঙ্গ দোস্ত, আরেকজন আধা দোস্ত। অথচ তোমাদের কত বন্ধ! আসলে বন্ধুত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয় খুব কম মানুষই । যাই হোক, আল্লাহর জন্য কাউকে বন্ধু বানালে সে ক্ষেত্রেও বাড়াবাড়ি থেকে মুক্ত থাকতে হবে। এমন যেন না হয় বন্ধুর পেছনে রাত-দিন কেটে যায়। উঠা- বসা, খানা-পিনা সবকিছুই বন্ধুর সঙ্গেই হয়। মনের সব কথা বন্ধুকে জানানো- এটাও বোকামি । কেননা, যদি এ বন্ধুত্ব কোনোদিন শেষ হয়ে যায়, তাহলে এ বন্ধই তোমাকে ডুবিয়ে মারবে । তোমার সব গোপন কথা অন্যের কাছে বলে বেড়াবে । তাই বন্ধুত্বের ক্ষেত্রের বাড়াবাড়ি অনুচিত । শক্রতার ক্ষেত্রে ভারসাম্যতা অনুরূপভাবে কারো সাথে যদি দুশমনি থাকে, সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়, তাহলেও এমন যেন না হয় যে তার পেছনে লেগে থাকবে, সব সময় তার দোষ খুঁজে বেড়াবে । মনে রাখতে হবে, খারাপ মানুষের মাঝেও আল্লাহ ভালো গুণ রাখতে পারেন। সুতরাং শক্রতার কারণে তার ভালো গুণগুলো এড়িয়ে যাওয়া অন্যায় হবে। ভালো গুণগুলো দেখেও না দেখার ভান করা মোটেও উচ্চিত হবে না। কুরআন শরীফে আল্লাহ তা'আলা বলেছেন_ £ ৮৪৫/১-) ০1923 তি ১৩ ১৪০০৭ ২ 'কোনো সম্প্রদায়ের প্রতি বিঘেষবশত কখনই ন্যায় বিসর্জন দিয়ো না -(সূরা মায়িদা : ৮) অর্থাৎ- ন্যায়-ইনসাফের নিক্তি সমান ও সঠিক হওয়া চাই। চরম শক্রতা কিংবা পরম ভালোবাসার ক্ষেত্রে তার, কোনো পাল্লা যাতে ঝুঁকে না পড়ে। তোমার শত্রু বলে তার মাঝে ভালো কিছু নেই এমনটি কখনও ভাববে না। বরং সে যদি কোনো ভালো কাজ করে, তাহলে তা নির্ছিধায় স্বীকার করে নেবে। কিন্তু সমস্যা হলো, রাসূলুল্লাহ (সা.)-এর উক্ত শিক্ষা আমরা সামনে রাখি না। তাই বন্ধুত্ব ও শত্রুতার ক্ষেত্রে আমরা হয়তো বাড়াবাড়ি করি। নয়তো শিথিলতা দেখাই। হাজ্জাজ ইবনে ইউসুফের গীবত হাজ্জাজ ইবনে ইউসুফ নামটা সকলেই জানেন । অসংখ্য জুলুমের নায়ক ছিলেন। আলেম-হাফেজদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছিলো । এমনকি পবিত্র ৬//./511401)111/8.001
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।