রামযান মাসে বিশেষ করে গুনাহ থেকে বাচার সার্বক্ষণিক চেষ্টায় থাকতে হবে । রামযান আসার পূর্বে মনে-মনে সিদ্ধান্ত নিতে হবে, গুনাহ তো দূরের কথা, অপাব্রে চোখও উঠাবো না। কুদৃষ্টি দেবো না। মিথ্যা বলবো না। গীবত করবো না। এটা অযৌক্তিক যে, রামাযান এলে আমরা হালাল খেতে সচেষ্ট হলেও মৃত ভাইয়ের গোশত খেতে কুষ্ঠিত হই না। কারণ, কুরআন মজীদের ভাষ্যমতে গীরত মানেই মৃত ভাইয়ের গোশত খাওয়া । সুতরাং অনর্থক আভড্ডা-গল্প, মিথ্যা ও গীবত ইত্যাদি থেকে বেচে থাকতে হবে। কান্নাকাটি করা মনে রাখতে হবে, এ মাসে আল্লাহর রহমত ও মাগফিরাতের অবারিত ধারা প্রতিটি মুহূর্তে বর্ষিত হতে থাকে । তার রহমত ও মাগফিরাতের দরজা সর্বক্ষণ খোলা । তাই তার দরবারে খুব কান্নাকাটি করতে হবে। এ মাসে আল্লাহর পক্ষ থেকে আহ্বান জানানো হয়, “হে বান্দা। আমার কাছে চাও, তোমার প্রার্থনা কবুল করবো। রোযা অবস্থায় চাও, ইফতারের সময় চাও, সাহরীর সময় চাও, আমি দেয়ার জন্য প্রস্তত। এই জন্য সকলেরই উচিত এ মাসে আল্লাহর কাছে বেশি বেশি করে চাওয়া । তার কাছে দু'আ করা। নিজের জন্য, বন্ধু-বান্ধবের জন্য, সমাজের জন্য, দেশ ও জাতির জন্য বেশি করে দু'আ করা। আল্লাহ তা"আলা প্রত্যেককে রামাযানের কদর করার তাওফীক দান করুন। আমীন। এ ০8 ক... £2০৩ ০ পর - 000] ৮9 এ) ১৯০] 01 015৮5 ৮503 8114 019115.001
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।