Islahi Khutubat : Allama Taki Usmani — Islahi Khutubat Vol 10
/ ১৯২
📝 লেখা 📖 পিডিএফ

২ ত০তত০৩৩৪০৯০৪৪৪২৮০৮৫৫৪ত৭৭০৯৫ রক শি৩৯৯৯৯০৩৫ তক টত০০৫০৪০৯৫৯৯৭৩১র ৯ কিক কর ৯ ০৪৫৫ ০০৯৯৯৯৯৯৭২৯৪৪৯৯৯৪০৯৯ ফেলেছ। এবার ফিরে আস। এ মাসে তোমরা তাক্ওয়ার এ বৈশিষ্ট্যকে জীবন্ত ও শক্তিমান করতে সচেষ্ট হও। কাজেই শুধু রোযা রাখলে আর তারাবীহ পড়লেই এ মাসের করণীয় শেষ হয়ে যায় না। বরং এ মাসকে বরণ করে নিতে হবে এ লক্ষ্যে যে, বিগত এগার মাসের যে কর্মব্স্ততা একজন মানুষকে তার মূল টার্গেট থেকে দূরে সরিয়ে দিয়েছিলো, সেই দৃরত্বকে মিটিয়ে দেয়া এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা। আর এর উপায় হলো, শুরু থেকে রামাযান মাসকে একটি ইবাদত মাস হিসাবে বরণ করে নেয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। মনে করতে হবে, গত এগারটি মাস বিভিন্ন পার্থিব কর্মব্যস্ততার মধ্য দিয়ে কাটিয়েছি, তাই এ মাসটিকে শুধু ইবাদতের মধ্য দিয়ে কাটাবো। পার্থিব কাজকর্ম যতদূর সম্ভব কাটছাট করে নিবো। এ মাসে যেসব দুনিয়াবী কাজ পিছিয়ে দেয়া সম্ভব, সেগুলোকে পিছিয়ে দেবো । এভাবে যতটুকু সময় বের করা যায়, পুরো সময়টা শুধু ইবাদতের মধ্যে কাটাবো। দ্বীনি মাদরাসাসমূহের বার্ষিক ছুটি দীর্ঘদিন থেকে আমাদের মাদরাসারগুলোতে পনেরই শা"বান থেকে পরবর্তী পনেরই শাওয়াল পর্যস্ত বার্ষিক ছুটির একটা রেওয়াজ চলে আসছে । আমাদের বুযূর্গানে হীন এটা করেছেন যেন পুরো রামাযান মাসটা ইবাদতের মধ্য দিয়ে কাটানো যায়। এমনিতে মাদরাসাগুলোতে মাস-বছরে যেসব কর্মসূচী পালিত হয়, তার সবক'টিই ইবাদত । যেমন- কুরআন মজীদের শিক্ষা, হাদীস-ফিকাহ ইত্যাদির শিক্ষা সবই ইবাদত । তবে যেহেতু এগুলো রামাযানের রোজার মত সরাসরি ইবাদত নয়, তাই আমাদের বুযুর্গানে-হীন রামাযান মাসকে বার্ষিক ছুটি হিসাবে নির্ধারণ করে নিয়েছেন, যেন পুরো মাসটাই সরাসরি ইবাদতের মধ্যে কাটানো যায়। তারাবীহ মামুলি বিষয় নয় একজন মুমিন বান্দার কর্তব্য হলো, রামাযান আসার পূর্বেই একটি রুটিন তৈরি করে নেয়া। যেসব কাজ নগদ নয়, বরং পরবর্তীতে করার সুযোগ আছে, সেগুলোকে পিছিয়ে দিয়ে পুরো মাসটা কিভাবে ইবাদতের মধ্য দিয়ে কাটানো যায়- এ লক্ষ্যে তারাবীহ, তিলাওয়াত, যিক্রসহ বিভিন্ন আমলের জন্য একটি সুনির্দিষ্ট রুটিন করে নেয়া উচিত'। রামাযানের তারাবীহ সম্পর্কে হযরত ডা. আব্দুল হাই (রহ.) একটি চমতকার কথা বলেছেন। তিনি বলেন, রামাযানের তারাবীহ একজন মুমিনের জন্য একটি রিরল বিষয় । এ তারাবীহর উসিলাতেই সে প্রতিদিন অন্যান্য দিনের চাইতে আল্লাহর নিকটে পৌছার অধিক সুযোগ পায়। কেননা, বিশ রাকাতের মধ্যে আল্লাহকে সিজদা করতে হয় চক্টিশবার। ৬//1./5110191135.00এ

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।