হাদীসটির শিক্ষা এই- বন্ধৃত ও ভালোবাসা এবং কঠোরতা ও শক্রতার ক্ষেত্রে উচিত হলো মধ্যরেখায় অবস্থান করা । মনে রাখবেন, এ পার্থিব জগতের কোনো কিছুই স্থায়ী নয়। বন্ধুত্ব কিংবা শক্রতাও এ জগতে ক্ষণস্থায়ী। এখানে বন্ধুও একদিন শত্রু হয়ে যেতে পারে। কিংবা শত্রও হতে পারে পরম বন্ধু। আমাদের বন্ধুত্বের অবস্থা এ হাদীসে তাদের জন্য বিশেষ শিক্ষা রয়েছে, যারা বন্ধুত্বে ক্ষেত্রে বাড়াবাড়ি করে। কারো সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর লাগামহীন হয়ে পড়ে। বন্ধুত্বের উপচানো আনন্দে একেবারে বুদ হয়ে যায়। এতটাই আমোদিত হয় যে, বন্ধুর মাঝে সে কোনো দোষ খুঁজে পায় না। রাত-দিনের রুটিন হয়ে যায় তার বন্ধুর সঙ্গে আড্ডা দেয়া, ওঠা-বসা, চলা-ফেরা সবকিছুতেই সে বন্ধুকে খুঁজে বেড়ায়। বিরামহীনভাবে সে তখন বন্ধুর প্রশংসা করে ফিরে । কিন্তু কিছুদির পর শোনা যায় অন্য খবর। বেজে উঠে ভাঙ্গনের সুর । পরম বন্ধু হয়ে যায় চরম শক্র। একজন অপরজনের নাম শুনলেও এখন আতকে ওঠে । এতদিন প্রশংসা যার শেষ হয় না, এবার যেন কুৎসাও তার ফুরায় না। একেই বলে বাড়াবাড়ি। .এটা ইসলাম পরিপন্থী চরিত্র। রাসূল (সা.) এটাকেই নিষেধ করেছেন। তিনি শিক্ষা দিয়েছেন, বন্ধুত্ব ও ভালোবাসাতে বাড়াবাড়ি নয়, বরং অবস্থান কর মাঝামাঝিতে । যদি শক্রতা পোষণ কর, তাও যেন হয় পরিমিত । বাড়াবাড়ি কোনো ক্ষেত্রেই কাম্য নয়। বন্ধুত্বের একমাত্র উপযুক্ত মনে রাখবেন, বন্ধুত্ব ও ভালোবাসার প্রকৃত রূপ-রস দুনিয়ার মাখলুকের মাঝে নেই। বন্ধুত্তের প্রকৃত হকদার শুধু একমাত্র আল্লাহ তা'আলা । শুধু তারই ভালোবাসা হৃদয়ে স্থান দেয়ার মতো । হৃদয়পাতালে লুকিয়ে থাকবে একমাত্র তার মহব্বত। কেননা, আল্লাহু তা'আলা আমাদের শরীরে একটি হৃদয় দিয়েছেন, যে হৃদয় তিনি নিজের জন্যই বানিয়েছেন। হৃদয় মানেই আল্লাহর নূরের তাজাল্লিতে আলোকিত হওয়ার পবিভ্র ঠিকানা । আমাদের কৃলব, আমাদের দিল, আমাদের বূুহ, আমাদের হৃদয়, কিন্ত মালিক তো আমরা নই। মালিক হলেন আল্লাহ । সুতরাং এ হৃদয়ে অপর কাউকে এমনভাবে স্থান দেয়া উচিত নয় যে, আমাদেরকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারে। কোনো মুমিনের জনই এটা সমীচিন নয়। মুমিন-হৃদয়ে থাকা চাই একমাত্র আল্লাহর ভালোবাসা । ৬//./51140101135.00এ
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।