আর প্রতিটি সিজদাই হলো মহান আল্লাহ নৈকট্য লাভের সর্বোচচ স্তর। কারণ, সিজদায় বান্দা নিজের দেহের সর্বাধিক মর্যাদাপূর্ণ স্থান কপালটিকে মাটিতে বিছিয়ে দিয়ে আল্লাহ তাআলার প্রতি গভীর ভক্তিসহকারে উচ্চারণ করে-_ সুবহানা রাব্বিয়াল আ'লা । আল্লাহু তাআলার কাছে পৌছার এ সৌভাগ্য এ পৃথিবীর বুকে ক'জনের নসিব হয়? হযরত রাসূলুল্লাহ (সা.) মি'রাজের রাতে এ সৌভাগ্যই লাভ করেছিলেন। এ মর্যাদা লাভ করার সময় তিনি ভেবেছিলেন, এ উপহার আমি আমার উম্মতের জন্যও নিয়ে যাবো। আল্লাহ তাআলার পক্ষ থেকেও অনুমতি পেয়ে গেলেন। আল্লাহ তা'আলা বললেন, আপনার উম্মতের জন্য সিজদার এ উপহার নিয়ে যান। মু'মিনের প্রতিটি সিজদাই মি'রাজ হিসাবে বিবেচিত হবে। ০:৮৫ 04554 চরিত ₹ বিছিয়ে দিয়ে আল্লাহকে সিজদা করে, তখন সে মূলত মি'রাজের মর্যাদায়ই ধন্য হয়। এ কারণেই আল্লাহ তা'আলা সূরা ইক্রাতে বলেছেন- 791 ১৩০০) সিজদা কর এবং আমার নিকটবর্তী হও । এতে একথাই প্রমাণিত হয় যে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ তা'আলার নিকটে চলে যায়। রামাযানে প্রতিদিনই আমাদেরকে চল্লিশটি সিজদা অতিরিক্ত দান করা হয়েছে। বিগত এগার মাসে আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ তৈরি হয়েছে, এটা মূলত সেই দূরত্বকে শেষ করে দেয়ারই একটি বাস্তব উপায়। সুতরাং এই তারাবীহ কোনো সাধারণ বিষয় নয়। কেউ-কেউ বলে, আমরা আট রাকাত তারাবীহ পড়বো, বিশ রাকাত পড়বো না। এর অর্থ এই দীড়ায়- আল্লাহ তা'আলা তার নৈকট্য দান করার জন্য আমাদেরকে চল্লিশটি সিজদা দিয়েছিলেন। কিন্ত এরা যেন বলছে, না, আমরা শুধু যোলটি নেবো, চল্লিশটির দরকার নেই। আসলে এরা সিজদার অন্তর্নিহিত তাৎপর্য তথা আল্লাহ তা"আলার নৈকট্য লাভের বিষয়টি সঠিকভাবে বুঝতে পারেনি । এজন্য এমনটি বলে থাকে। কুরআন তেলাওয়াত খোলাসা কথা হলো, রামাযানের রোযা তো অবশ্যই রাখতে হবে। তারাবীহও পড়তেই হবে। এ ছাড়াও যতটুকু সম্ভব ইবাদতের মধ্য দিয়ে কাটাতে হবে। বিশেষ করে কুরআন মজীদ তেলাওয়াতে অধিক সময় দিতে হবে। কেননা, রামাযানের সঙ্গে কুরআন মজীদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে । তাই 8114 0191185.001
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।